20/09/2026
প্রতিটা কয়েনেরই দুইটা সাইড থাকে। একজন ভার্সিটির টিচার হয়েও যদি আপনি না জানেন আপনার মাত্র ১৩ বছর বয়সী বাচ্চা ছেলেটা হাইওয়েতে ৭০/৮০/৯০ কিমি স্পিডে বাইক চালাচ্ছে, নিজের বয়সের দ্বিগুণ তিনগুণ বেশি বয়সী “নেশাখোঁড়”, “ছিনতাইকারী”, “বখাটে” ছেলেদের সাথে প্রতিদিন নিয়ম করে মিশছে, টিকটকে ওদের গ্যাংয়ের সাথে মিলে থার্ড ক্লাস বস্তির ছেলেদের মতো ভিডিও বানাচ্ছে, সেই ভিডিওতে অশ্লীল নোংরা গালাগালি, কুৎসিত ভাষার গান লাগিয়ে আপলোড করছে, তখন তো শুধু এই রাষ্ট্রকে, সিস্টেমকে ব্যর্থ বলে গালি দিয়ে লাভ নাই, আপনাকে সমান রকমের ব্যর্থ একজন মা বলতে হয়... সরি ফর দ্য হার্শ ওয়ার্ডস!
আপনি ছেলের শোকে মূহ্যমাণ, আমরাও শোকাহত, আমরাও এর বিচার চাই কিন্তু এটা এখন প্লেইন ক্লিয়ার যে শুধুই একটা আইফোনের জন্য ওর মার্ডার হয় নাই, নোপ।
আপনি জানেনই না আপনার ছেলে কিশোর গ্যাংয়ের সাথে মিশে! এবং এদের পরিণতি ঘুরেফিরে তো এগুলাই হয়! ইতিহাস তাই সাক্ষ্য দেয়।
প্রতিটা বাবা মায়ের উচিৎ তার ছেলে মেয়ে অন্ততঃ এই বয়সটায় কই যাচ্ছে, কার সাথে মিশছে, কী করছে এই সব ব্যাপারে তদারকি করার! ছেলেরে আদর দিয়ে পালছেন দেখেই যে ও সব সময় আপনার সেই আদরের নিরীহ ইনোসেন্ট বাবুটাই থাকবে এটাও তো সম্ভব না! সঙ্গদোষ এর চেয়ে খারাপ কিছু আর নাই একটা সহজ সরল জীবন নষ্ট হবার জন্য!
অপ্রতিমের এই ঘটনাটা প্রতিটা বাবা মায়ের জন্য একটা আই ওপেনার হওয়া উচিৎ, নিজের ছেলেমেয়েদের দিকে দয়া করে খেয়াল রাখেন! ওদের বিপথে যাবার সুযোগ দিয়েন না। ওরা সব সময় আপনার নিষ্পাপ বাবুটা থাকে না... সময় সঙ্গ সব বদলে দেয়! ওর সাথে মিশুন, ওকে দয়া করে সময় দিন! ওকে জানুন! ওকে বুঝুন!
প্লিজ!
আর বিপথে গেলেই এভাবে মরতে হয়?
এখন আসেন রাষ্ট্র প্রসঙ্গে।
অপ্রতিম অবেলায় এভাবে মারা গেল, এই দায় কার? অবশ্যই রাষ্ট্রের!
কেন এই রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না?
এসব কিশোর গ্যাং অবাধে অপরাধ করে বেড়ানোর সুযোগ পায় কীভাবে? প্রশাসন কী করে? প্রশাসনের ভূমিকা কই? কিশোর গ্যাং তৈরীই হয় কীভাবে?
দাপট দেখায় কীভাবে ওরা?
আইনের প্রয়োগ কই?
আইনের প্রতি জনগনের আস্থা কই?
ভয় কই?
বিচার কই?
ব্যাসিক নীডস পূরণ করতে পারছে নাগরিকদের?
কখন সমাজে অপরাধ বাড়ে? কখন সব কিছু আউট অব কন্ট্রোল হয়? Anarchy, Disorder, Chaos কখন টেকওভার করে?
একটা দেশের সিস্টেম কতটুকু ব্যর্থ হলে, কতটা ঘুণে ধরা হলে প্রতি সপ্তাহে মিনিমাম ৬ দিনই কোন না কোন বাচ্চার নিষ্ঠুর হত্যাকান্ড নিয়ে আমাদের বিচার চাইতে চাইতে নিস্তেজ হয়ে যাওয়া লাগে?
বস্তির ঘরে জন্ম নেয়া একটা নিষ্পাপ শিশু থেকে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের ঘরে জন্ম নেয়া নিষ্পাপ শিশুও হুবহু একই রকম, একই পরিমান নিরাপত্তার দাবী রাখে এই রাষ্ট্রের কাছে। সেটা তাদের জন্মগত অধিকার।
আমাদের রাষ্ট্র আমাদের সেটা দিচ্ছে?
কখনো দিয়েছে?
আজ অব্দি?