D Media News Bd

D Media News Bd Assalamualaikum everyone,Welcome to my new page. Stay happy stay connected.
সমসাময়িক নিউজ কন্টেন্ট পেজ।

এতো দেখি তেল দিতে গিয়ে নিজের তেলেই ভা''জা-ভাজা হয়ে গেলো! 😂অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। 🇧🇩🏏উচ্ছ্বাসে...
16/08/2026

এতো দেখি তেল দিতে গিয়ে নিজের তেলেই ভা''জা-ভাজা হয়ে গেলো! 😂

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। 🇧🇩🏏
উচ্ছ্বাসের সেই মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রিকেটারদের অভিনন্দন, খোঁজখবর—সব মিলিয়ে বেশ আন্তরিক পরিবেশ।

এরপর তামিম ইকবাল একে একে সবাইকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। একপর্যায়ে ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ব্যাটার তানজিদ তামিমকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তামিম ইকবাল বলেন—
“তানজিদ বগুড়ার ছেলে।”

মানে বুঝতেই পারছেন… একটু এলাকাভিত্তিক তেল, একটু লোকাল কানেকশন, একটু—“স্যার, এই যে আপনার এলাকার ছেলে!” টাইপ আবহ! 😄

কিন্তু বিপত্তি হলো, সামনের মানুষটা সেই তেলের বোতল হাতে নিলেনই না! 😂

সঙ্গে সঙ্গে সংশোধন করে তারেক রহমান বললেন—
“বগুড়ার না, বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে।” 🇧🇩❤️

ছোট্ট একটা সংশোধন, কিন্তু বার্তাটা বিশাল।

তানজিদ তামিমের বাড়ি বগুড়ায় হতে পারে, তাঁর শিকড় বগুড়ায় হতে পারে। কিন্তু যখন তিনি বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেন, তখন তিনি আর শুধু বগুড়ার থাকেন না—
তিনি পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। 🇧🇩🏏
আমার কাছে এই জায়গাটাই সবচেয়ে ভালো লেগেছে।
ক্ষমতার শীর্ষে থেকেও প্রশংসা বা তোষামোদের সুযোগ না নিয়ে, কথাটা ঘুরিয়ে না দিয়ে—একেবারে স্বাভাবিকভাবেই পরিচয়টা আরও বড় করে দেওয়া হয়েছে।
“বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে।” ❤️

এই এক লাইনই হয়তো ঘটনাটাকে মনে রাখার মতো করে দিয়েছে।
কারণ জেলা আমাদের শিকড় হতে পারে,
কিন্তু বাংলাদেশই আমাদের সবচেয়ে বড় পরিচয়। 🇧🇩❤️

👉 যারা শুধু সমালোচনা করতে জানেন, তাদের উদ্দেশে তারেক রহমানের সাফ বার্তা, ভালো পরিকল্পনা থাকলে সামনে আসুন, সংসদে দিন, জনগ...
16/08/2026

👉 যারা শুধু সমালোচনা করতে জানেন, তাদের উদ্দেশে তারেক রহমানের সাফ বার্তা, ভালো পরিকল্পনা থাকলে সামনে আসুন, সংসদে দিন, জনগণের সামনে তুলে ধরুন। সরকার ভালো মনে করলে সেই পরিকল্পনাই বাস্তবায়ন করবে।

👉 তারেক রহমান আরো বলেন, স্বৈ'রাচা'রের বিরুদ্ধে রাজপথে কারা ছিলেন, কারা নি'র্যাতন-গুম'-হ**র শিকার হয়েছেন সেই ইতিহাসও জনগণ ভুলে যায়নি। তাই আজ বড় গলায় কথা বলার আগে গত ১৭ বছরে কে কোথায় ছিলেন, সেটাও মনে রাখা দরকার।

