Defence Research Forum DRF

Defence Research Forum DRF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Defence Research Forum DRF, Media/News Company, Dhaka.

ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবকে ডিবিতে নেয়া হয়েছে। তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত নই
17/09/2026

ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবকে ডিবিতে নেয়া হয়েছে। তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত নই

যৌথ মহড়ায় অংশ নিতে বাংলাদেশে এসেছে ইউএস এয়ারফোর্সের সদস্যরা।বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (AFD) আনুষ্ঠানিক অনুরোধের ...
17/09/2026

যৌথ মহড়ায় অংশ নিতে বাংলাদেশে এসেছে ইউএস এয়ারফোর্সের সদস্যরা।

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (AFD) আনুষ্ঠানিক অনুরোধের পর ১৪ জন মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তাকে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অনুমোদন পাওয়া কর্মকর্তারা হলেন Shane Stephen Vesely, Raymond Peiran Zhang, Johanna Marie Kraemer, Madison Marie Chilton, Saroj Upreti, Sarah Alyssa Kramarius, Mark Steven Sabla, Margaret Ann Glasgow, Josh Alan Gavrilov, Darren Kiyoshi Ohashi, Christopher Edward Lantagne, Christopher Allan Webb, Matthew Allan Halderman এবং Wayne Christopher Clyne। তাদের মধ্যে Madison Marie Chilton ও Saroj Upreti মেজর পদমর্যাদার কর্মকর্তা। Johanna Marie Kraemer মার্কিন বিমানবাহিনীর Air Combat Command-এ কর্মরত এবং China Foreign Policy Advisor হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে এই ১৪ কর্মকর্তার বাংলাদেশ সফরের উদ্দেশ্য, অবস্থানের সময়কাল কিংবা তারা কোনো সামরিক, কূটনৈতিক বা কারিগরি প্রতিনিধি দলের অংশ কি না এসব বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এদিকে একই সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক পর্যায়ে যোগাযোগও অব্যাহত রয়েছে। ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত Oregon National Guard-এর দুটি দল বগুড়া সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে চার দিনের Armour-Cavalry Subject Matter Expert Exchange-এ অংশ নেয়। আর্মার-ক্যাভালরি কৌশল, যুদ্ধ পরিচালনা ও বিভিন্ন অপারেশনাল পরিস্থিতি নিয়ে সেখানে মতবিনিময় হয়।

বাংলাদেশে শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর যুদ্ধ জাহাজআজ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর ৪৮তম টাস্ক ফোর্সের জাহাজ ডে...
17/09/2026

বাংলাদেশে শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ

আজ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর ৪৮তম টাস্ক ফোর্সের জাহাজ ডেস্ট্রয়ার ‘থাং শান’ (TANG SHAN), ফ্রিগেট ‘দা ছিং’ (DA QING) ও সাপ্লাই শীপ ‘থাই হু’ (TAI HU) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সফরকারী জাহাজসমূহের কর্মকর্তা ও নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এ শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে।

পলাতক পুলিশ কর্মকর্তাদের তথ্য দিচ্ছে চাকরিরত অনেকেই, নজরদারিতে ২০০+ সদস্য।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী...
17/09/2026

পলাতক পুলিশ কর্মকর্তাদের তথ্য দিচ্ছে চাকরিরত অনেকেই, নজরদারিতে ২০০+ সদস্য।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী কর্মকর্তাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একটি চক্র এখনও পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সক্রিয় রয়েছে বলে গোয়েন্দা তথ্যের বরাতে জানা গেছে।

অভিযোগ রয়েছে, এসব সদস্যের কেউ কেউ পলাতক ও চাকরিচ্যুত সাবেক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে পুলিশের স্পর্শকাতর ও গোপন তথ্য পাচার করছেন। গোয়েন্দাদের নজরে এমন দুই শতাধিক পুলিশ সদস্য রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাদের কর্মকাণ্ড ও গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

