Mood in Pixels

Mood in Pixels Good vibes only! The best is yet to come ❤️
আমি এক অর্বাচীন! নিজের খেয়ালে ভাবনাহীন!

06/06/2026

যে সত্যগুলো বুঝতে অনেকেরই বছরের পর বছর লেগে যায়—

১. কম কথা বলুন; আপনার প্রতিটি শব্দের মূল্য বাড়বে।

২. সবকিছু নিজের কাঁধে তুলে নেবেন না; পৃথিবীর সব দায়িত্ব আপনার একার নয়।

৩. সমস্যার দিকে নয়, সম্ভাবনার দিকে তাকান; সুযোগ নিজেই ধরা দেবে।

৪. আজকের কষ্টই একদিন আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে।

৫. জীবনে যে মানুষগুলো আসে, তারা হয় আপনাকে বদলে দেয়, নয়তো আপনিই তাদের কাছ থেকে কিছু শিখে নেন।

৬. নতুন কিছু শেখার ভয় কাটিয়ে উঠুন; নতুন অভিজ্ঞতাই জীবনের নতুন দরজা খুলে দেয়।

৭. প্রতিটি মুহূর্তের মূল্য বুঝুন; সময় চলে গেলে তার প্রকৃত গুরুত্ব উপলব্ধি করা যায়।

৮. যা আছে, তার জন্য কৃতজ্ঞ থাকুন; না হলে যা নেই, সেটাই সবসময় বেশি চোখে পড়বে।

৯. জীবন এক ধরনের আয়না; আপনি যেমন ভাববেন ও আচরণ করবেন, তেমনই প্রতিফলন ফিরে পাবেন।

১০. প্রতিদিন নিজের সঙ্গে সৎ থাকুন; তাহলে নিজেকে কখনো হারাতে হবে না।

এই সত্যগুলো যত তাড়াতাড়ি বুঝবেন, জীবন ততটাই সহজ, সুন্দর ও অর্থবহ হয়ে উঠবে।

05/06/2026

আপনি কি কখনো ভেবেছেন, যখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে বলেন "আল্লাহু আকবার"...তখন আল্লাহ ঠিক কোথায় থাকেন?

এই প্রশ্নটা হয়তো কখনো মাথায় আসেনি।
অথবা এসেছে; কিন্তু উত্তর খোঁজার সাহস হয়নি।

কিন্তু চৌদ্দশত বছর আগে, এক সাহাবী এই প্রশ্নের উত্তর জেনেছিলেন। এবং সেই উত্তর শুনে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।

আজ সেই ঘটনাটি শেয়ার করবো।

একটি রাতের ঘটনা, মদিনার অলিতে গলিতে মদিনার রাত। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে পথঘাট।

মসজিদে নববীতে তখনো প্রদীপ জ্বলছে।
রাসূলুল্লাহ ﷺ তাঁর সাহাবীদের নিয়ে বসে আছেন।

সেদিন হযরত আবু যর গিফারী (রা.) রাসূলের ﷺ কাছে এসে বসলেন।

মনের ভেতর একটা প্রশ্ন অনেকদিন ধরে ঘুরছে।
লজ্জায় জিজ্ঞেস করতে পারছেন না। কিন্তু আজ আর থাকা গেল না।

আস্তে আস্তে বললেন,
"ইয়া রাসূলাল্লাহ... নামাজে যখন আমি দাঁড়াই... আল্লাহ তখন কোথায় থাকেন?"

মসজিদে একটু নীরবতা নামল। রাসূলুল্লাহ ﷺ তাঁর দিকে তাকালেন। সেই চোখে ছিল অসীম মায়া।

তারপর ধীরে ধীরে বললেন,
"আল্লাহ তা'আলা বান্দার দিকে মুখ করে থাকেন যতক্ষণ সে নামাজে থাকে এবং অন্যদিকে মনোযোগ না দেয়।"
(সুনানে নাসাঈ, হাদিস: ১১৯৫)

আবু যর (রা.) কথাটা শুনলেন।
এক সেকেন্ড।
দুই সেকেন্ড।
তারপর হঠাৎ
তাঁর চোখে পানি
পা কাঁপতে শুরু করল।
বুকের ভেতর কী যেন ভেঙে চুরমার হয়ে গেল।

আল্লাহ... নামাজে... আমার দিকে মুখ করে থাকেন?

সেই মহান মণিব, যিনি সমগ্র সৃষ্টিজগতের মালিক;
যাঁর একটি "কুন" বলায় পৃথিবী, গ্রহ-নক্ষত্র সহ সকল কিছু সৃষ্টি হয়েছে তিনি... আমার মতো একজন সামান্য বান্দার দিকে মুখ করে থাকেন?

এবং আমি... নামাজে দাঁড়িয়ে এদিক-ওদিক তাকাই?
মাথায় সংসারের চিন্তা ঘোরে? ব্যবসায়ের হিসাব করি?

