analog life

analog life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from analog life, Digital creator, Dhaka.

আমরা সবাই জানি একদিন আমাদের মৃত্যু বরণ করতেই হবে ।এটা সবার জন্য অবধারিত ।তবুও আমরা সাবধান নই ।অপরের ক্ষতি করা,সমালোচনা করা,সর্বোশেষ কারনে অকারণে একজন অন‍্যজনকে হত্যা করে ।আহা আফসোস 😔 ।

এ দৃশ্য আমাদের গ্রামের,অনেক দিন পর গ্রামে এসে এ দৃশ্য দেখে সত্যিই বিস্মিত আমি। কারন আমার চিরচেনা গ্রাম এ রকম ছিল না ।এ খ...
04/08/2026

এ দৃশ্য আমাদের গ্রামের,অনেক দিন পর গ্রামে এসে এ দৃশ্য দেখে সত্যিই বিস্মিত আমি। কারন আমার চিরচেনা গ্রাম এ রকম ছিল না ।এ খাল দিয়ে এক সময় নৌকা চলাচল করত,সবুজ কচুরিপানা থাকতো,আর আজ 🥲শুধু প্লাস্টিক আর পলিথিনে ভরা,আমি এটা মানতে ই পারছিনা, কেউ কি নেই এ নিয়ে একটু সচেতন হওয়ার জন্য সবাইকে অনুরোধ করার । এখানে যা কিছু করার গ্রামের মানুষের করতে হবে,এখানে সরকারের কিছু করার নাই, ভাবছি এ ভাবে চললে আগামী ৫ বছর পর দেশে কৃষি উৎপাদন আর হবে না । সব শেষ সব শেষ 😭😭😭😩। এখনি থামাতে হবে এ জাতীকে, সব জায়গায় একই দৃশ্য শহর গ্রাম সব জায়গাতেই ।আসুন সবাই সচেতন হই অন্য কে সচেতন করি । নিদৃষ্ট জায়গায় প্লাস্টিক বর্জ্য ফেলে দেশ বাঁচাই।
সচেতনতার জন্য সবাইকে শেয়ার করি ।

24/07/2026

ক্ষমতায় আসার আগে সব দল জনগণকে সপ্ন দেখায়,,
সবকিছু বদলে পেলবো
কিন্তু ক্ষমতায় যাওয়ার পর
তারা নিজেরাই বদলায়,জনগণের কিছু বদলায় না,

03/06/2026

A view of the sun setting over the Dhaka sky one evening

03/06/2026
28/04/2026

অনেক দিন আগে আমার প্রিয় এক ফেইসবুকের লেখক বলেছিলেন ,যে যেভাবে পারেন এদেশ ছেড়ে চলেযান। এদেশে সভ্য লোকের দাম নেই,শিক্ষিত লোকের কদর নেই। অনেক বছর ইউরোপে থাকি পরিবার,আত্মীয়স্বজন দেশে তাই বছরের ৩/৪ মাস দেশে থাকি। এ ৩/৪ মাস পার করতে অনেক কষ্ট হয় কিন্তু পরিবার,পরিজন এর কথা ভেবে মেনে নেই।
কিন্তু সমস্যা টা হলো পৃথিবী এগিয়ে যাচ্ছে, মানুষ আধুনিক হচ্ছে,সভ‍্য হচ্ছে, এ দেশের মানুষগুলো দিন দিন অসভ্য,অমানবিক, নিষ্ঠুর হচ্ছে।
প্রতি দিন খুন হচ্ছে,মাদকের ছড়াছড়ি,কোথাও কোন কিছু কেই যেন থামানো যাচ্ছে না।
সবাই শুধু সরকারের দিকে চেয়ে থাকে। আরে ভাই এ কাজ সরকারের একার না আর কোন সরকার তা পারবেনা।

কবে থেকে এ অবস্থা শুরু:
আমরা ছোটবেলায় সারাদিন কি করতাম কোথায় যাই, পরিবার তা খেয়াল করতো,প্রতি পরিক্ষার পর কি ফলাফল তা খেয়াল করতো। কার সাথে কোন পরিবারে ছেলের সাথে মিশতাম তা সবসময় কঠিন ভাবে খেয়াল করতো। সবচেয়ে কঠিন হতো সন্ধ্যার আগে বাসায় ফিরতে হতো। এ ব্যাপারে কঠিন খুবই কঠিন ছিল। আজকাল আমি খুব একটা দেখিনা কোন মা বাবা কে এত কঠিন হতে। এটা সবচেয়ে বড় ব্যাপার।
আবার আমরা ছোট বেলায় কোন অন্যায় করলে আশপাশের বড়রা শাসন করতো।
তাতে আমাদের পরিবারের সবাই খুশিহতো। আজ কাল কেউ অনে‍্যর ছেলে মেয়ে কে কোন খারাপ কাজে শাসন করবে?
তার চৌদ্দ গুষ্টি উদ্ধার করবে যার কারনে কেউ ই কিছু বলেনা।
যার ফল সমাজে বিশৃঙ্খলা।

ধর্মীয় শিক্ষা:
ছোট বেলায় আমাদেরকে কঠিন ভাবে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়েছে। যার ফলে আজ ও নিজের ভিতর কোনো কিছু করার আগে তিন বার ভাবি। এ ধর্মীয় শিক্ষা না থাকার করনে আজ সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ।
সবশেষে একটা কথাই বলি সব বাবা-মা কে নিজের সন্তানের দিকে খেয়াল রাখুন।কোথায় যায় কারসাথে মিশে,
ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিন।

ছোটবেলায় দেখেছি এ বুতুম মাছ ধরার সময় জেলেদের ছোট ছেলে বলতো বুচচাভাই ( বুতুম মাছ) কলাদিমু এ বলে টুপ করে ধরে মাছ রাখার খল...
01/04/2026

ছোটবেলায় দেখেছি এ বুতুম মাছ ধরার সময় জেলেদের ছোট ছেলে বলতো বুচচাভাই ( বুতুম মাছ) কলাদিমু এ বলে টুপ করে ধরে মাছ রাখার খলঐতে রাখতো।এক বার জিজ্ঞেস করলাম কলা দিবি কেন বললি? উত্তর দিল এ বলে এঁকে ধরতে হয়। তো কলা দিলি না যে ? উত্তরে বললো খলঐতে ডুকাইছি কলা আর কচু দিমু । আমরা মেংগ জনতা এখন বুতুম মাছ 😩।

09/03/2026

অনেক আগের নাটকের ডায়লগ হলেও
আজ আমাদের সমাজের বাস্তব চিত্র 😡

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when analog life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share