Riya & Radiance

Riya & Radiance লোকে যাই বলুক,যাই অনুভব করুক,নিজের কাছে আমি অনন্য🤍✨ 📸 Sharing my moments, memories, and a little magic

29/08/2026

আপনি যা যা করেছেন, তার হিসাব কেউ মনে রাখবে না,কিন্তু আপনি যা করেননি, সেইটা সবাই মনে রাখবে..
কে কোন দায়িত্ব পালন করলো না,এসব নিয়ে দূর থেকে মাথা ঘামানোর আগে একবার নিজের দিকে তাকানোই ভালো...

অন্যের দায়িত্ব নিয়ে কথা বলা খুব সহজ, দূর থেকে অনেক কিছুই বলা যায়..

তাই কে কী করলো না, সেটা নিয়ে ব্যস্ত না হয়ে নিজের দিকে তাকান,নিজের দায়িত্ব নিজেই পালন করুন..
দেখবেন, তখন অন্যকে নিয়ে এতটা মাথাব্যথা থাকবে না...
অনেক তো হলো!
অন্যের জীবনে বারবার অশান্তির কারণ হয়ে দাঁড়াবেন না এতে আপনিই ছোট হয়ে যান একটু বুঝুন এবার..

23/08/2026

যারে ভালবাসি মনে চায় সমগ্র সৌরজগৎ টা একটা র‍্যাপিং পেপারে মুড়ে নিয়ে এসে তারে দিয়ে বলি, নাও, তোমাকে ভালবাসি, তোমার জন্য এই ছোট্ট একটা উপহার!❤️✨





22/08/2026

২৩ আগস্ট, ২০১৪ থেকে ২০২৬—
দেখতে দেখতে একটা মানুষকে জীবনের সঙ্গে জড়িয়ে থাকার ১২টা বছর...
বন্ধুত্ব থেকে প্রণয়, তারপর সেই প্রণয়েরই পরিণয়…❤️

আমার মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে—এই তো সেদিনের কথা! অথচ কেমন করে যেন আমাদের বন্ধুত্বের ১২টা বছর পেরিয়ে গেল...একটা মানুষ যখন জীবনে একজন সত্যিকারের বন্ধুর ভূমিকা রাখে, আবার সেই মানুষটাই যখন প্রেম কী তা বোঝায়, আর শেষ পর্যন্ত সেই ভালোবাসাকেই পরিণয়ের রূপ দেয়, তখন সত্যিই কি আর কিছু চাওয়ার থাকে?

অল্পে সন্তুষ্ট দুজন মানুষ মিলে কত কিছুই না প্রাপ্তি করেছে এই একসঙ্গে পথচলায়..কত হাসি, কত অভিমান, কত ঝগড়া, কত মান-অভিমান সবকিছুর শেষে আজও আমরা একসঙ্গে। এই প্রাপ্তির জন্য ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞতা। 🙏❤️

যে কথা তুমি দিয়েছিলে, সেই কথা তুমি বারবার প্রমাণ করেছো। তাই নতুন করে আর কিছু চাওয়ার নেই তোমার কাছে..শুধু আবারও চাই পৃথিবীর সমস্ত দুঃখ-কষ্ট থেকে বারবার আমাকে আগলে রেখো..আমার জীবনে সারাজীবন তুমি ঢাল হয়ে থেকো..

একজন বন্ধুর মতো,
একজন প্রেমিকের মতো,
আর সর্বোপরি একজন অর্ধাঙ্গের মতো...❤️✨




এই যে মা আসবে তার অপেক্ষায় থাকাটাই সবচেয়ে সুন্দর..চারিদিকে পূজা পূজা গন্ধ...ভাবলেই মন ভালো হয়ে যায়..আমার মনে হয় একটা বছ...
21/08/2026

এই যে মা আসবে তার অপেক্ষায় থাকাটাই সবচেয়ে সুন্দর..চারিদিকে পূজা পূজা গন্ধ...ভাবলেই মন ভালো হয়ে যায়..
আমার মনে হয় একটা বছরের সবচেয়ে সুন্দর সময় পূজার ৫টা দিন...
ওই ৫টা দিন মনে কোনো দুঃখ থাকে না,মন খারাপ লাগে না,শুধু মনে হয় মা প্রতি বছর বছর আসুক,আর না হয় দুটো দিন বেশি থাকুক আমাদের সাথে..!
আমাদেরকে তোমার ছায়ায় রেখো মা...সুখ শান্তি নিয়ে এসো তুমি🙏❤️

আমার একটা ভালো গুণ হলো আমি কারোর অস্বস্তির কারণ হয়ে জোর করে জায়গা ধরে থাকতে পারি না...যেখানে আমার উপস্থিতি পছন্দের না, স...
18/08/2026

