Index Bangla

Index Bangla সময়ের সাথে সত্যের পথে

রাষ্ট্রপতি ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান।ছবি: পি আই ডি
21/08/2026

রাষ্ট্রপতি ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান।

ছবি: পি আই ডি

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্...
21/08/2026

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল কবির রিজভী।আজ বৃহস্পতিবার দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের সই ...
20/08/2026

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭ এর খ (৬) ধারা অনুযায়ী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।

দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে ফয়সালা হলো কে হবেন দেশের রাষ্ট্রপতি। নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে ক্ষ...
20/08/2026

দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে ফয়সালা হলো কে হবেন দেশের রাষ্ট্রপতি। নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শুরু হয় দুপুর ২টায় এবং শেষ হয় বিকেল ৫টায়।

নির্বাচনে প্রার্থী ছিলেন দুইজন— বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সমর্থিত এলডিপি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন।

এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন, যাদের প্রত্যেকেই সংসদ সদস্য। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংসদ সদস্যরা জাতীয় সংসদে তাদের নির্ধারিত আসনে বসে ছিলেন এবং নির্বাচন কমিশনের (ইসি) ২০ জন কর্মকর্তা তাদের সহায়তা করেছেন ও ব্যালট পেপার সরবরাহ করেন। সংসদ সদস্যরা তিনটি স্বচ্ছ বাক্সে তাদের ব্যালট ফেলেছেন।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার বাংলা ।

পেট্রোবাংলা এবং জ্বালানি বিভাগের একাধিক সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করেছে যে, এলএনজির তীব্র সংকটের...
20/08/2026

পেট্রোবাংলা এবং জ্বালানি বিভাগের একাধিক সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করেছে যে, এলএনজির তীব্র সংকটের কারণে বিকেল ৩টার দিকে এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ আবারও বন্ধ হয়ে গেছে।

পাইপলাইনে পর্যাপ্ত এলএনজি না থাকায় বুধবার (১৪ আগস্ট) বিকেল থেকে এই সরবরাহ বন্ধ রাখা হয়। এর ফলে দেশের চলমান গ্যাস সংকট আরও প্রকট আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে।

পেট্রোবাংলা এবং জ্বালানি বিভাগের একাধিক সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করেছে যে, এলএনজির তীব্র সংকটের কারণে বিকেল ৩টার দিকে এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২১ জুলাই একটি অগ্নিকাণ্ডের ঘটনায় টানা ২৫ দিন বন্ধ থাকার পর মাত্র চার দিন আগে টার্মিনালটি আংশিকভাবে পুনরায় গ্যাস সরবরাহ শুরু করেছিল। কিন্তু মজুদ কমে আসায় গত সোমবার থেকেই এই টার্মিনালটি ধীরে ধীরে সরবরাহ কমিয়ে দিচ্ছিল। আজ মজুদ পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় এটি বন্ধ হয়ে যায়।

পেট্রোবাংলার অধীনে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এলএনজি আমদানি তদারকি করে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কম দামে এলএনজি পাওয়ার লক্ষ্যে নিয়মিত প্রক্রিয়ার বাইরে সরাসরি ক্রয়ের মাধ্যমে চলতি মাসে চারটি কার্গো আসার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কোনো কার্গোই দেশে এসে পৌঁছায়নি। ফলে কারিগরিভাবে সক্ষম হওয়া সত্ত্বেও কাঁচামালের (এলএনজি) অভাবে জাতীয় গ্রিডে গ্যাস দিতে পারছে না এক্সিলারেট টার্মিনাল।

বর্তমানে মহেশখালীতে দুটি এফএসআরইউ রয়েছে। এর মধ্যে এক্সিলারেট টার্মিনালের সক্ষমতা দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট এবং সামিট টার্মিনালের সক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট।

একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার একটি এলএনজি কার্গো আসার কথা থাকলেও সেটি সামিটের টার্মিনালে যুক্ত হতে পারে। অন্যদিকে, এক্সিলারেট টার্মিনালের জন্য কার্গো আসতে ২৩ বা ২৪ আগস্ট পর্যন্ত সময় লেগে যেতে পারে। অর্থাৎ, আগামী কয়েকদিন এই টার্মিনালটি পুরোপুরি বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

এক্সিলারেট টার্মিনাল বন্ধ হওয়ায় মঙ্গলবার জাতীয় গ্রিডে যেখানে ৬৬০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হয়েছিল, বুধবার তা কমে ৫৫০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। বর্তমানে সারা দেশে মোট গ্যাস সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২,১৮০ মিলিয়ন ঘনফুট। এই ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানায় গ্যাসের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র: টিবিএস।