👉 বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে তারেক রহমানের অবস্থান একেবারে পরিষ্কার। তার মতে, অপপ্রচার নয়, সমাধান দিন।উসকানি নয়, পরিকল্পনা দিন।সমালোচনা নয়, মানুষের পাশে দাঁড়ান।
তিনি বলেন, অন্য কোনো রাজনৈতিক দলের কাছে যদি সরকারের চেয়েও ভালো পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনাই গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

👉 রাজনীতি মানে শুধু মাইক হাতে কথা বলা নয়।
রাজনীতি মানে মানুষের সংকট বুঝে সমাধানের পথ দেখানো। সমালোচনা করা সবচেয়ে সহজ কিন্তু মাঠে নেমে মানুষের জন্য কাজ করাটাই আসল রাজনীতি।

15/08/2026

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন সালমান শাহ এর মা নীলা চৌধুরী দেখুন 🌹

15/08/2026

লন্ডনে ফিরে যাওয়ার আগে যে আবদার করে গেলেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন দেখুন 🌹

💔🤲 “আব্বুর মুখের হাসিটাই আমার প্রাণ” — ছেলে মিরাজুল মইন জয়ের আবেগঘন অনুরোধ ❤️প্রিয় বাবাকে হাসিমুখে দেখার চেয়ে একজন সন্তা...
13/08/2026

💔🤲 “আব্বুর মুখের হাসিটাই আমার প্রাণ” — ছেলে মিরাজুল মইন জয়ের আবেগঘন অনুরোধ ❤️

প্রিয় বাবাকে হাসিমুখে দেখার চেয়ে একজন সন্তানের কাছে আনন্দের আর কিছুই হতে পারে না। বাবার মুখে হাসি থাকলে সন্তানের মনেও যেন এক ধরনের প্রশান্তি ফিরে আসে। 🥺❤️

আবারও চিকিৎসার জন্য লন্ডনের পথে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। 🇧🇩✈️🇬🇧
বাবার এই কঠিন সময়ে তাঁর পাশে থেকে আবেগঘন কথায় সবার কাছে দোয়া চেয়েছেন ছেলে মিরাজুল মইন জয়। বাবার প্রতি তাঁর ভালোবাসা ও উদ্বেগ যেন প্রতিটি কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে। ❤️

জয়ের কণ্ঠে উঠে এসেছে হৃদয়ছোঁয়া সেই কথা—
💔 “আব্বুর মুখের হাসিটাই আমার প্রাণ। আব্বুকে হাসিখুশি দেখে আমারও ভালো লাগছে। সবাই আমার প্রাণপ্রিয় আব্বুর জন্য দোয়া করবেন।” 🤲❤️

একজন সন্তানের কাছে বাবা শুধু একজন অভিভাবক নন—বাবা মানেই ভরসার জায়গা, নিরাপদ আশ্রয় এবং ভালোবাসার সবচেয়ে বড় ঠিকানা। তাই বাবার অসুস্থতার সময়ে সন্তানের হৃদয়ে যে দুশ্চিন্তা কাজ করে, তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। 🥺💔

ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্রাঙ্গন ও মানুষের কল্যাণে কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তাঁর অভিনয় যেমন দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তেমনি নিরাপদ সড়কের জন্য তাঁর দীর্ঘদিনের সংগ্রামও তাঁকে মানুষের কাছে আরও সম্মানিত করেছে। ❤️🇧🇩

🤲 আসুন, আমরাও সবাই মিলে প্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া করি।

#ইলিয়াস_কাঞ্চন #মিরাজুল_মইন_জয় #দোয়া_চাই #সুস্থতা_কামনা #বাংলাদেশের_চলচ্চিত্র

চিত্রনায়ক সালমান শাহ হ'ত্যা মা'মলা নিয়ে ‘বাড়াবাড়ি না করার’ হু'মকি পেয়েছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর...
12/08/2026

চিত্রনায়ক সালমান শাহ হ'ত্যা মা'মলা নিয়ে ‘বাড়াবাড়ি না করার’ হু'মকি পেয়েছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। হু'মকি বার্তায় বলা হয়েছে, মা'মলা নিয়ে বেশি এগোলে সালমান শাহর ভাই শাহরানকেও হ'ত্যা করা হবে।

