15/02/2026
"ভালোবাসা "
এই একটা শব্দের ব্যাখ্যা করে শেষ করা যাবে না।ভালোবাসার জন্য নির্দিষ্ট কোন দিন লাগে না প্রতিদিনই ভালোবাসা যায় প্রতিদিনই ভালোবাসার দিবস। এইযে এই মানুষটার সাথে আমার তিনটি ভ্যালেন্টাইন অতিক্রম করেছি যদি বছরে একদিন ভালোবাসার দিবস হিসেবে ধরা হয় তাহলে আরকি তিন দিন হবে।কিন্তু এই মানুষটার কাছে ভালোবাসার দিন ৩৬৫ দিনই। সে আমাকে অনুভব করতে শিখিয়েছে যে হ্যাঁ ভালোবাসা আসলেই একটা সুন্দর অনুভূতি। আমি রাগ হয়েছি বিকেলে সন্ধ্যা নাগাত আমার বাসার সামনে হাজির।অথচ ঢাকার এক প্রান্তে তার বাসা তো আরেক প্রান্তে আমার বাসা।আবার আমি একরাশ ঝগড়া করে কান্না করে একটা ভয়েজ মেসেজ পাঠিয়েছি সে তা শুনে ১৬° তাপমাত্রায় ও রাত ১১:৩৫ বাজে বাইকে করে আমার বাসার সামনে এসে হাজির। আবার আমার সাথে একটা সকাল দেখার জন্য ফজরের নামায শেষ করে বারান্দায় দাড়িয়ে দেখি সে এসে হাজির।আমার পরিক্ষার সময় হচ্ছে ৪ ঘন্টা। সে আমাকে পরিক্ষার হলে একদম আমার সিটে বসিয়ে দিয়ে আসে কিন্তু আমার পরিক্ষা হচ্ছে ৭ তলা উপরে একটা বিল্ডিং এ যেখানে লিফট নাই । এইটুক পথ আমি একাই যেতে পারি কিন্তু না সে আমাকে পৌঁছে দিয়ে ৪ ঘন্টা অপেক্ষা করে আবার আমাকে বাসায় পৌঁছে দেয়। আমি ঝাল খেতে পারিনা প্রতিটি খাবার থেকে একেকটা মরিচ সে খুব যত্ন করে তুলে নেয় যাতে আমার ঝাল না লাগে। সুতো বুনন আপু হিসেবে আমি পরিপাটি হলেও বাস্তব জীবনে আমি খুবই অগোছালো মানুষ , যাকে একটু একটু করে গোছালো করতে সাহায্য করছেন এই মানুষ টা । সে কাজে থাকলে দিনের মধ্যে আমাকে ১০০ বার কল দিয়ে বলবে এই তুমি কিন্তু কারেন্ট এর কিছু ধরবা না ! তুমি কিন্তু কোনো উপরে উঠার কাজ করবা না,কারণ আমি বাসায় একাই থাকি সে বাহিরে থাকলে ! আমি আপনাদের সুতো বুনন আপু হওয়ার পেছনেও তার অনেক বড় অবদান রয়েছে ! আমার প্রতিটা সফলতায় সে তার নিজের সফলতার থেকেও বেশি খুশি হয় । আমার নিজের থেকেও তার আমার প্রতি আত্মবিশ্বাস বেশি কাজ করে ! He was like তুমি পারবা!
আরো অনেক অনেক অনেক কারন আছে এই মানুষটাকে ভালোবাসার জন্য। অনেকেই বলে ভালোবাসা প্রকাশ করলে নজর লাগে ঝগড়া লাগে। হ্যাঁ আমার ও এই জিনিস টা হয় আমি ভালো কিছু শেয়ার করলে আমাদের ঝগড়া হয়, কিন্তু তাও আমি চাই আমার মানুষটা নিজেকে স্পেশাল ভাবুক যে হ্যাঁ আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আমি তার করা ছোট থেকে ছোট যত্ন গুলো খেয়াল করি এবং আমি মুগ্ধ হই। আমি চাই এই মানুষটার সাথে আমার জীবনের শেষ দিন পর্যন্ত বেচেঁ থাকতে।❤️
বি দ্রঃ ভাই আমাদের ও ঝগড়া হয় অনেক বেশি ঝগড়া হয় তা নিয়ে কেউ ভাববেন না।😬কিন্তু দিন শেষ এ আমি তার কাধেঁ মাথা রেখে দুঃখ গুলো ভুলিয়ে দিতেও পারি।