19/08/2026
দূর প্রবাসে থেকেও মানব সেবা করা যায়, আর মানব সেবা করতে কোন নেতা বা জনপ্রতিনিধি হওয়া লাগেনা তা প্রমান করলেন, ইতালি প্রবাসী, সিলেট সদর উপজেলার,৮নং কান্দিগাঁও ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড সাদিপুর গ্রামের কৃতি সন্তান, সাদিপুর প্রবাসী কল্যাণ সংস্থার প্রধান পরিচালক, সিলেট জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইতালির সাধারণ সম্পাদক জনাব রুহুল আমীন রাহুল ভাই, এবং জয় করে নিয়েছেন হাজার হাজার মানুষের মন, সংক্ষিপ্ত সফরে দেশে এসে মানুষের ভালোবাসায় ডুবে ছিলেন প্রতিটি মুহুর্ত, দূর প্রবাস থেকে সত ব্যস্ততার মধ্যেও এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান এর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন নিজ অর্থায়নে, এলাকায় কোন অনৈতিক কাজ হলে সবার আগে প্রতিবাদের সুর আসতো রুহুল আমীন রাহুল ভাইয়ের কাছ থেকে, প্রতিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতেন, অসহায় গরীব দুঃখী মেহনতী, এবং মেধাবী শিক্ষার্থীর পাশে সব সময় সাহায্যের হাত পাড়িয়ে দিতেন এবংকি এখনও এই উদার মনের মানবতার ফেরিওয়ালার মানবিক কাজ এবং মানুষের প্রতি দয়া,মায়া সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া চলমান, আর এই মানবতার ফেরিওয়ালাকে দেশে আসার পর তার পাপ্য সম্মান দিতে ভুল করেনি সিলেট সদর উপজেলাবাসী,
আমরা রুহুল আমীন রাহুল ভাইয়ের জন্য নেক হায়াত কামনা করি, আল্লাহ যেনো এমন উদার মনের মানুষকে আমাদের পাশে হাজার বছর বাচিয়ে রাখেন,
এবং রুহুল আমীন রাহুল ভাইয়ের মতো আরো যারা প্রবাস থেকেও সত ব্যস্ততার মাঝেও অসহায় গরীব দুঃখী মেহনতী মানুষদের নিয়ে চিন্তা করেন, এলাকা নিয়ে চিন্তা করেন, সেই সব সাদা মনের মানুষের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা ও সম্মান।