Story's Zone

Website

Story's Zone .
-don’t warry...!!
-Allah knows what you feel inside 🤍

16/05/2026

আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। 🖤🖤

দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করবে— এক দিন হবে এক বছরের মতো। পরের দিন এক মাসের মতো। এক দিন এক সপ্তাহের মতো। আর বাক...
18/03/2026

দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করবে— এক দিন হবে এক বছরের মতো। পরের দিন এক মাসের মতো। এক দিন এক সপ্তাহের মতো। আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো।

আরো ইন্টেরিস্টিং বিষয় হচ্ছে৷ দাজ্জাল গোটা দুনিয়া ভ্রমণ করবে। কোনো শহর বা অঞ্চল বাকি রাখবে না। স্রেফ দুইটা শহর নিরাপদ থাকবে। মক্কা এবং মদিনা। কারণ। এই দুই শহরকে ফেরাস্তারা পাহাড়া দিবে। দিচ্ছে।

দাজ্জালের দুনিয়া ভ্রমণের এই বিষয়টা নবী(সা:) আসলে আমাদের সতর্ক করেছে। এটা আসলে দাজ্জালের ফিতনাহ ভ্রমণটাকে বুঝানো হয়েছে। দাজ্জালি ফিতনা প্রতিটা শহরে, প্রতিটা অঞ্চলে পৌঁছে গেছে। আরো পৌঁছাবে। কোনো এক জায়গা থেকে এসব ছড়ানো হচ্ছে। আল্লাহ ভালো জানেন।

এরপর দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। সে চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করবে। যার একদিন হবে এক বছরের মতো। এর মানে পরিষ্কার। দাজ্জালের আত্মপ্রকাশের পর দুনিয়াতে অনেক কিছু চ্যাঞ্জ হয়ে যাবে। বিশেষ করে সময়ের হিসাব।

দেখেন, আজ থেকে হাজার হাজার বছর আগে সময়ের সাথে পৃথিবীর যেই ভারসাম্য ছিল সেটা বর্তমানে নাই। এবং বর্তমানে সময়ের সাথে পৃথিবীর যেই ভারসাম্যটা আছে, এটা ভবিষ্যতে থাকবে না।

আপনি জানেন না দুই বছর পর কী হতে যাচ্ছে। কল্পনাও করতে পারবেন না। জাস্ট এখন যদি দুনিয়াতে ৪-৫ টা পা-র-মানবিক ফাটিয়ে যু-দ্ধ হয়। কালকে থেকে দুনিয়ার ওয়েদার, জীবন ব্যবস্থা ৩৬০° চ্যাঞ্জ হয়ে যাবে। মানুষের যে বিগত ৬০ বছরের চিন্তাধারা। এটা চ্যাঞ্জ হয়ে যাবে।

দাজ্জালের একদিন কীভাবে এক বছরের মতো হবে সেটা ভালো করে আমরা বুঝতে পারব দুনিয়াতে একটা কঠিন যু-দ্ধ লাগার পর।

আমরা সেদিকেই যাচ্ছি। খুব কাছেই চলে গেছি। এবং সেই সময়টা খুব হবে। খুব কঠিন। দাজ্জালের এক দিনের যেই এক বছরের সময়টা, ঈমানকে খুব মজবুত না করলে অই সময়টা সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে। দলে দলে মানুষ দাজ্জালের পিছে চলে যাবে। ফিতনার পর ফিতনায় মানুষ ডুবে যাবে। কিছু বুঝে উঠার আগেই তার ঈমান চলে যাবে যদি না আসে আগে থেকেই ঈমানের যত্ন না নেয়।

তবে হ্যা। হক এর পথে মুত্তাকীরা থাকবে। মুজাহিদরা সেই কঠিন সময়েও চোখে চোখ রেখে দাজ্জালের বিরুদ্ধে লড়তে থাকবে। দাজ্জাল তাদের পরাজিত করতে পারবে না।

