19/09/2026
আমীর আল উদ.. যে ঘ্রাণের প্রেমে পড়েছি আমার শ্বশুরের কারনে।
গত রমাদানে শ্বশুর শাশুড়ি দুজনেই উমরাহ সফরে গিয়েছিলেন। ছিলেন বেশ লম্বা সফরে। আলহামদুলিল্লাহ! তাদের মতো বাবা-মা পাওয়া আমার জন্য এক মহা সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাদের ছায়া আমাদের উপর দীর্ঘ করুক। তো আমার শ্বশুর আমাকে এই আতরটা হাদিয়া দিয়েছিলেন উমরাহ সফর শেষে এসে।
আতরটা আমার কাছে এতো এতো পছন্দ হলো যে বলার মতো না। আমি নিয়মিত ব্যবহার করা শুরু করলাম। সবসময় পকেটে রাখতাম আতরের শিশিটা। হজ্বের সফরে যখন দীর্ঘদিন ছিলাম তখন সওয়াবের নিয়তে হারামে যাওয়ার পথে আসার পথে অনেক কেই মাখিয়ে দিতে লাগলাম। সওয়াব আমারও হোক সাথে শ্বশুরেরও।
মদিনায় থাকতে আতরটা শেষ হয়ে গেল। তাই খোঁজ নিয়ে আতরটা খুঁজে বের করলাম। অরিজিনাল সুররাতি ব্রান্ডের। ভালো কোয়ালিটির এবং অরিজিনালটা খুঁজে নিলাম। আতর বা সুগন্ধি ব্যবহারের মধ্যে আলাদা একটা পার্সোনালিটি থাকে। সবাই ব্যবহার করে না। একশো মিলি আমীর আল উদ নিয়ে এসেছি। যাদের আতর পছন্দ নিতে পারেন। এতো সুন্দর রাজকীয় শিশিতে না পেলেও ১০ মিলি শিশিতে নিতে পারেন ৭৮০ টাকা। আরো কম বেশি পরিমাণে নিতে পারবেন। তবে ডেলিভারি চার্জ আলাদা।