The Z Team

The Z Team The Z Team is a dynamic and innovative organization driven by the progressive ideals and forward-thinking energy of Generation Z.

09/08/2026

বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষের পক্ষ থেকে জানানো এই উষ্ণ সালাম

29/06/2026

বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠানে এক শিক্ষার্থী তারেক রহমানের প্রশংসা করতে গিয়ে বলেন, তিনি যে “স্বপ্নের সোনার বাংলাদেশ” গড়ে তুলতে যাচ্ছেন—ঠিক তখনই তারেক রহমান স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠেন,

“না, না—আমি কোনো সোনার বাংলাদেশ বানাতে চাই না। আমি একটি স্বাভাবিক বাংলাদেশ গড়তে চাই।”

অতিরঞ্জিত প্রশংসার বদলে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে দেওয়া তারেক রহমানের এই তাৎক্ষণিক ও বুদ্ধিদীপ্ত জবাবটি ছিল সত্যিই অসাধারণ।

মালয়েশিয়া সফরে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর স্ত্রী ড. ওয়ান আজিজ...
23/06/2026

মালয়েশিয়া সফরে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর স্ত্রী ড. ওয়ান আজিজাহ বিনতে ওয়ান ইসমাইলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণের বন্ধুত্বপূর্ণ আচরণ, সৌহার্দ্য ও শুভেচ্ছায় তাঁরা গভীরভাবে মুগ্ধ হয়েছেন।

তারেক রহমান জানান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্ককে পুনরায় দৃঢ় করেছে। দুই দেশ পারস্পরিক সহযোগিতা, সমৃদ্ধি এবং আঞ্চলিক অগ্রগতির লক্ষ্যে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক বহু দশকের পুরোনো। তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকেই এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিকশিত হয়েছে।

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের সুযোগ, আন্তরিকতা ও সময় দেওয়ার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরের পর আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের বহুমুখী অংশীদারত্ব আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Iconic PM Tarique Rahman at Malaysia
22/06/2026

Iconic PM Tarique Rahman at Malaysia

রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে পূর্ব নির্ধারিত দিনব্যাপী বিএনপির কর্মসূচি সং...
09/05/2026

রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে পূর্ব নির্ধারিত দিনব্যাপী বিএনপির কর্মসূচি সংক্ষিপ্ত করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। জানা গেছে, একই মিলনায়তনে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিষয়টি অবগত হওয়ার পর প্রধানমন্ত্রী কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করার নির্দেশ দেন।

পরে তিনি নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বর-কনেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

এ সময় উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীর এ মানবিক ও সৌজন্যমূলক আচরণের প্রশংসা করেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত অনেকেই বলেন, ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মাঝেও সাধারণ মানুষের অনুভূতি ও ব্যক্তিগত আয়োজনের প্রতি প্রধানমন্ত্রীর সম্মান প্রদর্শন তাঁর দায়িত্বশীল নেতৃত্বেরই প্রতিফলন।

শনিবার, মে ৯, ২০২৬

ছবি - বিএনপি মিডিয়া সেল


#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (০৬ মে ২০২৬) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনি...
06/05/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (০৬ মে ২০২৬) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন ২০২৬-এ অংশগ্রহণ করেন।

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিশু-কিশোর...
02/05/2026

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

আজ ২ মে ২০২৬, শনিবার সিলেট জেলা স্টেডিয়াম থেকে একযোগে সারাদেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন তিনি।

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও ...
02/05/2026

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন' কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (০২ মে ২০২৬) সিলেটের কান্দিগাঁওয়ে বাঁশিয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে খালপাড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Z Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share