আল্লাহ আমাদের হক এর উপর রাখুক, আমাদের ঈমানকে মজবুত করুক...।

খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলেছেন। পানির জন্য দুর্ভিক্ষ (Water Famine / Water Scarcity) ভবিষ্যতে মানবসভ্যতার জন্য অন্যত...
17/03/2026

খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলেছেন। পানির জন্য দুর্ভিক্ষ (Water Famine / Water Scarcity) ভবিষ্যতে মানবসভ্যতার জন্য অন্যতম বড় সংকট হতে যাচ্ছে। বিষয়টা সহজ কিন্তু বিস্তৃতভাবে আলোচনা করছি।

পানির দুর্ভিক্ষ কী?
যখন কোনো অঞ্চলে মানুষের চাহিদার তুলনায় নিরাপদ ও ব্যবহারযোগ্য পানির পরিমাণ মারাত্মকভাবে কমে যায়, তখন তাকে পানির দুর্ভিক্ষ বলা হয়। এটা শুধু খাওয়ার পানি নয়—কৃষি, শিল্প, বিদ্যুৎ, স্বাস্থ্য—সবকিছুই এতে জড়িত।

ভবিষ্যতে পানির সংকট কেন ভয়াবহ হবে?

১️ জলবায়ু পরিবর্তন::
বৃষ্টিপাত অনিয়মিত হচ্ছে।
খরা দীর্ঘস্থায়ী হচ্ছে।
হিমবাহ দ্রুত গলে যাচ্ছে → ভবিষ্যতে নদী শুকিয়ে যাবে।।
এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে।

২️ জনসংখ্যা বিস্ফোরণ::
২০৫০ সালে বিশ্ব জনসংখ্যা প্রায় ১০ বিলিয়ন।
পানির চাহিদা বাড়বে, কিন্তু উৎস বাড়বে না।
শহরগুলোতে “Day Zero” পরিস্থিতি তৈরি হতে পারে (যেদিন কল থেকে পানি আসবে না)।

৩️ ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার::
দ্রুত পাম্প করে পানি তোলা হচ্ছে।
পানির স্তর নিচে নেমে যাচ্ছে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এটি বড় বিপদ।

৪️ কৃষি খাতে অপচয়::
বিশ্ব পানির প্রায় ৭০% ব্যবহার হয় কৃষিতে।
পুরনো সেচ পদ্ধতিতে বিপুল পানি নষ্ট হয়।
ভবিষ্যতে খাদ্য সংকট বাড়বে → দুর্ভিক্ষের ঝুঁকি।

৫️ পানিদূষণ::
শিল্পবর্জ্য, কীটনাশক, প্লাস্টিক।
নদী-খাল ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে।
পানি আছে, কিন্তু ব্যবহারযোগ্য নয়।

ভবিষ্যতের সম্ভাব্য ভয়াবহ পরিণতি

১. খাদ্য দুর্ভিক্ষ::
সেচ না থাকলে ফসল উৎপাদন কমবে।
চাল, গম, ভুট্টার দাম আকাশচুম্বী হবে।

২. স্বাস্থ্য সংকট::
বিশুদ্ধ পানি না থাকলে কলেরা, টাইফয়েড, ডায়রিয়া
শিশু মৃত্যুহার বাড়বে।

৩. যুদ্ধ ও সংঘাত (Water War)::
নদী ও পানির উৎস নিয়ে দেশ-দেশে বিরোধ।
সিন্ধু, নীল, ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে উত্তেজনা।

৪. জলবায়ু শরণার্থী::
মানুষ পানি না পেয়ে এলাকা ছাড়বে।
সামাজিক অস্থিরতা বাড়বে।

বাংলাদেশের জন্য বিশেষ ঝুঁকি::
ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নামছে
লবণাক্ততা বাড়ছে (উপকূলীয় এলাকা)
নদী দখল ও দূষণ
ভবিষ্যতে নিরাপদ পানির সংকট মারাত্মক হতে পারে
সমাধানের পথ (এখনই না করলে দেরি হয়ে যাবে)

