Soummo Prokasoni

Soummo Prokasoni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Soummo Prokasoni, Publisher, Jebunnesa Jebu, Soummo Prokashani, 50 Basement, Concord Tower, Kataban, Dhaka.

21/08/2026
সৌম্য আড্ডা ২১ /৮ /২৬ শুক্রবার, বিকাল ৪.৩০ মিনিটে। স্থান - সৌম্য প্রকাশনী, কনকর্ড টাওয়ার,  কাটাবন, ঢাকা। আলোচনার বিষয় : ...
16/08/2026

সৌম্য আড্ডা
২১ /৮ /২৬ শুক্রবার, বিকাল ৪.৩০ মিনিটে।

স্থান - সৌম্য প্রকাশনী, কনকর্ড টাওয়ার, কাটাবন, ঢাকা।

আলোচনার বিষয় : জহির রায়হানের " স্টপ জেনোসাইড " বাংলাদেশের প্রথম স্বাধীন চলচ্চিত্র এবং গ্রান্ড ন্যারেটিভের বাইরে থেকে গনমানুষের চোখে দেখা মুক্তিযুদ্ধের এক কালজয়ী ঐতিহাসিক দলিল।

আলোচক: আশিক মাহামুদ, লেখক ও চলচ্চিত্র সমালোচক । (Ashik Mahmud)

আগামী শুক্রবার পুতুল নাট্য বইটির উপর আলোচনা করবেন লেখক ও গবেষক প্রান্ত সাহা।  বিকেল ৪.৩০ মি: সৌম্য প্রকাশনী অফিস, ৫০ বেজ...
11/08/2026

আগামী শুক্রবার পুতুল নাট্য বইটির উপর আলোচনা করবেন লেখক ও গবেষক প্রান্ত সাহা। বিকেল ৪.৩০ মি: সৌম্য প্রকাশনী অফিস, ৫০ বেজমেন কনকর্ড টাওয়ার কাঁটাবন ঢাকা। ফোন - ০১৭১১৫৮১৫৯৪

মানব সভ্যতার ইতিহাসের সূচনালগ্ন থেকে পুতুলের অস্তিত্বের প্রমাণ এর প্রাচীনত্বের সাক্ষ্যবহন করে। পৃথিবীর প্রায় প্রতিটি আদি জনপদে পুতুলের উপস্থিতি তার বহুমাত্রিক স্বকীয়তায় ভাস্বর। সভ্যতার উৎকর্ষের সমান্তরালে কখনো কৃত্য এবং কখনো বিনোদনের মাধ্যম হলেও আধুনিক সভ্যতার সুবিস্তৃত পরিমণ্ডলে বিজ্ঞান থেকে বিপণন সর্বত্রই পুতুল প্রাসঙ্গিক। গবেষণার রোবট থেকে শিশুদের বিনোদনের ক্ষেত্র কার্টুন কিংবা এনিমেশন সবটাই আদি পুতুলের নামান্তর মাত্র।
পুতুলনাট্য : ইতিহাস ও ঐতিহ্যের স্বকীয়তা অন্বেষণ গ্রন্থে অনুসন্ধানের ক্ষেত্র হিসাবে পুতুলের আদি পরিচয় নিরূপণ, প্রাচ্য- প্রতীচ্যে প্রচলিত পুতুলনাট্যের ধরন অন্বেষণ, বাঙালি সংস্কৃতি ও সাহিত্যে পুতুলনাট্যের প্রসঙ্গ অনুসন্ধান, সমকালীন আর্থসামাজিক
প্রেক্ষাপটে পুতুলনাট্যের গুরুত্ব, আধুনিক সমাজ ব্যবস্থায় পুতুলনাট্যের সম্ভাব্য ক্ষেত্র ও সম্ভাবনা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বক্ষ্যমাণ গ্রন্থটি পুতুলনাট্য বিষয়ে অনুসন্ধিৎসু পাঠক ও গবেষকদের অমীমাংসিত বেশ কিছু নির্বাচিত
দ্বন্দ্ব সমাধানের সহায়ক হয়ে উঠতে পারে বলে গবেষকের বিশ্বাস ।

