Zahidul Islam

Zahidul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zahidul Islam, Digital creator, Dhaka.

• Government Official (BSTI)
• Ex-Senior Officer, Bangladesh Krishi Bank
• Mentor, BCS Intelligence
• Ex-Instructor, Exambuzz
• Ex-SUSTian
• Ex-RCian (Rajshahi College)
• Food Engineer

3 Idiots সিনেমায় সবার মত আমারো আদর্শ ছিলো Rancho না হয় Farhan। কিন্তু আমরা বোধয় বেশির ভাগ ই Raju না হয় Silencer।আজ ৫ সেপ...
05/09/2026

3 Idiots সিনেমায় সবার মত আমারো আদর্শ ছিলো Rancho না হয় Farhan। কিন্তু আমরা বোধয় বেশির ভাগ ই Raju না হয় Silencer।

আজ ৫ সেপ্টেম্বর।

01/09/2026

Humour কম থাকলে বা লেখার পালস না ধরতে না পারলে বুঝতে দিতে নাই যে, আপনি আসলে বুঝেন নাই। আমিও মাঝে মাঝে বুঝি কম, তখন চুপ থাকি না হয় বলি, "জোস ছিলো ভাই"। Kamruzzaman x2 হওয়া খারাপ কিছু না।

সাইড ইফেক্ট হিসেবে গ্রামেগঞ্জে বাল্যবিবাহ বেড়ে যাবে। তবে বিয়ে দেওয়ার আগে সরাসরি অফিসে খোঁজ নিয়ে প্রকৃত গ্রেড জেনে নিবেন।...
31/08/2026

সাইড ইফেক্ট হিসেবে গ্রামেগঞ্জে বাল্যবিবাহ বেড়ে যাবে। তবে বিয়ে দেওয়ার আগে সরাসরি অফিসে খোঁজ নিয়ে প্রকৃত গ্রেড জেনে নিবেন। আমার অমুক মামার তমুক ভাইয়ের ২নং পক্ষের ৩নং মেয়ের ১নং স্বামী বিয়ের আগে বলেছিলো মস্তবড় অফিসার৷

এমন এক নিউজ যেখানে সরকারি চাকরীজীবীরাও হাহা দেয়, আবার আমজনতাও হাহা দেয়। কিন্তু কেউই বিশ্বাস করেনা।
31/08/2026

এমন এক নিউজ যেখানে সরকারি চাকরীজীবীরাও হাহা দেয়, আবার আমজনতাও হাহা দেয়। কিন্তু কেউই বিশ্বাস করেনা।

এই পরিবারের কান্নার ভিডিয়োটা কি আপনারা দেখেছেন? এর শেষ কবে? আবারো একটা পরিবার শেষ, মা থাকলো না।   ছিনতাই, ডাকাতি, পকেটমা...
29/08/2026

এই পরিবারের কান্নার ভিডিয়োটা কি আপনারা দেখেছেন? এর শেষ কবে? আবারো একটা পরিবার শেষ, মা থাকলো না।
ছিনতাই, ডাকাতি, পকেটমারি সহ যা যা ক্রাইম হয়, তার সবগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হলো মাদক। আজ এই মা চলে গেছেন, প্রতিদিন কেউ না কেউ যাচ্ছেন, কাল হয়তো আমার আপনার সামনে একই ঘটনা অপেক্ষা করছে। আফসোস ছাড়া আর কী করতে পারি আমরা? শুনেছি দৃষ্টান্তমূলক শাস্তি দিলে নাকি অপরাধ কমে। তবে এ জীবনে আমি এমন কোনো দৃষ্টান্ত দেখি নাই, যা দেখার পর অপরাধীর ভয়ে গা ছম ছম করবে৷

রিক্সা থেকে নামার পর, রোজকার মতো ৫০ টাকা দিলাম। মামা বললো, কত দিলেন এইডা? ভাড়া ৬০ টাকা। বললাম, মামা নতুন মনে হচ্ছে নাকি?...
27/08/2026

রিক্সা থেকে নামার পর, রোজকার মতো ৫০ টাকা দিলাম। মামা বললো, কত দিলেন এইডা? ভাড়া ৬০ টাকা। বললাম, মামা নতুন মনে হচ্ছে নাকি? ভাড়া ৪০ ছিলো। এখন তো ৫০ দেই। ৬০ কোত্থেকে?

