08/05/2025
ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাসরুটে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচার
আজ ৮ মে, ২০২৫, রোজ বৃহস্পতিবার দুপুর ১.৩০ থেকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাস রুটের শিক্ষার্থীদের মাঝে প্রচার ও বিতরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল নেতৃবৃন্দ।
খোজ নিয়ে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ নং যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উদ্যোগটি গ্রহণ করে।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ মীর সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব রহমান বলেন, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাবিব, অ্যাক্টিভিস্ট মেহেদী হাসান জনী, গণশিক্ষা সম্পাদক নাহিদ খন্দকার, মুহসীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনসুর আহমেদ রাফি, স্যার এ এফ রহমান হলের প্রচার সম্পাদক ফেরদৌস সিদ্দীক সায়মন, মাস্টারদা' সূর্যসেন হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের
একনিষ্ঠ কর্মী আরিফ হাসান, নাভিদ আনজুম নিভান, সিয়াম খান, সিদরাতুল মুনতাহা আলিফ, তাসমিম তাজিম, সাইফ উদ্দিন খান, নাজমুল হুদা, রেদোয়ান, জাহিদ হাসান রাসেল।