Voice Of Rangamati

Voice Of Rangamati সত্যের পথে পাহাড়ের সঙ্গে।

পার্বত্য চট্টগ্রাম এবং দেশের সকল জেলা উপজেলা সংবাদ পেতে Voice of Rangamati ফেসবুক পেইজে যুক্ত হয়ে সাথে থাকুন।
(1)

বিউবো ব্যবস্থাপকের বিবৃতি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬জলকপাট খোলা ও বন্ধ নিয়ে ধূমরুজাল মোঃ কবির হোসেন, কাপ...
17/09/2026

বিউবো ব্যবস্থাপকের বিবৃতি
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬জলকপাট খোলা ও বন্ধ নিয়ে ধূমরুজাল

মোঃ কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধি
Voice Of Rangamati Voice Of Rangamati.Com

রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জলকপাট খোলা ও বন্ধ নিয়ে শুরু হয়েছে ধুম্রজাল।

মঙ্গলবার (১৫সেপ্টেম্বর)দুপুর ৩টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করা হয়। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সুত্রে জানাযায় বর্তমানে পানির উচ্চতা রয়েছে ১০৫.৭৬ফুট (এমএসএল)। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০মেগাওয়াট।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বিউবো, ব্যবস্থাপক মাহামুদ হাসান ও সদস্য সচিব কাপ্তাই হ্রদ পরিচালনা সংক্রান্ত কারিগরি সা-কমিটি লিখিত এক পত্রে জানান, সম্প্রতি কাপ্তাই লেকের পানি নিস্কাশন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কাপ্তাই লেক নিয়ে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বিদ্যুৎ বিভাগের সচিবসহ বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গকে উদ্দেশ্য করে বিভিন্ন বিদ্বেষ প্রসূত তথ্য প্রকাশিত হয়েছে।

যা বস্তু নিষ্ঠ নয়, বিবৃতিতে তিনি আরো জানান, কাপ্তাই হৃদ পরিচালনা জন্য কাপ্তাই হ্রদ পরিচালনা সংক্রান্ত কারিগরি সাব-কমিটি রয়েছে এবং কারিগরি সাব-কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে কাপ্তাই লেক পরিচালনা করা হচ্ছে। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে জলকপাট বন্ধ বা খোলা হয়ে থাকে। ভবিষ্যতে সংবেদনশীল সংবাদ ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়।

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লক্ষ ৪৫ হাজার টাকা ও ১টি সিএনজিসহ দুইজন আটক মোঃ কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিVoice Of Ranga...
17/09/2026

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লক্ষ ৪৫ হাজার টাকা ও ১টি সিএনজিসহ দুইজন আটক

মোঃ কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধি
Voice Of Rangamati Voice Of Rangamati.Com

রাঙামাটির কাপ্তাই বর্ডার গার্ড ৪১বিজিবি গোপন সুত্রে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও একটি অটোরিকশাসহ দুইজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ১ নম্বর জিপি গেটের কাছে এ অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস, অধিনায়ক, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর দিকনির্দেশনায় হাবিলদার মোঃ এখলাছ উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।

এসময় কাপ্তাইয়ের ব্যাঙছড়ি গ্রামের উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং রাঙামাটি সদরের নাওভাঙা গ্রামের সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)কে আটক করা হয়।

বিজিবি জানান, অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা, একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দুটি সিম কার্ড এবং ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা।

আটক দুই ব্যক্তি, জব্দ করা মালামাল ও গাড়ি কাপ্তাই থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

জেলা পরিষদের উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত, উন্নয়ন কার্যক্রম গতিশীল করার তাগিদসর্বজিৎ চাকমা, সদর প্রতিনিধিVoice Of Rangamat...
16/09/2026

জেলা পরিষদের উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত, উন্নয়ন কার্যক্রম গতিশীল করার তাগিদ

