Basis Reform Council

Basis Reform Council A forum for the members of Bangladesh Association of Software and Information Services (BASIS) who want reform in view and realization of a new Bangladesh.

09/12/2024

বেসিসের সংস্কার প্রত্যাশী কিন্তু ফেসিষ্টের সহযোগী ছিলেন না এমন বেসিস সদস্যরা 👇 এই গ্রুপে যোগ দিতে পারেন।

বেসিসে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করায় ড. মেহেদী হাসানকে বেসিস সংস্কার পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।
06/12/2024

বেসিসে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করায় ড. মেহেদী হাসানকে বেসিস সংস্কার পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন....

সদস্যদের দাবির প্রেক্ষিতে অবশেষে প্রশাসক বসানো হলো সফটওয়্যার খাতের ট্রেড বডি বেসিসে।সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন। আমরা একইসা...
04/12/2024

সদস্যদের দাবির প্রেক্ষিতে অবশেষে প্রশাসক বসানো হলো সফটওয়্যার খাতের ট্রেড বডি বেসিসে।

সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন। আমরা একইসাথে প্রশাসক হিসেবে নিযুক্ত ড: মেহেদী হাসানকে স্বাগত জানাই। আমাদের বিশ্বাস বাংলাদেশের সফটওয়্যার খাতে তার ভূমিকা উজ্জ্বল হয়ে থাকবে। সাধারণ ব্যবসায়ীরা নতুন বাংলাদেশে যে রিফর্ম প্রত্যাশা করে আসছে, তা হবে তার হাত ধরেই। এটাই আজকের দিনের চাওয়া।

#বেসিস

01/12/2024
অন্যায়ের প্রতিবাদ করুন, ফ্যাসিবাদের সহযোগী ইসি-কে না বলুন।প্রিয় সহযোদ্ধা,পলাতক স্বৈরাচার শেখ হাসিনার নির্বাচন কমিশন, ভোট...
01/12/2024

অন্যায়ের প্রতিবাদ করুন, ফ্যাসিবাদের সহযোগী ইসি-কে না বলুন।

প্রিয় সহযোদ্ধা,
পলাতক স্বৈরাচার শেখ হাসিনার নির্বাচন কমিশন, ভোটার তালিকা এবং বাহিনীর অধীনে নির্বাচন আমাদের পছন্দ ছিলনা। সে কারনেই আমরা বিগত তিনটি তথাকথিত জাতীয় নির্বাচন বর্জন করেছি। তাহলে কেন আমরা জয়-সালমান-পলকের আশীর্বাদপুষ্ট ইসি-কে মেম্বার-অডিট ও সংস্কারের দায়িত্ব দিব? কেন আমরা নিরপেক্ষ প্রশাসক ও সংস্কার কমিটির মাধ্যমে (১) মেম্বার অডিট, (২) গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবনা ও (৩) নতুন নির্বাচনের দাবী সমর্থন করবনা?

অন্যায়ের প্রতিবাদ করুন, ফ্যাসিবাদের সহযোগী ইসি-কে না বলুুন।

শুভেচ্ছান্তে,
বেসিস সংস্কার পরিষদের পক্ষে
ফৌজিয়া নিগার সুলতানা
মুখপাত্র

28/11/2024

অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়কে প্রতিহত করুন।

প্রিয় সহযোদ্ধা,
আপনারা অবগত আছেন যে, নিরপেক্ষ প্রশাসক ও সংস্কার কমিটির মাধ্যমে (১) মেম্বার অডিট, (২) গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবনা ও (৩) নতুন নির্বাচনের দাবীতে “বেসিস সংস্কার পরিষদ” এবং জুলাই বিপ্লবের পক্ষের অন্যান্য সংগঠনের আন্দোলন চলমান রয়েছে। ইতোমধ্যে বর্তমান ইসি উপরের তিনটি দাবীই স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। কিন্তু সেগুলো তারা নিজেদের নিয়ন্ত্রনে খেয়ালখুশিমতো বাস্তবায়ন করতে চাচ্ছে, যা দুরভিসন্ধিমুলক। যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই মেম্বার অডিট বা সংস্কারের কাজ করবে এটা গ্রহনযোগ্য হতে পারে না। এমতাবস্থায়, আমরা বর্তমান ইসি’র পদত্যাগ, নিরপেক্ষ প্রশাসক নিযুক্তি ও সংস্কার কমিটির দাবী জানিয়ে আসছি।

কিন্তু বর্তমান ইসি এসব যৌক্তিক দাবীকে উপেক্ষা করে নিজেদের নিয়ন্ত্রাধীন তথাকথিত সংস্কারের নামে বেসিসকে আগের মতই কুক্ষিগত রাখার ব্যর্থ চেষ্টায় লিপ্ত রয়েছে এবং আগামী ৭ই ডিসেম্বর তারা রাওয়া ক্লাবে একটি কর্মসুচী ঘোষনা করেছে। এমতাবস্থায়, আমরা “বেসিস সংস্কার পরিষদ”, বৈষম্য বিরোধী আইটি উদ্যোক্তা কাউন্সিল, বৈষম্য বিরোধী প্রকৌশলী পরিষদ ও জুলাই ৩৬ এর পক্ষ থেকে এ ধরনের কর্মসুচী থেকে বর্তমান ইসিকে বিরত থাকা এবং একইসাথে অবিলম্বে পদত্যাগের সুস্পষ্ট আহবান জানাচ্ছি। অন্যথায়, উদ্ভুত যে কোনো পরিস্থিতির জন্য বর্তমান ইসির সকল সদস্য দায়ী থাকবেন। একইসাথে, আমরা বেসিসের সকল সদস্যদের প্রতি বর্তমান ইসির অধীনে সকল কর্মসুচী বর্জনের আহবান জানাচ্ছি।

উল্লেখ্য, দেশের প্রায় সকল ট্রেড বডিতেই বিগত ১৫ বছরে স্বৈরাচারের সহযোগীরা একই ধরনের পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি করেছে বিধায় বাংলাদেশ জাতীয়তবাদী দলের পক্ষে মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় প্রধান উপদেষ্টাকে সকল ট্রেড বডি ভেংগে দেয়ার পরামর্শ প্রদান করেছেন। (বক্তব্যটি কমেন্টে প্রদত্ত ভিডিও লিংকে দেখতে পাবেন।)

অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়কে প্রতিহত করুন। আপনার আমার নীরব থাকাই স্বৈরাচারকে বেড়ে ওঠায় সহায়তা করে।

বেসিস সংস্কার পরিষদ-এর পক্ষে,
ফৌজিয়া নিগার সুলতানা
মুখপাত্র

27/11/2024

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ। তিনি ট্রেড বডিগুলোকে ভেংগে দিয়ে সুষ্ঠুভাবে নিয়ে আসার প্রয়োজনীয়তার কথা বললেন।

22/11/2024

“My Lord, expand for me my breast [with assurance] and ease for me my task and untie the knot from my tongue that they may understand my speech.”

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Basis Reform Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share