Any Time Media 24

Any Time Media 24 Any time Media 24 is the most popular online newspaper and Digital Platform in Bangladesh.

09/08/2026

হাদারপার পিরেরবাজার রোডে পানি জমে থাকা স্থানে ব্লক দিয়ে কাজ চলমান রয়েছে,
চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন আমি কথা দিয়েছি আগামী জুন পর্যন্ত যে জায়গায় কার্ভেটিং উঠবে সেই স্থানে কাজ চলমান থাকবে/

09/08/2026
09/08/2026

কেমন ছিল হাসিনার আয়না ঘর 👇

পাঁচভাই রেস্টুরেন্টের ভুনা খিচুড়িতে মিলল মুরগির পালক, খাবারের মান নিয়ে প্রশ্ন? সিলেট নগরীর পরিচিত পাঁচভাই রেস্টুরেন্টে প...
09/08/2026

পাঁচভাই রেস্টুরেন্টের ভুনা খিচুড়িতে মিলল মুরগির পালক, খাবারের মান নিয়ে প্রশ্ন?

সিলেট নগরীর পরিচিত পাঁচভাই রেস্টুরেন্টে পরিবেশিত ভুনা খিচুড়িতে মুরগির পালক পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেস্টুরেন্টটির খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী সাংবাদিক তামিম আহমদ।

ভুক্তভোগীর অভিযোগ, শনিবার সকালে দুই সহকর্মীকে নিয়ে নাস্তা করতে পাঁচভাই রেস্টুরেন্টে যান তিনি। খাবার পরিবেশনের পর ভুনা খিচুড়ির মধ্যে একটি মুরগির পালক দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেস্টুরেন্টের দায়িত্বপ্রাপ্তদের জানানো হলে প্রথমে তারা অভিযোগ অস্বীকার করেন। পরে বিষয়টি যাচাই করে নিজেদের ভুল স্বীকার করেন বলে দাবি করেন তিনি।

সাংবাদিক তামিম আহমদ বলেন, "নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবারের প্রত্যাশায় আমরা তিনজন সহকর্মী নাস্তা করতে এসেছিলাম। কিন্তু খাবারের মধ্যে মুরগির পালক পাওয়া অত্যন্ত হতাশাজনক। একটি প্রতিষ্ঠিত রেস্টুরেন্টে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিলেট এয়ারপোর্ট এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম রাহি বলেন, "আমি তামিম আহমদের সঙ্গে একই টেবিলে ছিলাম। খাবারের মধ্যে পালক দেখার পর আমারও আর খেতে ইচ্ছা করেনি। রেস্টুরেন্টের খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা উচিত।"

এ বিষয়ে পাঁচভাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহলের মতে, নগরীর রেস্টুরেন্টগুলোতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

08/08/2026

জয় বাংলা বলা এই ব্যক্তি কে হাতে অনেক সুন্দর একটা জিনিস থাকে আইনের আওতায় আনা হোক,

বিছনাকান্দির মুসলিমপাড়া লিডারবস্তিতে ইয়াবার কারবারের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপ কামনাবিছনাকান্দির মুসলিমপাড়া লিডারবস্তি এ...
08/08/2026

বিছনাকান্দির মুসলিমপাড়া লিডারবস্তিতে ইয়াবার কারবারের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপ কামনা

বিছনাকান্দির মুসলিমপাড়া লিডারবস্তি এলাকায় ইয়াবা নামক মরণনেশার কারবার ও বিস্তারের অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন নাগরিকদের মাধ্যমে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচা ও মাদকসংক্রান্ত কার্যক্রম চলছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একটি চক্র এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এতে করে এলাকার যুবসমাজসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় মাদকবিরোধী অভিযান জোরদার করে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা যাবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Any Time Media 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share