সর্বজিৎ চাকমা, সদর প্রতিনিধি
Voice Of Rangamati Voice Of Rangamati.Com

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেওয়া হয়েছে। জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন বিভাগের কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং প্রকল্পের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের সভা কক্ষে জেলা উন্নয়ন কমিটির সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

সভা পরিচালনা করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য শাশ্বত চাকমা রিংকু, সদস্য নন্দিতা দাশ ও সদস্য তোফাজ্জল হোসেনসহ হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, রাঙ্গামাটি জেলার মানুষের কল্যাণে পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে। প্রত্যন্ত এলাকার মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি প্রকল্পের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, রাঙ্গামাটির সার্বিক উন্নয়নে পরিষদের অধীন বিভিন্ন হস্তান্তরিত বিভাগের প্রধান, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।

সভায় বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যাতে অস্বাভাবিকভাবে বৃদ্ধি না পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন চেয়ারম্যান।

এছাড়া উন্নত, সমৃদ্ধ ও মডেল রাঙ্গামাটি জেলা গড়ে তোলার লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আর্থ-সামাজিক উন্নয়নে বাস্তবসম্মত প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস সফল ও সার্থকভাবে পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

রাঙ্গামাটিতে পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনসর্বজিৎ চাকমা, সদর...
16/09/2026

রাঙ্গামাটিতে পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সর্বজিৎ চাকমা, সদর প্রতিনিধি
Voice Of Rangamati Voice Of Rangamati.Com

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

এ সময় পুলিশ সুপার বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দক্ষতা প্রদর্শনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মূল লক্ষ্য। নির্বাচনী দায়িত্ব পালনের সময় জনগণের প্রতি বিনয়ী আচরণ, আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে, যা নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ৫০ জন পুলিশ সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, ওসি (ডিবি) এইচ.এম. মাহমুদসহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

16/09/2026

কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চিৎমরম হাই স্কুল

মোঃ কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধি
Voice Of Rangamati Voice Of Rangamati.Com

কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চিৎমরম হাই স্কুল মোঃ কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিVoice Of Ranga...
16/09/2026

কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চিৎমরম হাই স্কুল

মোঃ কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধি
Voice Of Rangamati Voice Of Rangamati.Com

রাঙামাটির কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চিৎমরম উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে নারানগিরি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার মোট আটটি বিদ্যালয় অংশ নেয়।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটির সহযোগিতায় কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ আয়োজন করে।

বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও মতামত তুলে ধরে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে চিৎমরম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নারানগিরি উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।

কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই তাদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান তৈরি করা জরুরি।

আরও বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হাজারী, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, গণমাধ্যমকর্মী কাজী মোশারফ হোসেন।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এনামুল হাজারী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ফজল রাব্বি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের ও সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

Voice Of Rangamati সদর প্রতিনিধি মোঃ ফয়সাল আহমেদ জাতীয় পত্রিকা "দৈনিক যুগ-যুগান্তর" রাঙ্গামাটি জেলা প্রতিনিধি হিসেবে নিয়...
15/09/2026

Voice Of Rangamati সদর প্রতিনিধি মোঃ ফয়সাল আহমেদ জাতীয় পত্রিকা "দৈনিক যুগ-যুগান্তর" রাঙ্গামাটি জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

জাতীয় দৈনিক নিবন্ধিত পত্রিকা ‘দৈনিক যুগ-যুগান্তর’-এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন উদীয়মান গণমাধ্যমকর্মী মোঃ ফয়সাল আহমেদ। সম্প্রতি পত্রিকার কতৃর্পক্ষ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন।

​পেশাগত দায়িত্ব পালনে তিনি যাতে সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে রাঙ্গামাটি জেলার সার্বিক চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে পারেন এবং গণমাধ্যম অঙ্গনে, এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

​এদিকে, ফয়সাল আহম্মেদ দৈনিক যুগ-যুগান্তর-এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মনোনীত হওয়ায় ‘Voice of Rangamati’ পরিবারসহ বিভিন্ন সহকর্মী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় সংশ্লিষ্টরা তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন

