MD BABU PRESS

MD BABU PRESS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD BABU PRESS, Media/News Company, 48center basaboo, Dhaka.

19/09/2026
19/09/2026

গ্যাস সংকট কেন এবং তার প্রতিকারে সরকারের গৃহিত পদক্ষেপ

19/09/2026

বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে এবং বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকারের গৃহিত পদক্ষেপ।।

19/09/2026

সার সংকটের কারন এবং সার সংকট মোকাবেলায় সরকারের পদক্ষেপ

19/09/2026

জালানী তেল সংকটের কারন এবং তেল সংকট মোকাবেলায় সরকারের গৃহিত পদক্ষেপ।।

19/09/2026

নিত্য পন্যের মূল্য বৃদ্ধির কারন এবং তা প্রতিকারে সরকারের গৃহিত পদক্ষেপ

20/08/2026

৭২ নম্বর ওয়ার্ডবাসীর দোয়া-সমর্থন চাইলেন হাজী মো. আকতার হোসেন

মাজহারুল ইসলাম : আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৭২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন হাজী মো. আকতার হোসেন। নির্বাচনী মাঠে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

হাজী মো. আকতার হোসেন ঢাকা দক্ষিণের ৭২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে স্থানীয় মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে তাঁর সমর্থকদের দাবি।

কাউন্সিলর নির্বাচিত হলে নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার পাশাপাশি পানি, বিদ্যুৎ, সড়ক ও ড্রেনেজসহ মৌলিক নাগরিক সুবিধার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন হাজী মো. আকতার হোসেন। একই সঙ্গে ফুটপাত, খাল-বিল ও ড্রেন সংস্কার, পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং এলাকার পরিবেশের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা এবং দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য ও তাঁর সমর্থকদের দাবি, দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে হাজী মো. আকতার হোসেনের সম্পৃক্ততা রয়েছে।

বিশেষ করে এলাকার কোনো অসহায় বা দরিদ্র ব্যক্তি মারা গেলে তাঁর মরদেহের গোসলের ব্যবস্থা, কাফনের কাপড় সরবরাহ এবং মরদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাসহ বিভিন্ন মানবিক সহায়তা করে থাকেন বলে তাঁর সমর্থকরা জানান। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলেও তারা দাবি করেন।

এ ছাড়া মসজিদ, মাদরাসা, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবিক প্রতিষ্ঠানে সহযোগিতা এবং ক্রীড়া ও সামাজিক আয়োজনের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে তাঁর সমর্থকরা জানিয়েছেন।

হাজী মো. আকতার হোসেন বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ৭২ নম্বর ওয়ার্ডের মানুষের জন্য কাজ করতে চান। নাগরিকদের প্রাপ্য সেবা নিশ্চিত করা এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে ৭২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার ক্ষেত্রে একজন জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। এ ক্ষেত্রে হাজী মো. আকতার হোসেনকে কাউন্সিলর হিসেবে দেখতে চান তাঁর সমর্থকরা।

নির্বাচনে জয়ী হলে ৭২ নম্বর ওয়ার্ডের সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে নাগরিক সেবা নিশ্চিত, এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন হাজী মো. আকতার হোসেন।

Address

48center Basaboo
Dhaka
1214

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD BABU PRESS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share