১. বৃষ্টির পানি সংরক্ষণ
শহর ও গ্রামে Rainwater Harvesting
✔ ২. আধুনিক সেচ ব্যবস্থা
ড্রিপ ও স্প্রিংকলার সেচ
✔ ৩. পানি পুনঃব্যবহার
শিল্প ও নগরে Water Recycling
✔ ৪. নদী ও জলাশয় রক্ষা
দূষণ ও দখল বন্ধ
✔ ৫. জনসচেতনতা
“পানি বাঁচানো মানে জীবন বাঁচানো”

ভবিষ্যতের যুদ্ধ তেল নয়, পানি নিয়ে হবে—এ কথা এখন আর ভবিষ্যদ্বাণী নয়, বরং বাস্তবতার কাছাকাছি।
পানি সংকট শুধু পরিবেশগত সমস্যা নয়, এটা রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সংকট।

ইরানের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইস্রো-মার্কিন হামলায় নিহত স্কুল ছাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জন। বাবা মায়ের কান্না...
28/02/2026

ইরানের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইস্রো-মার্কিন হামলায় নিহত স্কুল ছাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জন। বাবা মায়ের কান্নায় বাতাস ভারী হয়ে আসছে।
সেদিকে ভ্রুক্ষেপ না করে জর্ডান বরং ইস্রো-মার্কিন জোটের সাথে একত্রিত হয়ে ইজরাইলকে সুরক্ষা দিতে কাজ করে যাচ্ছে।
পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইজরাইলের জানের বন্ধু আমিরাত এই লীগে যুক্ত হতে পারে বলে মনে হচ্ছে।

সব মিলিয়ে ইরানের বন্ধু বলতে সে নিজে ছাড়া এখন পর্যন্ত আছে কেবল হুতি। তারা সুয়েজ ক্যানেল বন্ধ করতে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে।
সব মিলিয়ে সমগ্র মধ্য প্রাচ্যে এই মুহূর্তে আকাশে কোন বিমান নেই সমুদ্রে নৌ চলাচল এক প্রকার বন্ধ। এভাবে বেশিদিন গেলে পণ্য মূল্য বৃদ্ধি ও জনজীবনে পৃথিবীর প্রতিটি দেশে কিছু না কিছু সমস্যা সৃষ্টি হতে পারে।

উত্তর কোরিয়ার সরকার কিম জন উন'কে আমাদের দেশের বাঙ্গু' বুদ্ধিজীবী চুল-ছেঁড়া বিশ্লেষক কারীরা নাম দিয়েছে স্বৈরাশাসক স্বৈরাচ...
28/02/2026

উত্তর কোরিয়ার সরকার কিম জন উন'কে আমাদের দেশের বাঙ্গু' বুদ্ধিজীবী চুল-ছেঁড়া বিশ্লেষক কারীরা নাম দিয়েছে স্বৈরাশাসক স্বৈরাচার। হ্যাঁ তিনি অবশ্যই স্বৈরাশাসক কিন্তু তার আগে দেশ প্রেমিক।

তার দেশ উত্তর কোরিয়ার দিকে চোখ রাখবে বিশ্বের এমন কোনো বাপের বেটার জন্ম হয় নাই। কারণ তার দেশে আছে ৮০ টারও বেশি পারমানবিক বো-মা। চোখ রাখা দূরের কথা স্বপ্নেও ভাবা পাপ যে কিছু করবে। সে স্বৈরাচার হলেও একজন আদর্শ দেশ প্রেমিক,আর দেশ প্রেমের থেকে বড় কিছু নেই।

সয়ং আমেরিকার ও বাপের ক্ষমতা নাই উত্তর কোরিয়াকে হুমকিধামকি দেওয়ার। আর দিলে এই পাগলা কিম যে কি করবে যারা আমরা কিম সম্পর্কে ধারণা রাখি তারা জানি। এই পাগলা দুইদিন পর পর বিশ্বের এতো নিষেধ নিষেধাজ্ঞা থাকা স্বর্থেও পারমাণবিক টেস্ট করে। এতো নিষেধ নিষেধাজ্ঞা এতোকিছুর পরেও কাউকে বা-ল দিয়েও গুণে না এই কিম।