কাপ্তাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ মোঃ কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিVoice Of Rang...
15/09/2026

কাপ্তাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ

মোঃ কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধি
Voice Of Rangamati Voice Of Rangamati.Com

রাঙামাটি কাপ্তাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪নম্বর ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তার তহবিল হতে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ২০২৫/২৬আর্থিক সনের উন্নয়ন তহাবিল হতে ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,ছাতা ও টিফিন বক্স দেয়া হয়।

কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, গুনগত মানে শিক্ষা অর্জন করতে হবে।শিক্ষাই জাতির মেরুদণ্ড। লেখাপড়া পাশাপাশি খেলাধুলা, নজরুল আবৃতি এবং সংগীত চর্চা করার আহবান জানান। বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান উল্লাহ চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, ইউপি সদস্য মোঃ ইমান আলী, মহিম উদ্দিনসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীগণ।শিক্ষার্থীরা, ছাতা,ব্যাগ,টিফিন বক্স ও একটি ফুটবল পেয়ে আনন্দে উল্লাস করতে থাকে।

কাপ্তাইয়ে এড. দীপেন দেওয়ান এমপির প্রতিনিধি মনোনীত দিলদার হোসেন মোঃ কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিVoice Of Rangamati Voice...
15/09/2026

কাপ্তাইয়ে এড. দীপেন দেওয়ান এমপির প্রতিনিধি মনোনীত দিলদার হোসেন

মোঃ কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধি
Voice Of Rangamati Voice Of Rangamati.Com

রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের কাপ্তাই উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন।

গত ১২ জুলাই ২০২৬ তারিখে সংসদ সদস্য দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক চিঠিতে দিলদার হোসেনকে কাপ্তাই উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়।

চিঠিতে তাঁকে এমপির অনুপস্থিতিতে উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির কার্যক্রমে প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

চিঠিটি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে দিলদার হোসেন বলেন, “মাননীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান মহোদয় আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, এ জন্য আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।”

নয়ফুট দৈর্ঘ্য জালে আটকা পড়া অজগর সাপ উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত মোঃ কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিVoice Of ...
14/09/2026

নয়ফুট দৈর্ঘ্য জালে আটকা পড়া অজগর সাপ উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
মোঃ কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধি
Voice Of Rangamati Voice Of Rangamati.Com

জালে আটকা পড়া অজগর সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। রাঙামাটি সদর ৯নং ওয়ার্ড হাসপাতালের স্টাফ শশি কুমার ত্রিপুরার বাগানের জালে আটকা পড়া নয়ফুট দৈর্ঘ্য আট কেজি ওজনের অজগর সাপটি সোমবার সকাল ৭টা ৩০মিনিটে বন বিভাগ উদ্বার করে।

স্থানীয় কলেজ শিক্ষার্থী সৈয়দ আমিন জানান, আটকা পড়া অজগর সাপটিকে উদ্ধারের জন্য বন বিভাগকে তিনি সংবাদ দেয়া হলে রাঙামাটি সদর দক্ষিণ বন বিভাগের লোকজন এসে বাগানের জালে আটকা পড়া সাপটি উদ্ধার করে।

বন বিভাগের সদর টিম লিডার মোঃ শফিকুল ইসলাম ফরেষ্টার জানান, বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় স্টাফসহ অজগর সাপটি উদ্ধার করে সদর অফিসে আনা হয়। পরে সোমবার (১৪সেপ্টেম্বর২৬)বেলা ১২টায় কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ জানান, রাঙামাটি সদর হাসপাতাল এলাকা হতে উদ্ধার হওয়া অজগর সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

এসময় বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা আরও জানান গত ২/৩মাসে প্রায় ২০টিরও বেশি অজগরসহ উদ্বার হওয়া বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।

তিনি জানান বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সব সময় সচেতন রয়েছে। এবং পাচার রোধে সকলের সহযোগিতার আহবান জানান।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Rangamati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share