Jono Pulse

Jono Pulse Welcome to Jono Pulse – Your voice, our pulse!

We are an independent online media channel based in Bangladesh, dedicated to serving our nation with honesty, integrity, and responsibility.

08/06/2026

ড. ইউনুসসহ ৫ উপদেষ্টার বিরুদ্ধে আইনি পদক্ষেপের আবেদন

রোববার সম্প্রচারিত এনবিসি-র 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে নির্বাচনে কারচুপি এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গার...
08/06/2026

রোববার সম্প্রচারিত এনবিসি-র 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে নির্বাচনে কারচুপি এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গার ঘটনা নিয়ে মিথ্যা দাবি করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকার তার সেই মিথ্যা দাবি খণ্ডন করলে মেজাজ হারিয়ে মাঝপথেই সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে যান ট্রাম্প।

প্রায় চার মিনিট উত্তপ্ত বাক্যবিনিময়ের পর ট্রাম্প বলেন, 'আর নয়, অনেক হয়েছে। এবার এখানেই শেষ করা যাক। ধন্যবাদ, ডার্লিং। ভালো কাটুক সময়।'
এরপরই আসন ছেড়ে উঠে খামারবাড়ির ভেতরে তৈরি অস্থায়ী স্টুডিয়ো থেকে বেরিয়ে যান ট্রাম্প। উইসকনসিনের চিপেওয়া ফলসের ওই খামারবাড়িতে গত শুক্রবার কৃষকদের একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। তার আগেই সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়েছিল।

08/06/2026

‘১৬ ডিসেম্বরের আগে সুযোগ পেলে জিয়াউর রহমানকে হত্যা করত’- ফজলুর রহমান

08/06/2026

প্রত্যন্ত অঞ্চলে প্যারাসিটামল না পাওয়া গেলে সেটাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দোষ: স্বাস্থ্যমন্ত্রী

08/06/2026

দিল্লি বিমানবন্দরে ঝড়-বৃষ্টির তা/ণ্ডব, ক্ষতিগ্র/স্ত এয়ার ইন্ডিয়ার ৩ বিমান

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৮ জুন) সকাল ...
08/06/2026

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৮ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। বৃষ্টির এই পূর্বাভাসের ফলে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে নগরবাসী কিছুটা স্বস্তি পেতে পারেন বলে আশা করা যাচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ, যা বাতাসে বেশ জলীয় বাষ্পের উপস্থিতি নির্দেশ করে। এর আগে গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানানো হয়েছে।

08/06/2026

ম্যাচ প্রস্তুতির অনুশীলন শেষে স্টেডিয়াম ছাড়লেন টাইগাররা

08/06/2026

ভারতের মণিপুরে স্বাধীনতার দাবিতে বি/ক্ষোভ, সমাবেশে হাজারো মানুষের অংশগ্রহণ

সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র কূটনৈতিক বিরোধ এবং ভিসা জটিলতার মধ্যেই আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য রবিবার (৭ জুন) মে...
08/06/2026

সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র কূটনৈতিক বিরোধ এবং ভিসা জটিলতার মধ্যেই আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য রবিবার (৭ জুন) মেক্সিকোতে পৌঁছেছে ইরানের জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি প্রতিনিধিদলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের ভিসা প্রত্যাখ্যান করার ঠিক একদিন পর ইরানি স্কোয়াড মেক্সিকোতে তাদের নির্ধারিত বিশ্বকাপ বেস ক্যাম্পে এসে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের বিশ্বকাপ দলটি তুরস্ক থেকে একটি রাতভর ফ্লাইটে রওনা হয়ে ভোর ৫টার কিছু পরে মেক্সিকোর টিহুয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো সীমান্তের কাছে অবস্থিত এই মেক্সিকান শহরেই গত তিন সপ্তাহ ধরে তুরস্কে নিবিড় অনুশীলন শেষে এসে পৌঁছাল তারা। মূলত যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হওয়ার কারণে ইরানি ফুটবল ফেডারেশন শেষ মুহূর্তে তাদের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে পরিবর্তন করে মেক্সিকোতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।

ইসরাইলের গুপ্তচরবৃত্তিকে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দেশটিতে সর্বোচ্চ হুমকি হিসেবে বিবেচনা করছে। সম্প্রতি এ হুমকি...
08/06/2026

ইসরাইলের গুপ্তচরবৃত্তিকে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দেশটিতে সর্বোচ্চ হুমকি হিসেবে বিবেচনা করছে। সম্প্রতি এ হুমকিকে 'উচ্চ' শ্রেণি থেকে 'আশঙ্কাজনক শ্রেণিতে উন্নীত করা হয়েছে।

শুক্রবার আমেরিকার সংবাদমাধ্যম এনবিসি নিউজে প্রথম এ খবর জানানো হয়। পরে শনিবার নিউ ইয়র্ক টাইমসে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

পেন্টাগনের অধীন গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) ইসরাইলি গুপ্তচরবৃত্তির হুমকিকে নতুন শ্রেণিতে তালিকাভুক্ত করে সতর্কতা জারি করে। আমেরিকার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ওপর ইসরাইলের নজরদারির চেষ্টা বাড়ার শঙ্কা থেকে এ সতর্কতা জারি করা হয়। ইরানে যুদ্ধ থামানোর বিষয়ে ট্রাম্প প্রশাসন কী ভাবছে, তা ইসরাইল জানার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

Address

Sector/9, Road/7/D, House/23, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Jono Pulse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share