Qawmi council news24

Qawmi council news24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Qawmi council news24, News & Media Website, khilgaon, Dhaka.

সন্ত্রাসী সাদপন্থীদেরকে ছাত্রলীগের মতো  নিষিদ্ধ করতে হবে - বাংলাদেশ কওমী কাউন্সিল টঙ্গী ইজতেমা মাঠে গভীর রজনীতে তাবলীগ জ...
26/12/2024

সন্ত্রাসী সাদপন্থীদেরকে ছাত্রলীগের মতো নিষিদ্ধ করতে হবে - বাংলাদেশ কওমী কাউন্সিল

টঙ্গী ইজতেমা মাঠে গভীর রজনীতে তাবলীগ জামায়াতের ঘুমন্ত মুসল্লীদের উপর পূর্ব পরিকল্পিত সাদপন্থীদের সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ৪জন হত্যা ও বহু মানুষ আহত হওয়ার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ কওমী কাউন্সিল । সেই সাথে সংগঠনটির দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে সাদপন্থীদের নিষিদ্ধের আহ্বান জানিয়েছে।
বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ কওমী কাউন্সিলের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা হাকিম আব্দুস সামাদ বলেন, মাঠে উপস্থিত মুসল্লীদের নিরাপত্তা দিতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ ধরণের সংঘর্ষ ও হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাথে বাংলাদেশ কওমী কাউন্সিল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎআজ দুপুরে দৈনিক আমার দেশ পত্রিকা...
26/12/2024

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাথে বাংলাদেশ কওমী কাউন্সিল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
আজ দুপুরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাথে বাংলাদেশ কওমী কাউন্সিল এর চেয়ারম্যান শায়খুল হাদীস প্রিন্সিপাল হাকিম মাওলানা আব্দুস সামাদ এর নেতৃত্বে পত্রিকা কার্যালয়ে কাউন্সিল নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় দৈনিক আমার দেশ পুনরায় প্রকাশ করার উদ্যোগকে যুগোপযোগী সিদ্ধান্ত বলে কওমী কাউন্সিল নেতৃবৃন্দ উল্লেখ করেন।
কাউন্সিল চেয়ারম্যান শায়খুল হাদীস প্রিন্সিপাল হাকিম মাওলানা আব্দুস সামাদ বলেন, দেশের মুক্তিকামী জনতা দৈনিক আমার দেশ এর অপেক্ষায় রয়েছে। আমার দেশ প্রকাশের মাধ্যমে দেশে স্বাধীনভাবে নিষ্ঠার সাথে সত্য খবর প্রকাশের দ্বার দ্বিতীয় স্বাধীনতার পর আবারো উন্মোচিত হচ্ছে।
এ সময় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমতে আমার দেশ পত্রিকা পুনরায় প্রকাশ করা সম্ভব হচ্ছে।
এছাড়া চলমান বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী কাউন্সিল এর মহাসচিব মুফতী উবায়দুল্লাহ শাকির ,সাধারন সম্পাধক মাহদী হাসান, সবার খবর সম্পাদক মুফতী আব্দুল গাফফার, মুফতী শাহাদাত হোসাইন, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা কাউসার মাহমুদ, মাওলানা আব্দুশ শাকুর প্রমুখ।

Address

Khilgaon
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qawmi council news24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share