G-NZ

G-NZ TOP10 ALL NEWSE

আফগান শরণার্থীদের ফেরত পাঠানাের সিদ্ধান্তে অনড় পাকিস্তানযেসব আফগান শরণার্থী যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য অনুমোদিত হননি...
23/02/2025

আফগান শরণার্থীদের ফেরত পাঠানাের সিদ্ধান্তে অনড় পাকিস্তান

যেসব আফগান শরণার্থী যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য অনুমোদিত হননি, তাদের অবৈধ অভিবাসী হিসেবে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার টিআরটি ওয়ার্ল্ডে এক সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেন, যা পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শেয়ার করা হয়।

23/02/2025

ধরেন, আপনি কোন একটা ছাত্র সংগঠনের একটা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। আপনার ক্যাম্পাসে আপনার দলের হাজার খানেক নেতা-কর্মী আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই এক হাজার ছাত্র-ছাত্রীদের নিয়ে আপনি কি করবেন?

মডেল-১ঃ আপনি সপ্তাহে দুই/তিন দিন এদেরকে সাথে নিয়ে একটা করে মিছিল করবেন। ঝাঁঝালো কণ্ঠে শ্লোগান দিয়ে ক্যাম্পাস প্রকম্পিত করবেন। আর প্রতিদিন এদের অনেককে আশপাশে নিয়ে ক্যাম্পাসে হাঁটবেন যাতে দেখলেই বোঝা যায় আপনি অনেক বড় নেতা। এই মিছিল আর শোডাউনের পিছনে যে সময়গুলো যাবে এইটার আসলে কোন ইউটিলিটি নাই। বরং স্লোগানের শব্দে কিছুটা সাউন্ড পল্যুশান হবে। আর লাইব্রেরিতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে।

মডেল -২ঃ আপনি ১২ টা বই বাছাই করবেন। ভাল ভাল বই। সাহিত্য, দর্শন, ধর্ম, বা ইতিহাসের উপর। তারপর এক হাজার ছাত্র-ছাত্রীকে দশজন দশজন করে একশ গ্রুপে ভাগ করে দিবেন। প্রত্যেক গ্রুপ প্রতি মাসে একটা করে বইয়ের উপর পাঠচক্র করবে। তারপর নিয়মিত কিছু ওয়ার্কশপ আয়োজন করবেন, যেইখানে ক্রিয়েটিভ রাইটিং, ইংলিশ স্পোকেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রোবটিক্স এই সব শিখাবে। পাশাপাশি বিতর্ক, গান, আবৃত্তি, তেলাওয়াত এই সব শিখার জন্য ক্লাব বা ওয়ার্কশপ চালাবেন। প্রতি মাসে একবার করে ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবেন।
এই মডেলে মিছিল মিটিং স্লোগান থাকবে না বা কম থাকবে কিন্তু সময়গুলো কাজে লাগবে। দলের প্রত্যেক কর্মীর জ্ঞান, যোগ্যতা আর দক্ষতার উন্নতি হবে।

প্রথম মডেলটা হইল ট্র্যাডিশনাল প্রকাশ্য রাজনীতি। কিন্তু এই রাজনীতির মধ্য দিয়ে আধুনিক প্রতিযোগিতামুলক দুনিয়ায় সামনে আগানো সম্ভব না।
আর দ্বিতীয় মডেলটা হল একটা ক্রিয়াশীল গঠনমূলক ছাত্র রাজনীতির মডেল। এইটাতে আওয়াজ কম বলে অনেকের কাছে "গুপ্ত" রাজনীতি বলে মনে হইতে পারে। কিন্তু ছাত্র রাজনীতির এই মডেলটাই কি আমাদের অধিক প্রয়োজন না?

23/02/2025
23/02/2025

মির্জা ফখরুল বলেছেন, দেশের মানুষ সংস্কার বোঝে না। মানুষ বোঝে দু মুঠো ভাত, মোটা কাপড় আর মাথার ছাদ।

হাসিনাও এই কথা বলতো। ভাত দিয়েছি, দেশের মানুষ এখন ভাত খায়।

স্যরি টু সে, এই অশ্লীল কথার মতো আর দুইটা কথা আমি আমার জীবনে কোনদিন শুনিনি।

দেশের মানুষ মানে আমরা কি জানোয়ার নাকি পশু? যে ভাত চাই, আর কিছু চাই না?

দেশের মানুষকে কি মূর্খ মনে হয়? যে মানুষ সংস্কার বোঝে না বলছেন? আপনি নিজেকে কতবড় সুপিরিয়র মনে করেন ভাই?

আপনারা নির্বাচন করে দেশ গড়বেন, আর গাজীপুরে আপনাদের দলের এক নেতা যাইয়া বলতেছে চাঁদা না দিলে থাকতে পারবি না।

নিজের দল ঠিক করতে পারেন না, আবার দেশের মানুষকে সংস্কার না ভাত খাওয়ান?

মির্জা ফখরুল শোনেন, আমরা ভাত, কাপড় এইগুলা নিজেরাই খাইতে পারি। আপনার কাছে আমরা ভাত কাপড় চাইনা। হাসিনার মতো ভাতের কথা বলবেন না। আমরা জানোয়ার না, মানুষ।

আমরা শুধু ভাত বুঝি না। আমরা সুশাসন বুঝি। মত প্রকাশের স্বাধীনতা বুঝি। চাইও। আমরা চাঁদাবাজি থেকে মুক্তি চাই।

দেশের মানুষ সংস্কার বোঝে কি না, ঐ প্রশ্ন পরে করেন। আগে আপনি বা আপনারা দেশের মানুষকে বোঝেন কি না, সেই প্রশ্নের উত্তরটা দিয়ে যাইয়েন।

ঠিক আর কত রক্ত রাজপথে ঢেলে দিলে আপনারা রাজনীতিবিদরা আমাদের ভাতের উর্ধ্বে উঠে মানুষ বলে ভাবতে শিখবেন, বলেন তো?

-সাদিকুর রহমান খান

Address

Mirpur 12
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when G-NZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share