এই ভাবনা এসে আঘাত করল বুকের মাঝখানে।
আর সেই আঘাত সহ্য করতে পারলেন না আবু যর (রা.)। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন।

আল্লাহ কি সত্যিই এতটাই কাছে থাকেন? এটা কি শুধু একটা গল্প? না।

কুরআনে আল্লাহ নিজেই বলেছেন,
"আমি তোমার শাহরগ (গলার শিরা) থেকেও বেশি কাছে।"
(সূরা ক্বাফ: ১৬)

আরেক হাদিসে আছে, "বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমি তার সামনে থাকি। সে যদি ডানে তাকায়, আমিও তার ডানে। বামে তাকালে আমিও বামে। সরাসরি সামনে তাকালে আমি তার সামনে।"
(মুসনাদে আহমাদ)

একটু থামুন।

এই কথাটা আবার পড়ুন।
আল্লাহ আপনার সামনে থাকেন, নামাজে।
তিনি আপনার দিকে তাকিয়ে আছেন।
আপনার ঠোঁটের নড়াচড়া দেখছেন।
আপনার চোখের পানি দেখছেন।
আপনার বুকের কান্না শুনছেন।

আমরা কি জানি, নামাজে কাকে পাচ্ছি?

আবু হুরায়রা (রা.) বলেন,
রাসূলুল্লাহ ﷺ একদিন বললেন,
"তোমরা কি জানো, নামাজে বান্দা কার সাথে কথা বলে?"

সাহাবীরা চুপ।
রাসূল ﷺ বললেন,
"সে তার রবের সাথে কথা বলে। তাই সে যেন ভালো করে ভাবে সে কীভাবে কথা বলছে।"
(মুস্তাদরাকে হাকিম)

ভাবুন একবার।

দুনিয়ার কোনো বড় নেতার সাথে দেখা হলে আমরা কতটা প্রস্তুতি নিই!
পোশাক ঠিক করি।
কথা গুছিয়ে নিই।
উনার কথায় মনোযোগ দিই।

কিন্তু....
আল্লাহর সাথে কথা বলার সময়, মন থাকে বাজারে আর নামাজের পর ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের হিসাবে।

আবু যর (রা.) অজ্ঞান হননি ভয়ে।
তিনি অজ্ঞান হয়েছিলেন লজ্জায়।
সারাজীবন নামাজ পড়েছেন।
কিন্তু কখনো ভাবেননি
এই নামাজে আল্লাহ নিজে সামনে দাঁড়িয়ে থাকেন।

এই ব্যাপারটি ভাবতেই তাঁর হৃদয় আর নিতে পারেনি।

আর আমরা?

আমরা প্রতিদিন পাঁচবার এই সুযোগ পাচ্ছি।
প্রতিদিন আল্লাহ আমাদের দিকে মুখ করে অপেক্ষা করছেন।

এবং আমরা মোবাইল রেখে উঠি।
কোনরকম নামাজ শেষ করে উঠে যাই।
পুরো নামাজে মনোযোগ থাকে কার ব্যাপারে কি প্ল্যান, নিজের ব্যবসার হিসাব আর অফিসের মাসিক মিটিং-এ কি হবে!

শেষ কথা, আজকে থেকে নামাজটা একটু আলাদা হোক। আজ যখন নামাজে দাঁড়াবেন, একটু থামুন।
চোখ বন্ধ করুন।

মনে করুন, মহা মুনিব আল্লাহ এখন আপনার সামনে।
তিনি আপনার দিকে তাকিয়ে আছেন। তিনি সব শুনছেন।

শুধু এটুকু মনে রাখুন। দেখবেন আপনার চোখও ভিজে আসবে।
হয়তো আবু যর (রা.)-এর মতো না, কিন্তু বুকের ভেতর কিছু একটা নড়ে উঠবে।
সেটাই ঈমান। সেটাই নামাজের প্রাণ।

"যে ব্যক্তি এমনভাবে নামাজ পড়ে যেন সে আল্লাহকে দেখছে এটাই হলো ইহসান।"
(সহিহ মুসলিম; হাদিসে জিবরাঈল)

এই লেখাগুলো আপনি পড়ুন, আপনার স্ত্রী-সন্তান কিংবা ভাই-বোন অথবা বন্ধুকে পড়ে শুনান, হয়তো আজ থেকে আপনার নামাজ দীর্ঘ হবে, সিজদাহ্ যতো চাওয়া সব কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।

31/05/2026

“তোমার ভিতরের শান্তিটা কেনো মরে গেছে?”
কারণ তুমি ধীরে ধীরে এমন একটা মানুষে পরিণত হয়েছো…
যে বাইরে হাসে, কিন্তু ভিতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে।

শান্তি একদিনে মরে না।
এটা ধীরে ধীরে শেষ হয়—
অতিরিক্ত আশা থেকে,
ভুল মানুষকে বিশ্বাস করা থেকে,
নিজের কষ্ট লুকিয়ে রাখতে রাখতে,
আর সবসময় নিজেকে শক্ত দেখানোর অভিনয় করতে করতে।

