20/03/2026
কাল ঈদ…
মানুষের ঘরে ঘরে আনন্দের আলো জ্বলবে,
সবাই প্রিয় মানুষদের সাথে হাসবে, ছবি তুলবে।
আর আমি হয়তো চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকবো।
কারণ আমার ঈদের সবচেয়ে বড় আনন্দটাই আজ নেই।
কিছু শূন্যতা এমন হয়,
যা কোনো উৎসব, কোনো আনন্দ দিয়েও পূরণ হয় না।
এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে মানুষটা আমাকে বুঝতো,
আজ আমি আর তার সাথে নেই…
ভিড়ের মাঝে থেকেও এখন নিজেকে অচেনা লাগে,
কারণ কেউ আর সেইভাবে আমার না বলা কথাগুলো শুনতে পায় না।
কিছু সম্পর্ক থাকে—যেখানে কথা কম, অনুভূতি বেশি,
আর সেই অনুভূতিগুলো হারিয়ে গেলে…
মানুষটা বেঁচে থেকেও একটু একটু করে হারিয়ে যায়।
আজও মনে পড়ে,
কেউ ছিল—যে আমার নীরবতাও বুঝে ফেলতো…
আর আজ আমি আছি,
কিন্তু বোঝার মতো মানুষটা আর নেই।