20/07/2026
স্পেন বিজয়
কাউকে সমর্থন বা প্রশংসা করতে হলে তার ভালো কাজের জন্যই করা উচিত, অন্ধ সমর্থন নয়। যারা আজ খেলাকে বয়কটের কথা বলে, তারাই আবার স্পেনের জয়ে উল্লাস করছে—এই দ্বৈত মানসিকতাটাই প্রশ্নের বিষয়।
স্পেন যদি ফিলিস্তিনের পক্ষে কোনো ইতিবাচক অবস্থান নিয়ে থাকে, সেটি অবশ্যই প্রশংসনীয়। কিন্তু একটি ভালো কাজের কারণে তাদের সব কাজকে সঠিক বা বৈধ বলা যায় না। যার যতটুকু ভালো, সে ততটুকুই প্রশংসার দাবিদার। ভালোকে ভালো আর ভুলকে ভুল বলার সততাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।