29/07/2026
নরসিংদী জেলা পরিষদ সংলগ্ন এলাকায় শিশুদের দিয়ে খেলা প্রদর্শন, শিশু শ্রম নিয়ে প্রশ্ন ।
মোঃ- ফরিদ উজ জামান (নরসিংদী)
নরসিংদী জেলা প্রশাসনে কার্যালয়ের ২০০ গজের মধ্যে ভাসমান কিছু লোক শিশুদের দিয়ে প্রকাশ্যে বিভিন্ন ধরনের খেলা প্রদর্শনের একটি ঘটনা স্থানীয়দের নজরে এসেছে। নরসিংদী জজ কোর্টের আইনজীবি এডভোকেট জহিরুল ইসলাম জাবেদ সরাসরি উপস্হিত থেকে ২২সেকেন্ড এর একটি বিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন। ঘটনাটি ঘিরে শিশু শ্রম ও শিশু অধিকার নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েকজন অপ্রাপ্তবয়স্ক শিশুকে বিভিন্ন কসরত ও খেলা প্রদর্শন করতে দেখা যায়। এ সময় উপস্থিত লোকজনের কাছ থেকে অর্থ সংগ্রহেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, ঝুঁকিপূর্ণ বা শোষণমূলক কাজে শিশুদের ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে। শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করার বিষয়টি রাষ্ট্রের অঙ্গীকারের অংশ।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও শিশু অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা বলছেন, শিশুদের এমন কার্যক্রমে জড়িত হওয়ার পেছনের কারণ খতিয়ে দেখে প্রয়োজনে তাদের পরিবারকে সামাজিক ও আর্থিক সহায়তা দেওয়া এবং শিশুদের শিক্ষার আওতায় ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।