10/08/2026
আপনি কি জানেন, প্রতিদিন অনিয়মিত ঘুম আপনার ওজন কমানোর সব পরিশ্রম এক নিমেষে নষ্ট করে দিতে পার?
যারা জোর দিয়ে বলেন সব ঠিকঠাক আছে তারপরে ওজন কমছে না।
তাদের জীবনের একটি গোপন ভুল ধরে দিই ! তারা সারাদিন সব ঠিক করলেও রাতের বেলা ঠিকমতো ঘুমাতেই চান না।
রাত জেগে ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে রিলস বা নাটক দেখা, রাত ১২টা-১টার পর ঘুমাতে যাওয়া, আর সকালে ক্লান্তি ও মাথা ভার নিয়ে ঘুম থেকে ওঠা।
তারপর ভাবে আমি তো সব ঠিকই করছি, আমার মেদ কমছে না কেন?
ঘুমের সাথে আপনার শরীরের জেদি চর্বির আসল সম্পর্ক কী?
চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, আপনি যখন রাতে পর্যাপ্ত ঘুমান না, তখন শরীরে গ্রেলিন নামক ক্ষুধার হরমোন বেড়ে যায় আর লেপটিন নামক পেট ভরার হরমোন কমে যায়।যার ফলে,
👉 প্রচণ্ড ক্ষুধা লাগে এবং সারাদিন অনর্থক খাওয়ার ইচ্ছা বেড়ে যায়।
👉 মস্তিষ্ক বারবার মিষ্টি, চকলেট, আইসক্রিম বা উচ্চ ক্যালোরির খাবারের জন্য ক্র্যাভিং তৈরি করে।
👉 মেটাবলিজম ধীর হয়ে যায় এবং সারাদিন অলস ও ক্লান্ত লাগে।
👉 ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যায়াম বা হাঁটাহাঁটি করার শক্তি পাওয়া যায় না।
তাই ফ্যাট লসের মেগা প্ল্যানে শরীরকে সঠিক সময়ে ঘুমানোর সুযোগ দেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ।
আজ থেকেই ভালো ঘুমের জন্য এই ৪টি অভ্যাস তৈরি করুন
ঘুমানোর অন্তত ৩০-৪৫ মিনিট আগে মোবাইল বা ডিজিটাল স্ক্রিনের আলো থেকে দূরে থাকুন।
প্রতিদিন রাতে একটি নির্দিষ্ট বা কাছাকাছি সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন।
বিকেলের পর বা রাতে অতিরিক্ত চা,কফি পান করা বন্ধ করুন।
শোবার ঘর আলো নিভিয়ে ঠাণ্ডা ও আরামদায়ক রাখুন, যেন গভীর ঘুম হয়।
একজন প্রাপ্তবয়স্ক মানুষের সুস্বাস্থ্য ও মেদ ঝরানোর জন্য প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টার টানা ঘুম সবচেয়ে আইডিয়াল লক্ষ্য।
✍️শুভকামনায়,
Diet Queen Hasnat Jahan