08/10/2026
মধুপুরে হঠাৎ ঝড়ে কলাচাষিদের বড় ক্ষতি!
আজ দুপুরের ঝোড়ো হাওয়ায় মধুপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কলাচাষিরা।
প্রবল বাতাসে একের পর এক কলাগাছ ভেঙে মাটিতে পড়ে গেছে। অনেক কৃষকের স্বপ্নের ফসল এখন নষ্ট হওয়ার পথে।
একটি ফসল দাঁড় করাতে কৃষকের যে পরিমাণ শ্রম, সময় ও অর্থ ব্যয় হয়—এভাবে মুহূর্তের ঝড়ে তা নষ্ট হয়ে যাওয়া সত্যিই কষ্টের।
মধুপুরের ক্ষতিগ্রস্ত কলাচাষিদের পাশে দাঁড়ানো এখন জরুরি....
#মধুপুর #টাঙ্গাইল