আমার একটা ভালো গুণ হলো আমি কারোর অস্বস্তির কারণ হয়ে জোর করে জায়গা ধরে থাকতে পারি না...যেখানে আমার উপস্থিতি পছন্দের না, সে জায়গায় আমি নিজের স্বার্থেও দাঁড়িয়ে থাকি না...✨

15/08/2026

জীবনে যত বাঁধা-বিপত্তি আছে, সেসব থেকে উতরে দিয়ো মা…
মনকে শান্ত রেখো, সমস্ত হিংসা-বিদ্বেষ থেকে দূরে রেখো..আর যারা হিংসা করে তাদের শুভ বুদ্ধি দিয়ো...
সবসময় সহায় থেকো মা, তোমার আশীর্বাদের ছায়ায় রেখো..🙏🌺




শুভ বিবাহবার্ষিকী বাপি-মামনী..ভালো থাকো সবসময় তোমরা...ছবিটা আমার খুব পছন্দের❤️✨
12/08/2026

শুভ বিবাহবার্ষিকী বাপি-মামনী..
ভালো থাকো সবসময় তোমরা...

ছবিটা আমার খুব পছন্দের❤️✨

কিছু কিছু সময় একা হয়ে যাওয়াটাই সবচেয়ে বড় শান্তি...নিজেকে সবার থেকে একটু গুটিয়ে নেওয়া, অপ্রয়োজনীয় কথা, সম্পর্ক থ...
08/08/2026

কিছু কিছু সময় একা হয়ে যাওয়াটাই সবচেয়ে বড় শান্তি...

নিজেকে সবার থেকে একটু গুটিয়ে নেওয়া, অপ্রয়োজনীয় কথা, সম্পর্ক থেকে দূরে সরে থাকা মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়…

তখন আর কারও জীবনে কী হচ্ছে, কে কী ভাবছে, কে কী বলল,এসব নিয়ে মাথা ঘামাতে ইচ্ছে করে না। কারও জীবন সম্পর্কে কৌতূহল থাকে না, কাউকে নিয়ে অকারণ ভাবনাও আসে না…

শুধু নিজের মতো করে বাঁচতে ইচ্ছে করে..নিজের মনকে সময় দিতে, নিজের নীরবতাকে ভালোবাসতে ইচ্ছে করে…

হয়তো এই একাকীত্বই মানুষকে সবচেয়ে বেশি নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়…আর এটাই হয়তো সবচেয়ে বড় মানসিক শান্তি...

সাতকাহন পড়ে শেষ করার পর আমার বারবার শুধু একটাই কথা মনে হয়েছে—প্রতিটি মেয়ের ভেতর একটু হলেও একজন দীপাবলি থাকা উচিত।দীপা...
06/08/2026

সাতকাহন পড়ে শেষ করার পর আমার বারবার শুধু একটাই কথা মনে হয়েছে—

প্রতিটি মেয়ের ভেতর একটু হলেও একজন দীপাবলি থাকা উচিত।

দীপাবলি হওয়া মানে নিখুঁত হওয়া নয়। দীপাবলি হওয়া মানে নিজের আত্মসম্মানকে কখনও বিসর্জন না দেওয়া। অন্যায়ের সামনে মাথা নত না করা। বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানোর সাহস রাখা। নিজের সিদ্ধান্তের দায় নিজেই নেওয়া। আর সবচেয়ে বড় কথা, নিজের অস্তিত্বকে অন্য কারও স্বীকৃতির ওপর নির্ভর না করানো।

সমাজ হয়তো বিচার করবে, ভুল বুঝবে, আঙুল তুলবে। কিন্তু নিজের সত্যের পাশে দাঁড়ানোর যে শক্তি, সেই শক্তির নামই আমার কাছে দীপাবলি।

তাই বইটা শেষ করে মনে হয়েছে, পৃথিবীর প্রতিটি মেয়ের ভেতরে একটু হলেও একজন দীপাবলি থাকুক—যে তাকে মনে করিয়ে দেবে, নিজেকে হারিয়ে নয়, নিজেকে আগলে রেখেই বাঁচতে হয়।

ধন্যবাদ সমরেশ মজুমদার, এমন এক অনবদ্য সৃষ্টি উপহার দেওয়ার জন্য। ❤️📚

Twinning with my sister🤍 ✨Our sarees & jewellery are from Pranohora-প্রাণহরা
04/08/2026

Twinning with my sister🤍 ✨

Our sarees & jewellery are from Pranohora-প্রাণহরা

Address

Agargoan
Dhaka
7600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riya & Radiance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share