আর আপনারা তাকে বলেন স্বৈরাশাসক হ্যাঁ হতে পারে তবে সে আমার কাছে একজন দেশপ্রেমিক হিরো।

আজকে যদি ইরানের কাছে কয়েকটা পারমাণবিক থাকতো তাহলে হিজ্রায়েল আম্রিকা ইরান আক্রমণ করার আগে ১৪ হাজার কোটিবার ভাবতো।

আর আপনারা বাঙ্গু'রা তাকে বলেন স্বৈরাশাসক এগুলা হাস্যকর পাগলের প্রলাপ।

ইরান তাহলে খেলা একাই জমিয়ে দিবে।একদিকে মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাটিতে আক্রমণ করেছে ইরান।অন্যদিকে ইরানের হয়ে যু-দ্ধে...
28/02/2026

ইরান তাহলে খেলা একাই জমিয়ে দিবে।
একদিকে মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাটিতে আক্রমণ করেছে ইরান।
অন্যদিকে ইরানের হয়ে যু-দ্ধে নেমেছে ই-য়েমেনের হু-থি গো-ষ্ঠী!

– আমরা ভুলব না যে :– রাষ্ট্র (ইউক্রেন) ইরাক আক্রমণে অংশ নিয়েছিল…এখন (রাশিয়া) ইউক্রেনকে আক্রমণ করছে…– আল্লাহ সত্যই বলেছেন...
28/02/2026

– আমরা ভুলব না যে :
– রাষ্ট্র (ইউক্রেন) ইরাক আক্রমণে অংশ নিয়েছিল…
এখন (রাশিয়া) ইউক্রেনকে আক্রমণ করছে…
– আল্লাহ সত্যই বলেছেন :
– {আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে পর্যায়ক্রমে ঘুরিয়ে ফিরিয়ে দিই}
(সূরা আলে ইমরান)।

– আমি এটি একটি বসনীয় অনূদিত ম্যাগাজিনে পড়েছি এবং আপনাদের কাছে পৌঁছে দিলাম।

– পশ্চিমাদের দ্বৈত নীতি…

– বসনিয়ার মুসলমানদের বিরুদ্ধে সার্বদের যে গণহত্যার যুদ্ধ হয়েছিল…
এতে প্রায় ৩ লক্ষ মুসলমান শহীদ হয়েছিলেন…
এবং ৬০ হাজার নারী ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছিল…
এবং প্রায় দেড় মিলিয়ন মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছিল…

– আমরা কি তা স্মরণ করি…?
– নাকি ভুলে গেছি…?
– নাকি এ বিষয়ে কিছুই জানি না…?

– (CNN)-এর এক উপস্থাপক বসনিয়ার গণহত্যার স্মৃতি নিয়ে কথা বলছিলেন এবং বিখ্যাত সাংবাদিক Christiane Amanpour-কে প্রশ্ন করেন :
– ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্তি করে…?

– তিনি মন্তব্য করেন :
– এটি ছিল এক মধ্যযুগীয় ধাঁচের যুদ্ধ…
হত্যা, অবরোধ ও মুসলমানদের অনাহারে রাখা হয়েছিল…
ইউরোপ হস্তক্ষেপ করতে অস্বীকার করেছিল এবং বলেছিল এটি গৃহযুদ্ধ—যা ছিল একটি ভ্রান্ত ধারণা।

– এই হত্যাযজ্ঞ প্রায় চার বছর চলেছিল…
সার্বরা ৮০০-এর বেশি মসজিদ ধ্বংস করেছিল…
যার কিছু ১৬শ শতকের…
এবং Sarajevo National Library পুড়িয়ে দিয়েছিল।

