Be A Law Officer:Run To Win

Be A Law Officer:Run To Win This Platform is for Law Officer Exam of Banks, NBFI, PetroBangla, Autonomous Body & Others.

যারা যারা কমবাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার(আইন) পরীক্ষার প্রশ্ন কেমন হয় জানতে চান,তাদের জন্য প্রিভিয়াস একটি প্রশ্ন শেয়ার ...
29/09/2026

যারা যারা কমবাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার(আইন) পরীক্ষার প্রশ্ন কেমন হয় জানতে চান,তাদের জন্য প্রিভিয়াস একটি প্রশ্ন শেয়ার করা হলো।এটা থেকে ধারণা নিতে পারেন।

আমাদের বর্তমান কোর্স মডিউল এমনভাবে ডিজাইন করা হয়েছে যেনো প্রশ্ন প্যাটার্ন যেমন ই হোক,আপনার যেনো প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে।

কোর্সের ১ম ক্লাস শুরু হচ্ছে ০৯ অক্টোবর,রাত ৮:৩০ টা থেকে ইন শা আল্লাহ।

28/09/2026

আগামী ৯ অক্টোবর থেকে আমাদের ৫ম কোর্স "Law Officer Special Course Season 5" শুরু হচ্ছে ইন শা আল্লাহ।আমি এর আগেও চারটি কোর্স করিয়েছি আলহামদুলিল্লাহ।তবে এই কোর্সটিকে ঘিরে ২ টা কারণে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করছে।তার মধ্যে ১ম কারণটি হলো আমি অনেক আগে আগে থেকে আশা করতাম যে একটা সময় ব্যাংক গুলোতে ল অফিসার হিসেবে অনেক নিয়োগ হবে,ব্যাংক গুলোতে এই পদের গুরুত্ব ও অপরিহার্যতা ধীরে ধীরে শুধু বাড়তেই থাকবে।এখন কিন্তু সেটাই হচ্ছে।আমি যখন পরীক্ষা দিয়েছিলাম,মাত্র ৪ টি পদ ছিল।৩ টি রূপালীর,১ টি হাউজবিল্ডিং এর।এখনের সার্কুলারে এই সংখ্যাটা বেড়ে ৮১ টি পদ।রূপালীতেই শুধু ৪৭ টি পদ।ব্যাপার গুলো গভীরভাবে ভাবলে আসলেই ভালো লাগা কাজ করে।৮১ জনের স্বপ্ন পূরণ হবে।৮১ টি পরিবারের মুখে হাসি ফুটবে।এটাও বা কম কি!!!

আর দ্বিতীয় কারণটি হলো এই ৮১ টি পদের মধ্যে ৪৭ টি পদ ই রূপালী ব্যাংক পিএলসির।আপনারা যেখানেই পড়েন না কেনো,আপনাদের মধ্য থেকে ৪৭ জন কে ইন শা আল্লাহ একটা সময় আমার সহকর্মী হিসেবে পাবো সেটাই আশা করি।এই কোর্সটিতে আমি তাই চেষ্টা করবো আপনাদেরকে নিজের পক্ষ থেকে সর্বোচ্চ গাইডলাইন দিতে এবং যথাযথভাবে প্রস্তুত করতে।বাকিটা মহান আল্লাহ তা' আলার ইচ্ছা।রিযিক তো অবশ্যই ফ্যাক্ট।তবে আপনাদের কঠোর পরিশ্রম করতেই হবে।

এই সেক্টরটি অনেক বড় হচ্ছে।ব্যাংক গুলোতে সামনে আরো অনেক অনেক ল অফিসার নিয়োগ দেওয়া হবে।একটি প্রতিষ্ঠানের জন্য একজন ল অফিসার আসলেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।আমি চাই আপনারাও একসময় এই গুরুদ্বায়িত্ব পালন করবেন ইন শা আল্লাহ।

