Amirul Islam AB

Amirul Islam AB 8.00 am - Reel
11.00 am - Image
2.0 pm - Reel
5.00 pm - Image/ text / long video
8.00 pm - Reel

ভালবাসা দিয়েই মন জয় করা যায় ।
(2)

23/07/2025

ঐ দিন যারা ২০ টাকার পানি ৬০০ টাকায় বিক্রি করেছিল ভালো অফার পাইলে তারা তাদের মা বোনদের কেও বিক্রি করে দিতে পারে।

21/07/2025

আজ আমার ছেলের মুখটা বারবার ভেসে উঠছে…
উত্তরার সেই দুর্ঘটনার খবরটা যখন শুনলাম, তখনো বুঝিনি এতটা নাড়া দেবে।কিন্তু যখন দেখলাম, কতগুলো ছোট্ট প্রাণ, কতগুলো শিশুর দগ্ধ দেহ—তখন নিজের ছেলের মুখটাই চোখের সামনে আসছিল।
ভাবছি…
যদি এই ছেলেগুলোর জায়গায় আমার সন্তান হতো?
আমার সন্তান যেমন আমার কাছে আদরের ঠিক সবার সন্তানই সবার কাছে আদরের।। এই সন্তানদের জন্যই সকল অবিভাবকদের কষ্ট, ত্যাগ স্বীকার।।
আজকের বিমান দূর্ঘটনার ভিডিওগুলো দেখে তখনই আমার নিজ সন্তানের চেহারা ভেসে উঠেছে।।মনে হচ্ছে আমার সন্তান পোড়া শরীরে আগুনের মধ্যে হতে বের হয়ে আসতেছে।। অনেক বেদনাদায়ক, অনেক কষ্টকর।। অনেক বাবা তার পোড়া সন্তানকে কোলে করে নিয়ে বের হচ্ছে।। ওই বাবার মনের অবস্থাটা একবার বুঝেন!!!🥲

যে সন্তানের শরীরে একটা আঁচড় লাগলে মনটা খারাপ হয়ে যায় সেই সন্তানের পোড়া শরীর দেখা কী সম্ভব??
আমি পারিনি ভিডিওগুলো দেখতে।।কোন ভিডিও আমি দেখছি না,টেনে পার হয়ে যাচ্ছি।।

দোয়াকরি, ওই মাসুম বাচ্চাদের আল্লাহ হেফাজত করুন। নিহতদের জান্নাতবাসী করুন।। আর অবিভাবকের ধৈর্য্য ধারনের তৌফিক দিন।

একজন বাবা হিসাবে বুকটা ফেটে যাচ্ছে…
এই শিশুদের কান্না যেন আকাশ ছুঁয়ে গেছে আজ।
হে আল্লাহ, তুমি এই নিষ্পাপ শিশুদের জান্নাতবাসী করো,
আর তাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দাও।
আমিন 🤲🏻

না খেয়ে কেউ টিকেনা, আর খেতে বসলে বন্ধু ছাড়া জমেনা!" 😄চিকেন-নান আর পুরোনো বন্ধুত্ব – দুটোই দারুণ ঝাল-মশলায় মাখা আজকের আড্...
21/07/2025

না খেয়ে কেউ টিকেনা, আর খেতে বসলে বন্ধু ছাড়া জমেনা!" 😄
চিকেন-নান আর পুরোনো বন্ধুত্ব – দুটোই দারুণ ঝাল-মশলায় মাখা আজকের আড্ডা। 🍗🥵
কিছু মুহূর্ত হৃদয়ে গেঁথে থাকে, ঠিক আজকের মতো!"
শুধু খাবার না, ভাগাভাগি হয়েছে হাসি, স্মৃতি আর বন্ধুত্বও। 🤝❤️
আমি আবার বেশি খাইতে পারি নাহ🫣

চেহারায় ক্লান্তি, মগজে প্রেজেন্টেশনগাড়িতেই মিটিংয়ের প্রস্তুতি।”PP Meeting in progress...Another day, another mission on ...
20/07/2025

চেহারায় ক্লান্তি, মগজে প্রেজেন্টেশন
গাড়িতেই মিটিংয়ের প্রস্তুতি।”
PP Meeting in progress...
Another day, another mission on the move.



11/07/2025

সুদিন আসবেই — হোক সেটা শেষ মুহূর্তে, তবুও আসবে।"

প্রতিটা কঠিন সময়েই আমি নিজেকে একটা কথা বলি – "সুদিন খুব কাছেই"।
অনেকদিন ধরে এই বিশ্বাস ধরে রেখেছি। অনেকবার ভেবেছি, এবার বুঝি শেষ, এবার বুঝি ভেঙে পড়ব।
তবু হাল ছাড়িনি। প্রতিবার নিজেকে সান্ত্বনা দিয়েছি, সাহস দিয়েছি, নিজেই নিজের আশ্রয় হয়েছি।

আজ বুঝি, সেই সুদিন হয়তো তখনও আসেনি।
তবুও আমি বাঁচি একটা বিশ্বাসে —
সুদিন আসবে।
হয়তো এখন না, হয়তো সব কিছু হারিয়ে যাওয়ার পরে,
হয়তো আমার সবচেয়ে অন্ধকার মুহূর্তে…
তবুও আসবে।

এই বিশ্বাসটাই আমি ধরে রেখেছি। আল্লাহ ভরসা, আল্লাহ সহায়।

বৃথা চেষ্টা ,অসমাপ্ত চাহিদার পেছনে, এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়।ভেবেছিলাম একদিন পূর্ন হবো,কিন্তুু আজ ফাঁকা,আমার ভেতরে ...
10/07/2025

বৃথা চেষ্টা ,অসমাপ্ত চাহিদার পেছনে, এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়।
ভেবেছিলাম একদিন পূর্ন হবো,কিন্তুু আজ ফাঁকা,আমার ভেতরে শূন্যতায় ভরা।
যা কিছু জড়ো করেছি, সবই মায়ার প্রতিচ্ছবি,ছুতে গেলেই বিলীন।

আমি শুধু এক অস্তিত্বহীন শূন্যতায় গড়া।

আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি; সেইসব জায়গা থেকে,
যেসব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্যায়ন পাইনি।

আমি গুরুত্বের লোভী। গুরুত্ব না পেলে আমি অস্তিত্বত্বহীনতায় পড়ে যাই।
আর তখন দ্রুত সেইসব জায়গা থেকে সরে যাওয়াতে শান্তি অনুভব করি।

বন্ধুত্ব, আত্মীয়তা, কিংবা পছন্দের মানুষজন; সবকিছু আমি ছেড়ে
হেঁসে ত্যাগ করতে পারি যদি সেখানে গুরুত্ব না পাই। নিজের প্রতি
এতটুকু ভালোবাসা থাকা অবশ্যই দরকার।

আমি এক আকাশ বঞ্চনা নিয়ে হাসতে হাসতেই বড় হয়েছি। আমার আর কোন কিছু তে ভয় নেই।
সমাপ্তি।

নিজের ভালো নিজে বুঝতে হবে..
28/06/2025

নিজের ভালো নিজে বুঝতে হবে..

27/06/2025

হ্যা🖤

27/06/2025

অতীতে যারা আ—ঘাত দিয়েছে, তারা পরবর্তীতে যতই ভালো ব্যবহার করুক, সবকিছুই নাটক মনে হয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amirul Islam AB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share