Ira's Aesthetic Life

Website

Ira's Aesthetic Life Calm your mind, life becomes crystal clear."
(3)

এই বাচ্চাদের বাবার অত্যাচার যন্ত্রনার জন্য মা মারা গেছে।এই সমাজে একটা মেয়ে অতিষ্ট হয়ে বেঈমানি, যন্ত্রনা,লাঞ্চনা সহ্য না ...
07/09/2026

এই বাচ্চাদের বাবার অত্যাচার যন্ত্রনার জন্য মা মারা গেছে।
এই সমাজে একটা মেয়ে অতিষ্ট হয়ে বেঈমানি, যন্ত্রনা,লাঞ্চনা সহ্য না করতে পেরে মানায় নিতে নিতে মরে গেলে এই সমাজ বলে আহারে মরে যাওয়ার কি দরকার ছিলো, নতুন করে জীবন শুরু করতো।
কিন্ত যেই আনার নতুন জীবন শুরু করতে যায়,নতুনভাবে বাচার চেস্টা করে সেই আবার এই নরপিশাচ সমাজ আর কিছু আপন মানুষেরা এত এত বুলিং করে,মেন্টালি ট্রমাটাইজড বানিয়ে দেয় বারবার অসহ্য রকম মানষিক চাপ দিয়ে সেই মেয়েটাকে জীবিত অবস্থায় প্রতিনিয়ত মেরে ফেলে।একটা মানুষের পরিস্থিতি সেই মানুষ টা ছাড়া পৃথিবীর কেউ উপলব্ধি করতে পারেনা।মানুষ লোভ মোহ তে সব ভুলে যায়, কে আপন কে পর।যার যার জায়গা থেকে পরিস্থিতি টা সে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে।
এইযে কিছুদিন আগে ১৪ দিনের বাচ্চার মা ১৪ দিন ঘুমাতে পারেনা ট্রমাটাইজড হয়ে বাচ্চা পানিতে চুবায় দেয়,কেউ কিন্ত সেই।মানষিক অবস্থার খোজ একদিন নিতে যান নাই।মা ছাড়া বাচ্চা বাবার কাছে ভালো থাকে,এটাও কিছু মানুষের মতবাদ,বাবার ছায়া পেলেই সন্তান ফুরফুরে মানুষ হয় কিন্ত মা ছাড়া?
পৃথিবীর কেউ মায়ের বিকল্প হয়না,মা যদি খারাপও হয় সন্তান কে ভালো রাখার জন্য সবচাইতে কঠিন কাজ করতে নেমে পরে,কিন্ত সেই মায়ের মানসিক অবস্থা জানার বা বুঝার মতো মানুষ একটাও পাবেন না।এই সমাজ আপনাকে বড় বড় লেকচার,জ্ঞান,আর কটু কথা ছাড়া ভালো কিছু দিবেনা।একরাশ অশান্তি আর কস্ট নিয়ে মরে যায় এইজন্য মানুষ। যারা ছোট বাচ্চাকে তার মায়ের থেকে বিচ্ছিন্ন করার জন্য নোংরা কাজ,আর লোভে মজে যায়, তাদের বিচার দুনিয়াতে হয়।মা না থাকলে বাপ বিয়ে করার সাথে সাথে তালৈ হয়ে যায়।তখন আর বাবার কাধ, বুক,পিঠ এক থাকেনা।সময় সব বলে দেয়।আচমকা লোভে মানুষ কতকিছু মন্তব্য করে বসে।আফসোস।
আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।
প্রকৃতির বিচার ভয়ানক।

02/09/2026

জীবনে যত দূরত্ব আমাদের মাঝে আসুক, আমার দোয়া আর ভালোবাসা প্রতিটা মুহূর্তে তোমার সাথেই আছে। 💜
৯ মাসের পর ৫ টা বছরের জার্নি এত সহজ ছিলো না,তুমি আমার অনেক কস্টের, অনেক স্ট্রাগলের সন্তান।
পৃথিবীতে সবার কাছে একটা মানুষ খারাপ হতে পারে,কিন্ত একজন সন্তানের জন্য মা পবিত্র আত্না।
মায়ের হ্রদপিন্ডে তুমি আছো মামনি।
তোমাকে একট সুন্দর জীবন দেয়ার জন্য আমার প্রত্যেকটা কস্ট, একদিন তুমি বুঝতে পারবে আম্মু।