28/09/2026

আপনারা যারা ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান বাদে অন্যান্য গ্যাস/এনার্জি সেক্টর গুলোতে আইন কর্মকর্তা পরীক্ষার প্রস্তুতি নিতে চান,তারা অবশ্যই আলাদাভাবে IBA Based প্রস্তুতি নিবেন।যেকোনো আইবিএ বেসড নির্ভুল এবং ভালো ব্যাখাসহ একটা প্রশ্নব্যাংক কিনে ভালোভাবে সময় নিয়ে প্রস্তুতি নিতে থাকুন।সামনে খুব দ্রুতই হয়তো এমন সার্কুলার পাবেন যেগুলোতে IBA বেসড প্রস্তুতি মাস্ট লাগবেই।IBA এতদিন যেসকল প্রতিষ্ঠানের এক্সামটেকার ছিলো,সেগুলোর প্রশ্ন সলভ করুন।হোক সেটা ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান।সলভ শেষ হলে যখন প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা হয়ে যাবে,তখন এই ধাচের আরো বেশি করে প্রস্তুতি নিন।

Mohammad Hasan Ul Banna
Senior Officer (Legal)
Rupali Bank PLC

কোনো সার্কুলার আসলে বারবার শেয়ার করার চেষ্টা করি যাতে কারোর ই মিস না হয়।তবুও প্রায় প্রতিবার আবেদনের সময় শেষ হওয়ার পর শুন...
28/09/2026

কোনো সার্কুলার আসলে বারবার শেয়ার করার চেষ্টা করি যাতে কারোর ই মিস না হয়।তবুও প্রায় প্রতিবার আবেদনের সময় শেষ হওয়ার পর শুনি অনেকেই সার্কুলার মিস করে ফেলেন।এজন্য আমি সবসময় বলি যে আবেদন করবো করবো করে কখনো ফেলে রাখবেন না এবং শেষ সময়ের জন্য কখনো অপেক্ষা করবেন না।শুরুতেই আস্তে ধীরে সময় নিয়ে আবেদন করে ফেলবেন।ল অফিসারের সার্কুলার এমনিতেই অনেক কম আসে।তাও যদি মিস হয়ে যায়,এটা তো আফসোসের ই বিষয়।

সবাই যে যেটাতে আবেদন করতে চান,দ্রুত আবেদন করে ফেলুন।আর এই সার্কুলারের পূর্ণ প্রস্তুতিমূলক কোর্স Law Officer Special Course Season 5 এর প্রথম ক্লাস শুরু হচ্ছে ৯ অক্টোবর,২০২৬ থেকে ইন শা আল্লাহ।পরবর্তী ক্লাস গুলো BJS প্রিলির পর অনুষ্ঠিত হবে।আপনার যদি ডেডিকেশন থাকে,এই কোর্সটি আপনার জন্যই।

একটা কোর্সেই পাচ্ছেন সবকিছু ইন শা আল্লাহ।পাশাপাশি ব্যাংকে বর্তমানে কর্মরত সিনিয়র অফিসার(আইন) এর অভিজ্ঞতার আলোকে বাস্তবিক...
27/09/2026

একটা কোর্সেই পাচ্ছেন সবকিছু ইন শা আল্লাহ।

পাশাপাশি ব্যাংকে বর্তমানে কর্মরত সিনিয়র অফিসার(আইন) এর অভিজ্ঞতার আলোকে বাস্তবিক জ্ঞান অর্জনের সুযোগ তো থাকছেই।

এত এত সুযোগ থাকতেও মিস করে যাচ্ছেন না তো!!!