"সৌম্য আড্ডা"র আজকের (৭/ ৮/ ২৬) আলোচনার বিষয় ছিলো চলচ্চিত্র। সত্যজিত রায়ের কলকাতা ট্রিলজির শেষ ছবি " জন অরন্য " নিয়ে আলো...
07/08/2026

"সৌম্য আড্ডা"র আজকের (৭/ ৮/ ২৬) আলোচনার বিষয় ছিলো চলচ্চিত্র। সত্যজিত রায়ের কলকাতা ট্রিলজির শেষ ছবি " জন অরন্য " নিয়ে আলোচনা করেন লেখক ও চলচ্চিত্র সমালোচক আশিক মাহামুদ।

তিনি তাঁর আলোচনায় সত্যজিত রায়ের শিল্প দর্শনের ভিত্তি হিসেবে ভিক্টোরিয়ান নৈতিকতা এবং ইতালীয় নিও রিয়েলিজম চলচ্চিত্র আন্দোলনের প্রসঙ্গে আলোকপাত করেন এবং সেই আলোকে ব্ল্যাক কমেডি জনরার ছবি জন অরন্যকে ব্যাখ্যা করেন এবং ঔপনিবেশিক উত্তর ষাট এবং সত্তর দশকের কলকাতার মধ্যবিত্ত সমাজের অসহায়ত্ব ও অবক্ষয়ের চিত্র তুলে ধরেন।

আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে আকিমুন রহমান, শানু মজুমদার, জামাল হায়দার, সরকার হুমায়ুন , দেলোয়ার হোসেন, আব্দুল মজিদ অন্তর, শাহাদৎ হোসেন, রুবেল, আলোচক আশিক মাহামুদের আলোচনার উপর তাঁদের মূল্যবান মতামত দেন।
সভার সমাপনি টানেন প্রকাশক জেবুন্নেছা জেবু।

আগামীকাল  ৩১ শে জুলাই ২০২৬, কনকর্ড টাওয়ার, কাঁটাবন, সৌম্য প্রকাশনীর অফিসে বিকেল ৪টা ৩০ মিনিটে  সাপ্তাহিক  "সৌম্য সাহিত্য...
30/07/2026

আগামীকাল ৩১ শে জুলাই ২০২৬, কনকর্ড টাওয়ার, কাঁটাবন, সৌম্য প্রকাশনীর অফিসে বিকেল ৪টা ৩০ মিনিটে সাপ্তাহিক "সৌম্য সাহিত্য আড্ডা" অনুষ্ঠিত হবে।
এই "সাহিত্য আড্ডা" প্রতি শুক্রবার বিকেল ৪.৩০ মিনিটে নিয়মিত অনুষ্ঠিত হবে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার আকিমুন রহমান রচিত " কোনো কোনো রাত পায় বেলির সুরভি" উপন্যাসের উপর আলোচনা হবে।
উপন্যাসটির উপর আকিমুন রহমান আলোচনা করবেন। এবং তার সাথে সাথে আলোচনায় আগ্রহী উপস্থিত সাহিত্যেকরাও আলোচনা করবেন।
এই সৌম্য আড্ডায় আগ্রহী সকলকে স্বাদর আমন্ত্রণ জানাচ্ছি।

A touching love novel set on the platform of the controversial role of the leftists in the 1971 Liberation War.
07/07/2026

A touching love novel set on the platform of the controversial role of the leftists in the 1971 Liberation War.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর রচিত 'বাংলাদেশের শিক্ষাচিন্তা' বইটি সৌম্য প্রকাশনী থেকে  প্রকাশিত...
19/04/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর রচিত 'বাংলাদেশের শিক্ষাচিন্তা' বইটি সৌম্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
বইটি পাওয়া যাবে সৌম্য প্রকাশনী, কাঁটাবন কনকর্ড টাওয়ার, ৫০ বেজমেন্ট। ফোন ০১৭১১৫৮১৫৯৪

Address

Jebunnesa Jebu, Soummo Prokashani, 50 Basement, Concord Tower, Kataban
Dhaka

Opening Hours

Monday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801711581594

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soummo Prokasoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Soummo Prokasoni:

Shortcuts

Share

Category