World nws

World nws Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from World nws, Digital creator, Dhaka.

World nws is a mixed digital channel, it is for everyone in the family.all the happenings from different parts of the world are presented here, movies, entertainment, sports and others.World news.

 #অজ্ঞাত হুমকি আসার পর যুক্তরাজ্যে মোতায়েন করা সব দূরপাল্লার মার্কিন বোমারু বিমান নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্...
05/10/2026

#অজ্ঞাত হুমকি আসার পর যুক্তরাজ্যে মোতায়েন করা সব দূরপাল্লার মার্কিন বোমারু বিমান নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

 #ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান...
05/10/2026

#ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাবিত সাত-দিনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র মেনে না নেওয়া পর্যন্ত এটি বন্ধই থাকবে। গালিবাফের উদ্ধৃতি দিয়ে রোববার বার্তা সংস্থা নূরনিউজ জানায়, ইরানের কূটনৈতিক প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রের সাড়া দেওয়ার কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটন ‘একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে কিছু প্রস্তাব’ দিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বোঝা উচিত-‘সময় নষ্ট করা ও একতরফা দাবি চাপিয়ে দেওয়ার যুগ শেষ হয়ে গেছে। ইরানের অবস্থান সুস্পষ্ট ও সুনির্দিষ্ট।’

 #কাউকে ভয় পেতে আসিনি—আসিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে হামজা
24/09/2026

#কাউকে ভয় পেতে আসিনি—আসিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে হামজা

 #এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে আজ বাংলাদেশ হারিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়াকে। তাতে পদক জয়ের আশা দেখছে দলটি। প্রথমার্ধে বাংলা...
21/09/2026

#এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে আজ বাংলাদেশ হারিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়াকে। তাতে পদক জয়ের আশা দেখছে দলটি।

প্রথমার্ধে বাংলাদেশ তুলেছিল ১৭ পয়েন্ট, ওদিকে কোরিয়াও কম যায়নি, তুলে নিয়েছিল ১৬ পয়েন্ট। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তুলে নেয় ২২ পয়েন্ট, বিপরীতে কোরিয়া ১৯ পয়েন্ট পায়। ফলে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে জিতে শেষ হাসি হাসে।

 #লাখ ছাড়াল মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম
21/09/2026

#লাখ ছাড়াল মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম

 #২০২৬-২৭ মৌসুমের শুরুতে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন রাফিনিয়া। শনিবার সেভিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচে ফ...
20/09/2026

#২০২৬-২৭ মৌসুমের শুরুতে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন রাফিনিয়া। শনিবার সেভিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরে বার্সেলোনা। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হ্যাটট্রিক করে দলকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এই মৌসুমে লা লিগার প্রথম সাত ম্যাচে তার গোলসংখ্যা এখন ১২টি।

২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার প্রথম সাত ম্যাচে ১৩ গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই মৌসুমে ৩৫ ম্যাচে তিনি করেছিলেন মোট ৪৮ গোল। তবে এটি সর্বোচ্চ রেকর্ড নয়। সেই রেকর্ড রিয়াল ওভিয়েদোর এস্তেবান এচেভাররিয়ার দখলে। ১৯৪৩-৪৪ মৌসুমে তিনি করেছিলেন ১৪ গোল।

রোনালদোর তিন বছর পর লিওনেল মেসি বার্সেলোনার হয়ে লা লিগার প্রথম সাত ম্যাচে করেছিলেন ১১ গোল। রাফিনিয়া এখন সেই সংখ্যাও ছাড়িয়ে গেছেন।

 #বার্সেলোনার জার্সিতে ২০১২-১৩ মৌসুমে প্রথম সাত ম্যাচে ১০ গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার সেই সংখ্যাকে ছাড়িয়ে গ...
18/09/2026

#বার্সেলোনার জার্সিতে ২০১২-১৩ মৌসুমে প্রথম সাত ম্যাচে ১০ গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছেন রাফিনিয়া।
মৌসুমের প্রথম সাত ম্যাচেই ১১ গোল করেছেন ২৯ বছর বয়সি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শুধু গোল নয়, সতীর্থদের দিয়ে আরও তিনটি গোল করিয়েছেন তিনি। অর্থাৎ দলের মোট ১৪টি গোলে সরাসরি অবদান রেখেছেন রাফিনিয়া।

লা লিগাতেও মেসির আরেকটি কীর্তির পাশে নাম লিখিয়েছেন রাফিনিয়া। ২০১৭-১৮ মৌসুমে লিগের প্রথম ছয় ম্যাচে মেসি করেছিলেন ৯ গোল। চলতি মৌসুমে একই সংখ্যক ম্যাচে রাফিনিয়ার গোলও ৯টি। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম সাত ম্যাচের হিসাবে মেসিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

 #লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো নতুন আরেকটি মাইলফলক। ইন্টার মায়ামির জার্সিতে আজ মেসি পেয়েছেন তাঁর শততম গোল। ক্রুজ আজু...
17/09/2026

#লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো নতুন আরেকটি মাইলফলক। ইন্টার মায়ামির জার্সিতে আজ মেসি পেয়েছেন তাঁর শততম গোল। ক্রুজ আজুলের বিপক্ষে গোলটি বাঁ পায়ের চেনা জাদুতে নয়, এসেছে হেডে।

১টি গোল করার পর কাসেমিরোকে দিয়ে আরেকটি করিয়েছেনও মেসি। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতে ক্যাম্পিওনেস কাপও ঘরে তুলেছে দলটি।

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when World nws posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share