12/03/2026
জীবনের হাজারো ব্যর্থতার ভিড়ে
সবচেয়ে বড় পরাজয় কি জানেন —
নিজেকেই ভালোবাসতে না পারা।সমস্ত ভাবনাগুলোকে
মনের গোল টেবিলে বসিয়ে,
এক এক করে উপলব্ধি করে
দেখলাম—
ভাবনার চাওয়া ও পাওয়ার আকাশটা কত বিশাল ও বিস্তৃত !
তবু সেই বিস্তৃত আকাশের
একটুকরো মেঘেও আমি নেই।
অথচ একসময়
আমার অনুভূতির গভীরতা ছিল
নিরব আকাশের মতো অসীম।
দিনশেষে হিসেব কষতে গিয়ে দেখলাম—
নিজের ভাবনার ভিড়েই
আমি যেন সবচেয়ে অচেনা মানুষ।🌸🌸
#জীবনবিচার #জীবনসত্য #আত্তচিৎকার