01/10/2026
সুখের সময় পাশে থাকার মানুষের অভাব হয় না, কিন্তু দুঃখ আর বিপদের সময় সবাইকে পাশে পাওয়া যায় না। ❤️🩹
অথচ বড়ই আফসোসের বিষয়, দিনশেষে আমরাই অনেক সময় সেই মানুষগুলোকে অবহেলা করি, যারা আমাদের দুঃসময়ে পাশে থেকে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে ভালো রাখার চেষ্টা করে। যারা আমাদের কষ্টে ব্যথিত হয়, বিপদে সাহস জোগায়, নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, অথচ বিনিময়ে কোনো প্রতিদান প্রত্যাশা করে না।
বীর সবচেয়ে বড় অকৃতজ্ঞতা হলো, যে মানুষটা আমাদের দুঃসময়ে ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছিল, সুসময় ফিরে আসার পর সেই মানুষটাকেই ভুলে যাওয়া। 💔
মনে রাখবেন, সুখের দিনে অনেকেই সঙ্গী হয়, কিন্তু দুঃখের দিনে যে মানুষগুলো নিঃস্বার্থভাবে পাশে থাকে, তারাই প্রকৃত আপনজন। তাদের অবহেলা করবেন না, তাদের ভালোবাসা ও ত্যাগের মূল্য দিতে শিখুন।
আল্লাহ আমাদের সবাইকে উপকারীর উপকার স্বীকার করার, কৃতজ্ঞতা প্রকাশ করার এবং মানুষের প্রতি সদয় হওয়ার তৌফিক দান করুন। আর যারা নিঃস্বার্থভাবে অন্যের বিপদে পাশে দাঁড়ায়, অথচ বিনিময়ে কিছুই প্রত্যাশা করে না, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন। আমিন। 🤲❤️