শুভ জন্মদিন আমার সেহেরিশ। 🎂🤍
মা তোমাকে পৃথিবীর সবকিছুর চেয়েও বেশি ভালোবাসে।

10/07/2026

"বিশ্বাস আর আপন মানুষ" দুটোর উপর কেনো "ভরসা" নেই আমার,, এইটুকু বয়সেই বাস্তবতা আমাকে ভালো করেই বুঝিয়েছে “ স্বার্থে সামান্য আঘাত লাগলেই বিশ্বস্ত আপন মানুষ গুলোও যে কোনো সময় তাঁরা বদলে যেতে পারে “ তাদের মধ্যে একমাত্র খারাপ মানুষ হয়েও আমি বড্ড বেশি বিপদে আছি,, কারণ চারদিকে সব ফেরেস্তা আর ফেরেস্তা..! 🤧🤌🙌🏻
゚

“হার মেনে নেয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা”     ...
10/07/2026

“হার মেনে নেয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা”

09/07/2026

"বিশ্বাসঘাতকতার কোনো ধর্ম নেই, আর রক্তের সম্পর্কের কোনো গ্যারান্টি নেই—সময় ও স্বার্থের প্রয়োজনে ঠিকই রূপ বদলে ফেলে কিছু আপনজন।"

এই দুনিয়ায় আমার নিজের বলতে কিছু ছিলো না,এটা কখন বুঝবেন জানেন?যখন দেখবেন যে জীবনের কঠিন সময় কেউ ছিলো না,একেকজন আসল রুপ দে...
09/07/2026

এই দুনিয়ায় আমার নিজের বলতে কিছু ছিলো না,এটা কখন বুঝবেন জানেন?
যখন দেখবেন যে জীবনের কঠিন সময় কেউ ছিলো না,একেকজন আসল রুপ দেখিয়ে দিয়েছে।এরপর আপনিও সেভাবে নিজেকে মানিয়ে নেয়া শিখে যাবেন।কস্ট টা বিশাল হলেও,একা হয়ে যাওয়ার পর একদিন এই কস্ট শেষ হয়ে যাবে।

24/06/2026

মেয়েরা জীবনের এক চতুর্থাংশ বাঁচে বাবা মায়ের মনের মত হতে,তারপর বাঁচে স্বামীর কি করে মন জয় করা যায় সেই চেষ্টা করে। তারপর বাচে সন্তানের জন্য। আর সবকিছুর সাথে সমাজ নামের কাঠগড়া তো আছেই।

মেয়েদের জন্য বাকী থাকে শুধু ক্ষয়ে ক্ষয়ে মরে যাওয়াটুকু। তার অধিকার অতটুকুই।

এরকম শ্বাপদ সঙ্কুল পারিবারিক,সামাজিক অবস্থার ভেতর থেকেও যে সব মেয়েরা নিজের জন্য বাচতে শেখে,নিজের জন্য বাচতে পারে তাদেরকে দুই হাত দিয়ে স্যাল্যুট।

সত্যি কথা হচ্ছে, বেশীরভাগ ক্ষেত্রেই একটা মেয়ের পাশে মানসিক ভাবে সে নিজে ছাড়া আর কখনও কেও থাকেনা। ক্যারিয়ার, প্রফেশন, ঘরের কাজ, সন্তান বড় করার ব্যস্ততায় এই একাকীত্ব তার নিজের চোখেও পড়েনা।

কিন্তু একটা সারটেইন এইজ এর পড়ে সে রিয়েলাইজ করে সে "কোথাও কেও নেই" টাইপ একা। চারপাশে সবাই আছে তবুও যেন তাঁকে বোঝার মতো কেউ নেই, তাঁকে দেয়ার মতো সময় কারো নেই।

তাই প্রত্যেক মেয়েরই এই একা থাকার জীবনটা আনন্দে কাটানোর প্রিপারেশন, হোম ওয়ার্ক টা আগে থেকেই করে রাখা উচিত।

উচিত সেই মানুষটাকে আরো স্ট্রং,আরো কনফিডেন্ট, আরো কেপাবল বানানো যাকে সে প্রতিদিন নতুন রুপে সৌন্দর্যপূর্নভাবে গড়ে তুলে,একটা স্বস্তির নি:শ্বাস ফেলার মতো স্পেস রাখতে পারে।

Address

Mirpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ira's Aesthetic Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share