মনোবিজ্ঞানে একটা বিষয় আছে—
যখন মানুষ বারবার emotional disappointment পায়, তখন তার brain নিজেকে বাঁচানোর জন্য অনুভূতিগুলোকে numb করে দিতে শুরু করে।
সে আর আগের মতো খুশি হতে পারে না।
কারণ তার ভিতরে একটা ভয় জন্মায়—
“যেটাকে ভালোবাসবো, সেটাই একদিন আমাকে আঘাত দিবে।”

তুমি লক্ষ্য করবে,
যে মানুষটা আগে ছোট ছোট জিনিসে আনন্দ পেতো,
এখন সে চুপচাপ থাকে।
কারণ জীবনের বাস্তবতা তাকে শিখিয়ে দিয়েছে—
সবাই তোমার অনুভূতির মূল্য বুঝবে না।

সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো—
মানুষ তখনই ভিতরের শান্তি হারায়,
যখন সে নিজের আসল অনুভূতিগুলো চাপা দিতে দিতে ক্লান্ত হয়ে যায়।

সে “আমি ভালো আছি” বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে যায়,
যেখানে সে নিজেও বুঝতে পারে না—
শেষ কবে মন খুলে হেসেছিল।

তোমার শান্তি মরে গেছে কারণ—
তুমি সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে বাঁচাতে ভুলে গেছো।
তুমি অন্যের মন রাখতে রাখতে নিজের মনের কবর দিয়েছো।
তুমি এমন মানুষদের জন্য রাত জেগেছো,
যারা তোমার কান্নার শব্দও শুনতে পায়নি।

একটা সময় পরে মানুষ আর কাঁদেও না।
কারণ কান্নারও শক্তি থাকে না।
তখন সে শুধু নিরব হয়ে যায়।
আর এই নিরবতাই সবচেয়ে বিপজ্জনক।

যে মানুষটা ভিতরে ভিতরে ভেঙে গেছে,
সে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর একাকীত্ব অনুভব করে।
কারণ তার চারপাশে মানুষ থাকলেও,
তার মনের ভিতরে কেউ থাকে না।

কিন্তু সত্যিটা হলো—
তোমার ভিতরের শান্তিটা পুরোপুরি মরে যায়নি।
ওটা শুধু আঘাত পেয়ে লুকিয়ে গেছে।
কারণ মানুষ যতই ভাঙুক,
তার ভিতরে একটু আলো সবসময় বেঁচে থাকে।

তাই একদিন আবার নিজেকে খুঁজে নাও।
নিজেকে প্রমাণ করার জন্য না…
নিজেকে বাঁচানোর জন্য।
Collected

সব সৌন্দর্য যত্নে জন্মায় না,কিছু সৌন্দর্য জন্মগত।যেমন কিছু ফুল—অবহেলার বারান্দাতেও ফুটে ওঠে অপূর্ব হয়ে,আর কিছু গাছরাজকীয়...
09/05/2026

সব সৌন্দর্য যত্নে জন্মায় না,
কিছু সৌন্দর্য জন্মগত।

যেমন কিছু ফুল—
অবহেলার বারান্দাতেও ফুটে ওঠে অপূর্ব হয়ে,
আর কিছু গাছ
রাজকীয় যত্ন পেয়েও নিঃশব্দ শুকিয়ে থাকে।

জীবনের মানুষগুলোকেও তাই
একসময় গাছের মতোই মনে হয়—
কেউ অল্প মায়াতেই ফুল হয়ে ফোটে,
কেউ সমস্ত ভালোবাসা পেয়েও
একটুকু রঙ হয়ে উঠতে পারে না।

অবহেলায় পড়ে থাকা এই ফুলটার মতোই কিছু মানুষ আছে—যাদের সৌন্দর্য, কোমলতা আর অনুভূতিগুলো কখনো ঠিকমতো মূল্য পায় না।তবুও তারা ...
08/05/2026

অবহেলায় পড়ে থাকা এই ফুলটার মতোই কিছু মানুষ আছে—
যাদের সৌন্দর্য, কোমলতা আর অনুভূতিগুলো কখনো ঠিকমতো মূল্য পায় না।
তবুও তারা চুপচাপ নিজের ভেতরে একটা নরম সৌন্দর্য বাঁচিয়ে রাখে 🌸

Tiny blooms, endless beauty 🌸Just me admiring the little things ❤️
08/05/2026

Tiny blooms, endless beauty 🌸
Just me admiring the little things ❤️

আলহামদুলিল্লাহ 🌸🌼
23/04/2026

আলহামদুলিল্লাহ 🌸🌼

আলহামদুলিল্লাহ ❤️রমজান মুবারক ☺️☺️
19/02/2026

আলহামদুলিল্লাহ ❤️
রমজান মুবারক ☺️☺️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mood in Pixels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share