12/06/2026
আজ মাঠে নামছে স্বাগতিক 🇨🇦 কানাডা ও ইউরোপের কঠিন প্রতিপক্ষ 🇧🇦 বসনিয়া ও হার্জেগোভিনা।
কানাডা ঘরের মাঠের সমর্থন ও সাম্প্রতিক ভালো ফর্ম নিয়ে আত্মবিশ্বাসী, অন্যদিকে বসনিয়া তাদের অভিজ্ঞতা ও শৃঙ্খলাবদ্ধ ফুটবল দিয়ে বড় দলগুলোকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে।
ম্যাচটা কাগজে-কলমে সহজ মনে হলেও বাস্তবে হবে ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলের লড়াইয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ আর ডিফেন্সিভ
শৃঙ্খলাই হতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী ফ্যাক্টর।
আমার মতে, ম্যাচটা খুবই টাইট হবে এবং ফলাফল হতে পারে ১-১ ড্র অথবা কানাডার সামান্য জয় ১-০ ব্যবধানে।
আপনার প্রেডিকশন কী? ⚽🔥