17/10/2025
ইদানীং মনে হয় আর কোনো দুয়া কবুল হোক বা না হোক কিন্তু আমার বারবার উমরাহতে যাওয়ার তাওফিক হোক।এতই দুঃখে আছি যে কোনোকিছুই ভালো লাগেনা।শুধু কাবা দেখি আর কাদি।কাবার সামনে যেতে ইচ্ছা করে অনেক।মন খারাপ হলেও ইচ্ছে হয় আল্লাহর ঘরের সামনে ছুটে চলে যেতে।কারোর উমরাহ বা হজে যাওয়ার খবর শুনলেই আমি বাচ্চাদের মত বলি “আন্টি আমাকে আপনার ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাইয়েন?” ইভেন এখনো!আজকেও বলেছি একজন আন্টিকে।মাশা আল্লাহ কতজনেরই উমরাহতে যাওয়ার তাওফিক হয়।
হে রব্বে কাবা,
আমাকে আপনার ঘরের মেহমান বানাবেন না ইয়া রব্ব? নাচ-গান করে বেড়ানো মানুষেরও তো বাইতুল্লাহ দেখার তাওফিক হয়ে যায় ইয়া রব্ব।আমি কি এতই অধম বান্দা? আচ্ছা ঠিকাছে মেনে নিলাম।তারপরেও আল্লাহ আপনি একবার সুযোগ করে দিন।হতে পারে সেখানে যেয়েই হেদায়েতের নূর আসবে আমার হৃদয়ে।হতে পারে সেখানে যাওয়ার পর থেকে আর পাপ করে অপবিত্র হতে ইচ্ছে করবেনা।অপবিত্র হব কি করে? আমি যে আমার রব্বের ঘর স্পর্শ করব! কত্ত পবিত্র জিনিস! সেই হাত দিয়ে কি আর পাপ করতে ইচ্ছে হবে?আমি যে আমার কান দিয়ে সেইখানের আজানের ধ্বনি শুনতে পারব! কত্ত পবিত্র জিনিস! এই কান কি আর অপবিত্র কিছু শুনতে চাইবে? আমি যে চোখ দিয়ে পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ,পবিত্র জিনিসটা দেখতে পারব।যেই মহান সত্তা আমাকে অগণিত রহমতের চাদরে জড়িয়ে রেখেছে সেই রব্বের ঘর দেখতে পারব।এই চোখ কি আর অপবিত্র জিনিস দেখতে চাইবে?
হে কাবার মালিক,
আমি এখনো কারোর বাইতুল্লাহর যাওয়ার খবর পেলে ঠোট উল্টিয়ে কেদে ফেলি।আপনার সাথে আমার কত কথা আছে জানেন?কত গল্প জমিয়ে রেখেছে সরাসরি আপনার ঘরের সামনে যেয়ে বলব বলে!আমি বাইতুল্লাহতে যেয়ে প্রাণ ভরে নিশ্বাস নিতে চাই।আর যদি নিশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে তো পরম সৌভাগ্য আমার!
ইয়া রব্বি,
আমাকে দ্রুত ডেকে নিন মেহেরবানি করে।আমার উপর রহম করুন ইয়া রব্ব!