বুধবার (১২ জুলাই) ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান আলমগীর কুমকুম। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া হু'মকি বার্তার একটি স্ক্রিনশটও সাংবাদিকদের দেখান।

এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হ'ত্যা মামলার আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের জামিন শুনানি হয়। শুনানিতে উপস্থিত ছিলেন আলমগীর কুমকুম।

আলমগীর কুমকুম বলেন, `এ ঘটনায় আমরা রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি। কারণ, সালমান শাহ হ'ত্যা মা,মলাটি রমনা থানাতেই দায়ের করা হয়েছে।'

゚

🚨 সালমান শাহ মামলায় নতুন মোড়!বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত ও রহস্যঘেরা অধ্যায়গুলোর একটি চিত্রনায়ক সালমান শাহে...
09/08/2026

🚨 সালমান শাহ মামলায় নতুন মোড়!

বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত ও রহস্যঘেরা অধ্যায়গুলোর একটি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু। দীর্ঘ ৩০ বছর ধরে এই ঘটনার সত্য উদঘাটন ও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন তাঁর পরিবার ও অগণিত ভক্ত।

এরই মধ্যে আজ রোববার (৯ আগস্ট) মামলার অন্যতম আলোচিত চরিত্র ও অভিনেতা ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর আটকের ঘটনায় পুরোনো এই মামলাটি আবারও নতুন করে আলোচনায় এসেছে।

সালমান শাহের সঙ্গে ডন হকের পেশাগত সম্পর্কের পাশাপাশি ব্যক্তিগত বন্ধুত্বের বিষয়টিও সে সময় বেশ আলোচিত ছিল। তাই তাঁর আটককে ঘিরে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

❓ এই আটক কি সালমান শাহের মৃত্যুর রহস্য উন্মোচনে নতুন কোনো দিশা দেখাবে?
নাকি আবারও দীর্ঘ হবে অপেক্ষা?

সালমান শাহের পরিবার ও ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষা—সত্যটা একদিন প্রকাশ্যে আসুক, ন্যায়বিচার নিশ্চিত হোক। 🖤

07/08/2026

কমলা রঙের ব্লেজারে বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দেখুন 🌹

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি কারও নাম উল্লেখ না করলেও অনেকেই মনে করছ...
07/08/2026

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি কারও নাম উল্লেখ না করলেও অনেকেই মনে করছেন, সেটি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ঘিরেই দেওয়া।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ আকবর লেখেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খু*নীর প্রমাণিত দো*সর, ফ্যা*সি*স্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জ্বিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’

সংক্ষিপ্ত এই স্ট্যাটাস প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে অনেকে ধারণা করেন, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের অংশগ্রহণের ঘটনাকেই ইঙ্গিত করছেন আসিফ। যদিও স্ট্যাটাসে তিনি কোথাও সাকিবের নাম উল্লেখ করেননি।

স্ত্রী আফরা ইবনাত ইকরার আ'ত্ম'হ'ত্যায় প্র'রোচনার অভিযোগে করা মা'মলায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূ...
07/08/2026

স্ত্রী আফরা ইবনাত ইকরার আ'ত্ম'হ'ত্যায় প্র'রোচনার অভিযোগে করা মা'মলায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) জামিন পেয়েছেন। এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এর ফলে এ মামলায় কারাগার থেকে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই, যদি অন্য কোনো মা'মলায় তিনি আটক না থাকেন।

এর আগে গত ৬ জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালত যাহের আলভীর জামিন আবেদন নাকচ করেন। তারও আগে ১৮ জুন আ'ত্মস'মর্পণ করে জামিন চাইলে আদালত আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ মা'ম'লার অপর আসামি ও যাহের আলভীর মা নাসরিন সুলতানা গত ৪ জুন আ'ত্ম'স'মর্পণ করে জামিন পান।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when D Media News Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share