রিক্সামামা বললো, কথা তো ঠিকি আছে, কোনো ভুল নাই। ২০২৪ এ ৪০ টাকাত নিছি৷ ২০২৬ এর শুরুতও ৫০ টাকাত নিছি। তয় এখন ৬০ এর নিচে সম্ভব না। চার্জের খরচ বাড়ছে। বাজার খরচ বাড়ছে।

যেহেতু ভাড়া করে উঠি নাই, তাই ৬০ টাকা দিয়ে ভাবলাম, ওরা ওদের ভাড়া মার্কেট ভ্যালুর সাথে বাড়িয়ে নিচ্ছে। তেল, বিদ্যুতের দাম আপডেট হয়ে যাচ্ছে। মার্কেটের সব কিছুর দামই বেড়ে গেছে।

বেসরকারি চাকরির অবস্থা যে ভালো সেটাও না। সকল চাকরিজীবীর অবস্থাই খারাপ। যারা বিজনেস করে তারাও সুবিধা করতে পারছেনা। এক বড়ভাই তো মনের দুঃখে বলেই বসলেন, "মন চায় অফিস পরে রিকসা চালানো শুরু করি। মাস্ক পরে চালাবো। গায়ে হাওয়া লাগবে। বাড়তি কিছু টাকাও আসলো।" মনের দুঃখে হাসলাম।

ইদানিং সবাই বাড়তি ঘণ্টাগুলো বেচতে চায়! সবাই চাকরির পাশাপাশি কিছু করতে চায়। যে পারে, সে টিকে আছে, যে পারেনা সে মিশে গেছে। বাংলাদেশ কি কখনো ইউরোপ আমেরিকার মত হবে?

ক্যারিয়ারে কেউ BCS Cadre হতে চায়। কেউ Researcher হতে চায়। কেউ Businessman হতে চায়। কেউ Agriculturist হতে চায়। কেউ Entrep...
25/08/2026

ক্যারিয়ারে কেউ BCS Cadre হতে চায়। কেউ Researcher হতে চায়। কেউ Businessman হতে চায়। কেউ Agriculturist হতে চায়। কেউ Entrepreneur হতে চায়। আবার কেউ কেউ চোর-বাটপার (Fraud) হয়ে যায়। আমার আবার Researcher হতে মন চায়, যেন বাটপারের ব্রেনটা ল্যাবে গবেষণা করতে পারি। কি চলে ভাই এদের মাথায়?

পকেটমার থেকে বেঁচে আসলাম মাত্র৷ সুস্থভাবে ইনকাম করার কত কত উপায় পৃথিবীতে! কিন্তু তারা অসুস্থ ইনকাম করতে চায়! কেউ আবার বইলেন না যে তারা পরিস্থতির শিকার! অসুস্থ ইনকাম ইজ আ চয়েস!

আমাকে যদি জিজ্ঞেস করেন, অপরিচিতদের মধ্যে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি সেই লোকটাকে, যে লোকটার দাড়ি আছে, পাঞ্জাবি পরে বা মস...
24/08/2026

আমাকে যদি জিজ্ঞেস করেন, অপরিচিতদের মধ্যে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি সেই লোকটাকে, যে লোকটার দাড়ি আছে, পাঞ্জাবি পরে বা মসজিদ থেকে বের হয়েছে। আমি তাকে ভরসা করি, কারণ আমার অবচেতন মন ভাবে, সে আল্লাহর দেখানো পথে চলছে বা সৎ থাকার বেশি চেষ্টা করছে। ​ভোররাতে ট্রেন থেকে নেমে যদি ২টা রিকশা থাকে, আর একজনের চেহারা দেখে যদি মনে হয় সে হুজুর গোছের মানুষ, আমি নির্দ্বিধায় তাকেই ভরসা করি। অপরিচিত দোকানে কিনতে গেলে আমি তাকেই ভরসা করি, মনে হয় এই লোক আমাকে ঠগাবেনা অন্তত।

