Bengal Eye News

Bengal Eye News Stay updated with the latest news from home and abroad by staying connected with us. Bengal Eye TV

01/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা শহর জুড়ে আজকের নেত্রকোনা জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)

01/09/2026
01/09/2026

🌾 সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৪৮ বছর 🌾

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

বাংলাদেশ জিন্দাবাদ 🇧🇩
জিয়া জিন্দাবাদ 🌾

— প্রিন্স রুহেল আহমদ
যুগ্ম আহ্বায়ক
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, সিলেট মহানগর
শাহপরান থানা

31/08/2026

সিরাজগঞ্জের রিকশা-ভ্যান শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

সোহেল রানা মিলন, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের রিকশা-ভ্যান শ্রমিকদের অধিকার, ন্যায্য দাবি ও স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের দক্ষিণে জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন প্রাঙ্গণে আয়োজিত নবনির্বাচিতদের শপথ গ্রহণ ও দায়িত্ব প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাজী মো. আব্দুস সাত্তার বলেন, রিকশা-ভ্যান শ্রমিকদের ন্যায্য দাবি আদায় এবং তাদের স্বার্থ ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি আজীবন শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অতীতের তুলনায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করায় নবনির্বাচিত নেতৃবৃন্দ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তারের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয় এবং পরে তাদের দায়িত্ব প্রদান করা হয়। এর আগে বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, কো-চেয়ারম্যান মো. মোনায়েছ খান কাবুল, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সদস্য রানা খান বুলবুল, সদস্য মেরাজ মোল্লা, আপিল বোর্ডের সদস্য অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সদস্য আনোয়ার হোসেন, প্রভাষক আসলাম হোসেন, হাজী আব্দুস সাত্তারের ব্যক্তিগত কর্মকর্তা মিঠু রানা ছাড়াও রিকশা-ভ্যান শ্রমিকসহ বিভিন্ন পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Bengal Eye News

Address

20 New Eskaton, Bara Moghbazar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Eye News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share