16/09/2026
আমার শাশুড়ি কে নিয়ে লেখা আগের পোস্টটায় এত ভালোবাসা আর প্রশংসা পাবো, সত্যি ভাবিনি। ❤️
এত মানুষ কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, নিজেদের গল্প শেয়ার করেছেন, সবকিছুর জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ।
অনেকেই আবার অবাক হয়েছেন শাশুড়ি-বউয়ের এমন একটা সম্পর্ক দেখে। অনেকেই বলেছেন, “এমন শাশুড়ি-বউয়ের সম্পর্কও হয়?” 😅
আসলে আমার মনে হয়, সম্পর্কটা শাশুড়ি-বউ, মা-মেয়ে বা যে নামেই হোক না কেন, আসল বিষয় হলো একে অপরকে কীভাবে দেখছি এবং কীভাবে ট্রিট করছি। সম্মান, বোঝাপড়া আর একটু ভালোবাসা থাকলে যেকোনো সম্পর্কই সুন্দর হতে পারে।
আমার শাশুড়ির সঙ্গে আমার এই সম্পর্কটা কোনোদিন জোর করে তৈরি করা হয়নি। সময়ের সঙ্গে, একে অপরকে বুঝতে বুঝতেই এই জায়গাটা তৈরি হয়েছে।
আর সত্যি বলতে, উনাকে আমার জীবনের একজন আপন মানুষ হিসেবে পাওয়া ও আমার জন্য অনেক বড় পাওয়া। সেগুলো নিয়ে আরেকদিন লিখবো ।
আর আপনাদের এত সুন্দর সুন্দর কথা পড়ে আমার খুব ভালো লেগেছে। মনে হলো, আমাদের আশেপাশে এমন সুন্দর সম্পর্কের গল্প আরও অনেক আছে, শুধু আমরা সেগুলো নিয়ে খুব একটা কথা বলি না।
ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, সম্মান দিলে সম্মান ফিরে আসে। সম্পর্ক সুন্দর রাখার জন্য দু’পক্ষেরই একটু চেষ্টা লাগে। ❤️
আল্লাহ আমাদের সবার পরিবারে এই ভালোবাসা, সম্মান আর শান্তিটুকু সবসময় বজায় রাখুন। আমিন। 🤲🏻
বি.দ্র. এই শাড়ি টা আমার শাশুড়ির নিজের ডিজাইন করা। এত পছন্দের আমার তাই এই শাড়ির উদ্বোধন টা আমিই প্রথম করেছিলাম। 🤭