এই বলয়ে বিভিন্ন স্তরের কর্মকর্তা ছাড়াও রয়েছেন সাবেক প্রভাবশালী কর্মকর্তাদের বডিগার্ড, গাড়িচালক ও অর্ডারলি হিসেবে দায়িত্ব পালন করা সদস্যরা। আবার কেউ কেউ অতিঘনিষ্ঠ হিসেবে তৎকালীন সময়ে ‘বিশেষ অ্যাসাইনমেন্ট’ বাস্তবায়নে কাজ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ এবং সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সদস্যদের একটি অংশ এখনও গুরুত্বপূর্ণ পদে কর্মরত। তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তথ্য বাইরে পাচারের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে যোগাযোগ করে সরকারবিরোধী ন্যারেটিভ তৈরিতে তথ্য ও উপকরণ সরবরাহের অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেক কর্মকর্তা আত্মগোপনে গেলেও তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সদস্যদের একটি অংশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে বহাল রয়েছে। এমনকি তাদের পছন্দের জায়গায় পদায়নের জন্য রাজনৈতিক প্রভাবশালীদের তদবির এবং কোনো কোনো ক্ষেত্রে মন্ত্রী-এমপিদের ডিও লেটার ব্যবহারের অভিযোগও উঠেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বক্তব্য ও স্বাধীনভাবে যাচাই করা তথ্য আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন করে আরো 155mm self propelled Howitzer কেনার জন্য ইভালুয়েশন নোটিশ জারী করা হয়েছে। সম্ভাব্য...
17/09/2026

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন করে আরো 155mm self propelled Howitzer কেনার জন্য ইভালুয়েশন নোটিশ জারী করা হয়েছে।

সম্ভাব্য ক্যান্ডিডেট হিসাবে চেক প্রজাতন্ত্রের Morana 155, চায়নিজ SH-15 এবং সার্বিয়ান Nora B-52K1 কে ধরা হচ্ছে

17/09/2026

বিদ্রোহীদের ড্রোন হামলায় ডুবে গেছে মায়ানমার সামরিক বাহিনীর একটি গানবোট।

16/09/2026

সৌদি আরবের একটি F-15SA যুদ্ধবিমান শ্যুটডাউন করেছে ইয়েমেনের হুতিরা। SA হল F-15 যুদ্ধবিমানের এডভান্সড সংস্করণ।

বাংলাদেশ কোস্টগার্ডের ৫টি জাহাজ তৈরীর ডিজাইন কন্ট্রাক্ট জিতেছে ফ্রান্স ও নরওয়ে।বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য নির্মাণ করা হ...
16/09/2026

বাংলাদেশ কোস্টগার্ডের ৫টি জাহাজ তৈরীর ডিজাইন কন্ট্রাক্ট জিতেছে ফ্রান্স ও নরওয়ে।

বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য নির্মাণ করা হচ্ছে ৫টি ৩৮ মিটার Riverine Patrol Vessel (RPV)। ফরাসি naval architecture firm MAURIC এবং নরওয়ের NORDIC NAVAL AS এসব জাহাজের ডিজাইন ও মেইন ইক্যুইপমেন্ট প্রজেক্ট-এ কাজ করবে। আর জাহাজগুলো নির্মাণ করা হবে বাংলাদেশে।

প্রতিটি RPV-এর সর্বোচ্চ গতি হবে ২২ নট, endurance প্রায় ১০ দিন এবং এতে সর্বোচ্চ ২৯ জন কোস্টগার্ড সদস্য থাকতে পারবে। প্রতিটি জাহাজে থাকবে একটি ৩০ মিমি RCWS।

বাংলাদেশের সরকারি প্রকিউরমেন্ট রেকর্ড অনুযায়ী, পাঁচটি RPV নির্মাণের কন্ট্রাক্ট পেয়েছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (DEW) ও কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড (KSBL) যৌথভাবে, যার মূল্য প্রায় ১২১.২ কোটি টাকা, অর্থাৎ প্রতিটি প্রায় ২৪ কোটি টাকা।নির্মাণ কাজ ২০২৬ সালের শেষ প্রান্তিকে শুরু করার পরিকল্পনা রয়েছে এবং প্রকল্পের ডেডলাইন ৭ ফেব্রুয়ারি ২০২৯।

16/09/2026

চীন থেকে ২০টি J-10CE যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত প্রক্রিয়া শুরু: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

পুরনো মোড়কে নতুন নামে আজ থেকে যাত্রা শুরু করল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB)। পুরনো সংস্থাটির কিছুই পরিবর্তন করা হয়নি।...
16/09/2026

পুরনো মোড়কে নতুন নামে আজ থেকে যাত্রা শুরু করল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB)। পুরনো সংস্থাটির কিছুই পরিবর্তন করা হয়নি। একই লোকবল, একই কমান্ড স্ট্রাকচার, একই অস্ত্র। পরিবর্তন হয়েছে শুধু নামের, সেই নামের ফন্ট পর্যন্ত পরিবর্তন হয়নি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Defence Research Forum DRF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share