​আমার মনে হয়, এটা শুধু আমি নই, আমাদের সমাজের সিংহভাগ মানুষই এভাবে বিশ্বাস করে। আমরা ধরেই নিই যে, এই লেবাসের মানুষ আর যা ই হোক, খারাপ হতে পারে না। হয়তো শিশুটির পরিবারও তাকে একইভাবে ভরসা করেছিল। আর ঠিক এই অন্ধ বিশ্বাসের কারণেই যখন এমন লেবাসধারী কারো দ্বারা কোনো চরম অপরাধ সংঘটিত হয়, এমনকি সম্প্রতি DNA টেস্টে শিশু ধর্ষণের মতো বিকৃত সত্যও সামনে আসে, তখন সেই অপরাধটা সাধারণ কারো অপরাধের চেয়েও বহুগুণ বেশি জঘন্য আর হৃদয়বিদারক মনে হয়। অথচ এই লোক, ঘটনাটি অস্বীকার করে DNA টেস্টের চ্যালেঞ্জ নিজে থেকেই জানিয়েছিল।

​আসল বাস্তবতা হলো, অপরাধীর কোনো ধর্মীয় পরিচয় নেই, কোনো নির্দিষ্ট পেশা নেই। লেবাস কোনো চরিত্রের সার্টিফিকেটও না। অপরাধী যেকোনো মহলে, যেকোনো রূপেই লুকিয়ে থাকতে পারে। আর লেবাসের আড়ালে যখন এই বিকৃতিগুলো ঘটে, তখন ক্ষতিটা শুধু ভিকটিমের হয় না, ধ্বংস হয় মানুষের চরমতম ভরসার জায়গাটাও।

সপ্তদশ শতকে ব্রিটেনে চা পানের এমন এক তীব্র অভ্যাস গড়ে ওঠে যে, চা ছাড়া তাদের একটি দিনও কল্পনা করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু ...
24/08/2026

সপ্তদশ শতকে ব্রিটেনে চা পানের এমন এক তীব্র অভ্যাস গড়ে ওঠে যে, চা ছাড়া তাদের একটি দিনও কল্পনা করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু সমস্যা ছিল, তখন পুরো পৃথিবীতে কেবল চীনের কাছেই চা পাওয়া যেত এবং তারা রূপার মুদ্রা ছাড়া অন্য কিছুর বিনিময়ে চা বিক্রি করত না। ফলে ব্রিটিশদের এই অভ্যাসের কারণে টন কে টন রূপা চীনের কোষাগারে চলে যেতে থাকে এবং ব্রিটেন বড় ধরনের আর্থিক সংকটে পড়ে।
​এই সংকট কাটাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক ভয়ংকর চাল চালে। তারা ভারতে প্রচুর আফিম উৎপাদন করে তা গোপনে চীনে পাচার করতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজদরবারের কর্তারা পর্যন্ত আফিমের তীব্র নেশায় আসক্ত হয়ে পড়ে। ফলে চা বেচে চীনারা যে রূপা আয় করছিল, সেই রূপাই আবার আফিম কিনতে ব্রিটিশদের হাতে ফিরে আসতে থাকে। (পরবর্তীতে আফিমযুদ্ধে রূপ নেয়।)

​এইটুকু পড়ে যা বুঝলেন, তা হলো "This is business!"। ব্যবসায় সবচেয়ে বড় কৌশল হলো গ্রাহককে কোনো সার্ভিসে তীব্রভাবে অভ্যস্ত করে তোলা। শুরুতে হয়তো ফ্রিতে অফার দিয়ে বা সহজলভ্য করে আপনার অভ্যাস তৈরি করবে, তারপর যখন ফ্রি থাকবে না, সেই অভ্যাস মেটাতে আপনি নিজে থেকেই টাকা দিয়ে কিনে ব্যবহার করবেন। এটা হলো Habit তৈরির মাধ্যমে Marketing Policy।

​কথাগুলো বলার কারণ হলো, অনেকেই জানতে চাইছেন Gemini কেন ১ বছরের জন্য স্টুডেন্টদের ফ্রিতে সাবসক্রিপশন দিচ্ছে? এটাই সেই কারণ... ছাত্রাবস্থায় তারা আপনাকে তাদের সিস্টেমে অভ্যস্ত করিয়ে নিচ্ছে। যেন পেশাগত জীবনে আপনি টাকা দিয়ে তাদের সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করেন।

আর আপনারা যারা বিজনেসের চিন্তা করছেন, তারা এখান থেকে আইডিয়া নিতে পারেন।

আল্লাহরে! BDJobs এ এর মধ্যে একটা সিভি তো আমারো ছিলো!
23/08/2026

আল্লাহরে! BDJobs এ এর মধ্যে একটা সিভি তো আমারো ছিলো!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share