– United Nations হস্তক্ষেপ করলেও বাস্তবে তেমন সুরক্ষা দিতে পারেনি।
গোরাজদে, স্রেব্রেনিৎসা ও জেপার মতো শহরগুলো অবরুদ্ধই ছিল।

– হাজার হাজার মুসলমানকে বন্দিশিবিরে নিয়ে নির্যাতন ও অনাহারে রাখা হয়েছিল…

– বসনিয়ার সবচেয়ে ভয়াবহ ঘটনা ছিল Srebrenica হত্যাকাণ্ড…
১৯৯৫ সালের জুলাইয়ে শহরটি পতনের পর হাজার হাজার পুরুষ ও ছেলেকে আলাদা করে হত্যা করা হয়।

– নারীদের ওপর নির্যাতন চালানো হয়, অনেকে হত্যা করা হয়, অনেকে বাস্তুচ্যুত হয়।

– সেই সময় আমরা দেখেছি, শুনেছি, কিন্তু অনেকেই চুপ থেকেছি…

– বসনিয়া, সারায়েভো, বানিয়ালুকা, স্রেব্রেনিৎসা—
আমরা বলি :
– আমরা বলকান ভুলব না…
– আমরা আন্দালুস ভুলব না…
– আমরা ফিলিস্তিন ভুলব না…

– বসনিয়া ও হার্জেগোভিনার ঘটনাকে কেন্দ্র করে ২০ বছর পরও আমরা বলি :
– আমরা ভুলব না, ক্ষমা করব না…
– এবং মানবাধিকার ও সহনশীলতার স্লোগান নিয়ে প্রশ্ন তুলব…

– আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক।

– পশ্চিমা সভ্যতা ও ভণ্ড মানবাধিকারের মোহে যারা মুগ্ধ—তাদের উদ্দেশে এই বার্তা।

আপনি যদি পুরো লেখাটি পড়ে শেষ করে থাকেন, তবে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলের ওপর দরূদ পাঠ করুন।

আপনি বেঈমানদের দেখিয়ে দেন গোলামী নয়,লড়াই করে বাচঁতে হয়.!🖤🇮🇷👍আল্লাহ আপনাকে হেফাজত করুক.!🤲🏻
28/02/2026

আপনি বেঈমানদের দেখিয়ে দেন গোলামী নয়,লড়াই করে বাচঁতে হয়.!🖤🇮🇷👍

আল্লাহ আপনাকে হেফাজত করুক.!🤲🏻

28/02/2026

চারদিকে যুদ্ধ লেগেছে।

এ যুদ্ধে
অমানুষ হেরে যাক, মানুষ বেঁচে থাক।

আজ ইরান প্রায় ধ্বংস হয়ে যাবে। বড় বড় নেতারা প্রায় সবাই মারা যাবে। কথাটা উনারাও জানেন। ইরানের প্রায় সমস্ত পর্যায়ে ৪ জন করে...
28/02/2026

আজ ইরান প্রায় ধ্বংস হয়ে যাবে।

বড় বড় নেতারা প্রায় সবাই মারা যাবে।

কথাটা উনারাও জানেন।

ইরানের প্রায় সমস্ত পর্যায়ে ৪ জন করে বিকল্প নেতা ঠিক করে রাখা হয়েছে।

একজন মরলে যেন আরেকজন এসে দায়িত্ব নিয়ে নেয়।

এরা মইরা যাবে, তবুও আমেরিকার অন্যায়ের কাছে মাথা নত করবে না।

ছোট্ট একটা দেশ।

সারা পৃথিবী এক হয়েও দেশটাকে ধ্বংস করতে পারে নাই।

অবরোধ দিয়েছে, হুমকি দিয়েছে, ব্যবসা অফ করেছে।

লাভ হয় নাই।

এরা মাথা নোয়ায়নি শেষ পর্যন্ত।

আজ এরা মরে যাবে।

তবে মাথা উঁচু রেখে মরবে।

মানুষ আল্লাহর যে কী অপূর্ব সৃষ্টি,

ইরানের মানুষেরা তা প্রমাণ করে যায় বারবার!!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Story's Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share