20/05/2025
"খান মোহাম্মদ গোলাম মোর্শেদ" — নার্সিং সমাজের গাদ্দার, বিশ্বাসঘাতক আর লজ্জার প্রতীক!
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) — এটা শুধুমাত্র একটি সংগঠন নয়; এটা লাখো নার্সের আত্মত্যাগ, রক্ত, ঘাম, চোখের জলের ফসল। পেশার সম্মান, অধিকার আর স্বাধীনতার প্রতীক। আর সেই সংগঠনের ওপর বিষাক্ত থাবা বসিয়েছে এক লোক — খান মোহাম্মদ গোলাম মোর্শেদ, যার পুরো অস্তিত্বই নার্সিং পেশার সাথে এক কলঙ্ক।
এই ব্যক্তি ভুয়া নামে আরেকটি তথাকথিত "বিএনএ" তৈরি করে বিভ্রান্তি ছড়িয়েছে। উদ্দেশ্য ছিলো স্পষ্ট — মূল বিএনএ-কে বিতর্কিত করে নিজের স্বার্থে পেশাটাকে বিক্রি করে দেওয়া। তার সঙ্গে হাত মিলিয়েছিল সেই কাবাব পার্টি, হাঁস পার্টির বিপথগামী নার্সরা। এরা সবাই মিলে নার্স সমাজকে নিজেদের পকেটের ব্যবসায় রূপ দিতে চেয়েছিল।
কিন্তু তাতেও তারা ব্যর্থ।
কারণ নার্সরা ঘুমিয়ে থাকলেও বোকা নয়। নার্সরা বুঝেছে, আসল ও নকলের পার্থক্য কোথায়। তাই যখন মূল, বৈধ বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের নির্বাচন ঘোষিত হয় — তখন সারা দেশের নার্সরা স্বতঃস্ফূর্তভাবে সামনে আসে। সেই নির্বাচনের প্রার্থী তালিকায় আছেন ভুয়া বিএনএ'র অনুসারী। কিন্তু নির্বাচনের ময়দানে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে যায়, ডিপ্লোমা নার্সরা তাদের ঘৃণা করে, বিশ্বাস করে না।
নির্বাচনের মাঠে গ্রহণ যোগ্যতা না পেয়ে এবং সুবিধা করতে না পেরে গোলামের পুত ও তার গোষ্ঠী হাইকোর্টে গিয়ে রিট করেছে, নির্বাচন বানচালের চক্রান্তে মেতেছে।
এটাই তাদের আসল রূপ — হারতে শেখেনি, তাই গন্ধগোকুলের মতো পালিয়ে গিয়ে পেছন থেকে ছুরি চালাচ্ছে।
আজ আমরা বলতে চাই —
বিএনএ কোনো ব্যক্তির জমিদারি নয়।
এটা নার্সদের সম্মিলিত শক্তি।
খান মোহাম্মদ গোলাম মোর্শেদ, তুমি ও তোমার অনুজরা —
নার্সিং সমাজকে কলঙ্কিত করেছো।
ভুয়া বিএনএ বানিয়ে পেশার মানহানি করেছো।
ভোটে না পেরে আদালতের দরজায় গিয়ে গণতন্ত্রকে থামাতে চাও।
আমরা, বাংলাদেশের সমস্ত সৎ নার্স —
তোমাদেরকে ঘোষণা করছি নার্সিং সমাজের শত্রু হিসেবে।
তোমাদের কোনো স্থান নেই আমাদের এই পবিত্র পেশায়।
সকল ডিপ্লোমা নার্সদের প্রতি আহ্বান —
এই বিশ্বাসঘাতকদের মুখোশ ছিঁড়ে ফেলুন।
বেসিক বিএসসি সমর্থিত ষড়যন্ত্রকারী প্রার্থীদের বয়কট করুন।
আপনার ভোট দিন তাদের, যারা সত্যিকারের প্রতিনিধি, যাদের রক্তে ঘামে নার্সিংয়ের মর্যাদা রক্ষা হয়।।
আজ বিদ্রোহ শুধু দরকার নয়,
বিদ্রোহ অপরিহার্য!
কারণ এই যুদ্ধে পেশার সম্মান জড়িত, ভবিষ্যৎ জড়িত, আত্মা জড়িত।
আমরা থামবো না — আমরা জাগবো, বলবো, লড়বো —
আর শেষ পর্যন্ত জিতবো।
---তাই আমরা ভোট দিব সেই ত্যাগী নেতাদের, যাদের ত্যাগ অপরিশ্রমের ঘামে রক্ষা হয়েছে মূল ধারার বিএনএ।