CrimeScanner Digita

CrimeScanner Digita সত্যের পথে, আলোর সন্ধানে।
(1)

10/06/2026

যাত্রাবাড়ী প্র,কাশ্যে পি,স্তল ঠেকিয়ে চাঁ,দা দাবি ও হ,ত্যা,র হু,ম,কি।

10/06/2026

গভীর রাতে তরুণীকে ধ,র্ষ,ণ,চে,ষ্টা, নীরব বাজার কমিটি! বিস্তারিত কমেন্টে

10/06/2026

ফেনীতে বাসের ভেতর বসেই ই,য়াবা সেবন কালে চালক ও হেলপার আ,টক
#ক্রাইমস্ক্যানার

 #ক্রাইমস্ক্যানার
10/06/2026

#ক্রাইমস্ক্যানার

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জব্দ করা প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পু...
10/06/2026

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জব্দ করা প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান পাচার করা হচ্ছে। এরপর মহাসড়কে নজরদারি বাড়ানো হয়।

এ সময় ঢাকাগামী একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করলে বড় দারোগারহাট ওজন স্কেলের সামনে গাড়িটি ফেলে চালকসহ পাচারকারীরা পালিয়ে যায়।

পরিত্যক্ত অবস্থায় গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়। তল্লাশির সময় গাড়ির ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার সন্দেহজনক মনে হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে সিলিন্ডারটি খুলে দেখা হলে এর ভেতর থেকে বায়ুনিরোধক মোড়কে রাখা ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান দাবি করেছে, দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহ...
10/06/2026

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান দাবি করেছে, দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা অব্যাহত থাকলে আরও কঠোর ও ব্যাপক জবাব দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক ও কেশম দ্বীপের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এসব হামলায় সিরিকের বেমানি এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে হামলার খবরে বাহরাইনে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

তেহরানে অবস্থানরত আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ ভাল জানান, ইরানের সামরিক বাহিনীর বিবৃতি ছিল তুলনামূলক সাধারণ হলেও আইআরজিসি এবং খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর উভয়েই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার কথা নিশ্চিত করেছে। তবে নির্দিষ্টভাবে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটির কথাই উল্লেখ করা হয়েছে।

খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, নিজেদের একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে অজুহাত করে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে। এর জবাবে ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী যৌথভাবে অঞ্চলের কয়েকটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে।

তবে বাহরাইনের ঘাঁটিতে হামলায় কতটি ড্রোন ব্যবহার করা হয়েছে বা কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার ঘটে যাওয়া এ ঘটনায় হেলিকপ্টা...
09/06/2026

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার ঘটে যাওয়া এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। হেলিকপ্টারটি শত্রুপক্ষের হামলায় ভূপাতিত হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হোয়াইট হাউস এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সেন্ট্রাল কমান্ডও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

এ ঘটনা এমন সময় ঘটল, যখন ইরান ও ইসরাইলের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা চলছে। সাম্প্রতিক সংঘাতের মধ্যে হরমুজ অঞ্চলে মার্কিন সামরিক সম্পদের এ ধরনের দুর্ঘটনা বিশেষ গুরুত্ব বহন করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলমান সংঘাত শুরুর পর ইরান বেশ কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তবে তিন মাসেরও বেশি সময় ধরে চলা এ সংঘাতের মধ্যে এটিই প্রথমবার কোনো মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস বা বিধ্বস্ত হওয়ার ঘটনা হিসেবে সামনে এসেছে।

সূত্র: আল জাজিরা, নিউইয়র্ক টাইমস।

ঢাকার বিভিন্ন এলাকায় জ্বালানি তেল বিক্রিতে পরিমাপ জালিয়াতির অভিযোগে দুটি পেট্রল পাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদে...
09/06/2026

ঢাকার বিভিন্ন এলাকায় জ্বালানি তেল বিক্রিতে পরিমাপ জালিয়াতির অভিযোগে দুটি পেট্রল পাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পৃথক মোবাইল কোর্ট অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিএসটিআই সূত্র জানায়, ৭ ও ৮ জুন পরিচালিত অভিযানে দারুস সালামের কল্যাণপুর এলাকার সোহরাব সার্ভিস স্টেশন এবং মগবাজারের মইন মটরস ফিলিং স্টেশনে অনিয়ম ধরা পড়ে।

রোববার সোহরাব সার্ভিস স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হলে এর মধ্যে দুটি ইউনিটে গুরুতর কারচুপির প্রমাণ পাওয়া যায়। পরীক্ষায় দেখা যায়, প্রতি ১০ লিটার জ্বালানি তেলে যথাক্রমে ১ হাজার ৮০ মিলিলিটার এবং ৯৮০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

অন্যদিকে সোমবার মগবাজারের মইন মটরস ফিলিং স্টেশনের অকটেন সরবরাহকারী একটি ইউনিট পরীক্ষা করে প্রতি ১০ লিটারে ৮০ মিলিলিটার জ্বালানি কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ইউনিটটি সিলগালা করা হয়।

‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম ও সাবেকুন নাহার। অভিযানে বিএসটিআইয়ের সংশ্লিষ্ট পরিদর্শক ও ফিল্ড কর্মকর্তারাও অংশ নেন।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জ্বালানি তেল বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইসরাইলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার...
08/06/2026

ইসরাইলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার (৮ জুন) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা এই দুই গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

আইআরজিসির দাবি, এর আগে ইসরাইল ইরানের তিনটি অঞ্চলে রাডার স্থাপনায় হামলা চালায়। সেই হামলার জবাব হিসেবেই তারা ইসরাইলের বিমানঘাঁটিগুলোকে লক্ষ্য করে অভিযান চালায়।

এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে লেবাননে ইসরাইলের বিমান হামলা এবং পরে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়।

সর্বশেষ পরিস্থিতিতে অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৫ জনে পৌঁছেছে, আহত হয়েছেন আরও অন্তত ১২৯ জন। ভোরের এই আকস্মিক দুর...
08/06/2026

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৫ জনে পৌঁছেছে, আহত হয়েছেন আরও অন্তত ১২৯ জন। ভোরের এই আকস্মিক দুর্যোগে মুহূর্তেই ভেঙে পড়েছে বহু মানুষের স্বাভাবিক জীবন।

সোমবার সকালে মিন্দানাও অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রবল এই কাঁপুনিতে সোক্সারগেন ও দাভাও অক্সিডেন্টাল এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়। অনেক ভবন ধসে পড়ে, রাস্তা-ঘাট ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে সোক্সারগেন অঞ্চলের ১২ জন এবং দাভাও অক্সিডেন্টালের ৩ জন রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ আটকে থাকতে পারেন—এই আশঙ্কায় উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল জেনারেল সান্তোস শহরের দক্ষিণ-পশ্চিমে মিন্দানাও এলাকায়। কম গভীরতায় হওয়ায় এর তীব্রতা আরও বেশি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এর মাত্রা ৭.৮ হিসেবে নিশ্চিত করেছে।

ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হলেও পরে তা প্রত্যাহার করা হয়। তবুও আতঙ্ক কাটছে না, আর স্বজন হারানোর বেদনায় ভারী হয়ে আছে পুরো এলাকা।

Address

Dhaka
1214

Website

Alerts

Be the first to know and let us send you an email when CrimeScanner Digita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share