কোর্সের ১ম ক্লাস ইন শা আল্লাহ ০৯ অক্টোবর,২০২৬ রাত ৮:৩০ টা থেকে।

আপনার প্রস্তুতির পুরোটাই হোক আমাদের সাথে।

কোর্সে ভর্তি চলছে।আজ ই আপনার আসন নিশ্চিত করুন।

27/09/2026

সিনিয়র অফিসার(আইন) নিয়ে আপনাদের অধিকাংশ প্রশ্নের উত্তর এই একটি পোস্টেই।

26/09/2026

Law Officer Special Course Season 5 এ আপনি যা যা পাচ্ছেন:
১. ৪৫+ আইন
২. ২০-২৫ টি ক্লাস(পুরো মডিউল কভার করতে যতদিন লাগে)
৩. ৩৫+ পিডিএফ(প্রতিটি ক্লাসের ই রিডিং ম্যাটারিয়াল থাকবে)
৪. প্রিভিয়াস আইন কর্মকর্তা প্রশ্ন এনালাইসিস ক্লাস (Special Class)
৫. ৪৫+ আইন
৬. জেনারেল পার্টের একাধিক গাইডলাইন ক্লাস
৭. Messenger গ্রুপে সার্বক্ষনিক প্রশ্নোত্তরের সুবিধা
৮. ফোকাস সহ অন্যান্য বিভিন্ন রাইটিং পার্টের আলাদা ক্লাস
৯. ব্যাংক বাদেও অন্যান্য বিভিন্ন ল অফিসার পরীক্ষার জন্য টিপস এন্ড ট্রিক্স ক্লাস
১০. রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে কর্মরত সিনিয়র অফিসার(আইন) এর থেকে এই সেক্টরের বাস্তবিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ

Course Mentor:
Senior Officer(Legal)
Rupali Bank PLC
Previous Course:Law Officer Special Course(Season 1,2,3,4)

এই সার্কুলারে ৮১ টি পদের পাশাপাশি আরো একটি আইন কর্মকর্তা পদ রয়েছে।যদিও মাত্র ১ টি পদ।কর্মসংস্থান ব্যাংকে আইন কর্মকর্তা (...
26/09/2026

এই সার্কুলারে ৮১ টি পদের পাশাপাশি আরো একটি আইন কর্মকর্তা পদ রয়েছে।যদিও মাত্র ১ টি পদ।

কর্মসংস্থান ব্যাংকে আইন কর্মকর্তা (গ্রেড ৬)

সরকারি/স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে ৯ম গ্রেডে ন্যুনতম ৫ বছরের অভিজ্ঞতা/বার কাউন্সিলের সনদ সহ আইন পেশায় ন্যুনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এই সার্কুলারে পদসংখ্যা কম।আবেদন ও প্রতিযোগিতাও তাই কিছুটা কম হওয়ার সম্ভাবনা আছে।এই এক্সামের নির্দিষ্ট কোনো পরীক্ষা পদ্ধতি এখনো বলা যাচ্ছে না।কিন্তু এই প্রকৃতির জব গুলোতে সিক্স ল,সংবিধান,ব্যাংকিং ও কমার্শিয়াল আইন গুলো জানা আবশ্যক।যাদের রিকোয়ারমেন্ট ম্যাচ হয়েছে,তারা চাইলে আবেদন করতে পারেন।

আমাদের Law Officer Special Course Season 5 এর ভর্তি চলছে।কোর্সের ১ম ক্লাস ০৯/১০/২০২৬ইং তারিখে অনুষ্ঠিত হবে ইন শা আল্লাহ।পরের ক্লাস গুলো BJS প্রিলি এক্সামের পর থেকে যথারীতি প্রতি শুক্র ও শনিবার রাত ৮:৩০ টায় অনুষ্ঠিত হবে।যেহেতু এই সার্কুলারটি পুরোটাই ব্যাংক বেসড,তাই আমাদের কোর্স মেন্টর তার জ্ঞান,ব্যাংকে এতদিন সরাসরি সিনিয়র অফিসার(আইন) এ কাজ করার অভিজ্ঞতা থেকেই সম্পূর্ণ কোর্সটির মডিউল তৈরি করেছেন যেনো আপনারা এই কোর্স থেকে সর্বোচ্চ উপকৃত হন।

Course Mentor:
Senior Officer(Legal)
Rupali Bank PLC
Previous Course:Law Officer Special Course(Season 1,2,3,4)

26/09/2026

NESCO এর আইন কর্মকর্তা সংশ্লিষ্ট পদে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে যারা জানতে চেয়েছেন,তাদের জন্য কমেন্টবক্সে আমার আগের একটি পোস্ট শেয়ার করলাম।আশা করি পর্যাপ্ত ধারণা পাবেন।

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Be A Law Officer:Run To Win posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share