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনু্ঠিত হতে যাচ্ছে, যেখানে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবে...
20/08/2026

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনু্ঠিত হতে যাচ্ছে, যেখানে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন বাংলাদেশে ২৩তম রাষ্ট্রপতি।

এর আগে সবশেষ ১৯৯১ সালে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার পর আয়োজন হয়েছিল এ নির্বাচন।

এরপর আরও আটবার রাষ্ট্রপতি নির্বাচন হলেও ক্ষমতাসীন দলের মনোনয়নে একক প্রার্থী থাকায় সেগুলোতে ভোট অনুষ্ঠিত হয়নি।

এবার রাষ্ট্রপতি পদের জন্যে মনোনয়ন জমা দিয়েছেন দুইজন প্রার্থী। ক্ষমতাসীন বিএনপি সরকারের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলটির মহাসচিব এবং সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি'র চেয়ারম্যান অলি আহমদ। তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী, যদিও জোট থেকে প্রথমে রাষ্ট্রপতি পদে কোনো প্রার্থী না দেয়ার কথা বলা হয়েছিল।

সাবেক সামরিক কর্মকর্তা অলি আহমদ একসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরে সেখান থেকে বেরিয়ে তিনি আলাদা দল করেন এবং সবশেষ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে জোট করেন মুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা।

বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংসদকক্ষে চলবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া।

এতে মোট ভোটার থাকবেন ৩৪৯ জন।

প্রসঙ্গত, আদালতের নির্দেশে চট্টগ্রাম-চার আসনের ফলাফল ঘোষণা না হওয়ায় মোট সংখ্যার চেয়ে একজন ভোটার কম আছেন।

তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য তার দলের বিপরীতে গিয়ে কাউকে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।

ফলে ২০৯ জন সংসদ সদস্য নিয়ে দুই-তৃতীয়াংশ আসন পাওয়া বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন, তা প্রায় নিশ্চিত।

শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা জানিয়েছেন সংসদের চিফ হুইপ।

যেভাবে অনুষ্ঠিত হবে নির্বাচন
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব অর্থাৎ 'নির্বাচনি কর্তা' হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তবে সংসদ অধিবেশন চলমান না থাকায় এই নির্বাচনের জন্য সংসদ সদস্যদের আলাদা বৈঠক ডাকা হয়েছে, যেখানে বৈঠকের সভাপতিত্ব করার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবেন।

অন্যান্য নির্বাচনের মতো গোপন ব্যালটে অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি নির্বাচন। ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর পাশে নিজের সম্পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন সংসদ সদস্যরা। তারা নিজ আসনে বসেই ভোট দেবেন।

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একইসাথে সংসদ সদস্য হওয়ায় তিনি নিজেও এই ভোটগ্রহন প্রক্রিয়ায় অংশ নেবেন। তবে সংসদ সদস্য না হওয়ায় জামায়াতের প্রার্থী অলি আহমদ ভোট দিতে পারবেন না।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেছেন, ভোট গ্রহণ শুরু হবার পর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভোট দেয়ার সময়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

বাকি সংসদ সদস্যদের ভোট প্রদানের সময় তা বন্ধ থাকবে।

পরে ভোট গোনার সময়টি সরাসরি সম্প্রচার করা হবে এবং সংসদ কক্ষেই ফল ঘোষণা করা হবে। পরে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।

১৯৯১ সালে যেভাবে হয়েছিল সবশেষ রাষ্ট্রপতি নির্বাচন
স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট ১৮ জন ব্যক্তি ২২ মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন, যাদের মধ্যে পূর্ণাঙ্গ দায়িত্ব ছাড়াও ছিলেন অস্থায়ী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

বাংলাদেশ প্রথমে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থায় থাকলেও ১৯৭৫ সালে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় পরিবর্তিত হয়।

১৯৯০ সালের ডিসেম্বরে গণঅভ্যুত্থানের মুখে এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে দেশ আবার সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসে।

সেসময় আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী।

নির্বাচন শেষে ফলাফলে আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। আর তার বিপরীতে ৯২টি ভোট পেয়েছিলেন বদরুল হায়দার চৌধুরী।

নির্বাচনে সংরক্ষিত এমপিসহ ৩৩০ জন ভোটার থাকলেও ভোট দিয়েছিল মাত্র ২৬৪ জন। সেসময় ভোট দেননি ৬৬জন এমপি।

বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন আর কী পারেন না?
বর্তমানে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি পদকে অনেকটা 'আলংকারিক' হিসেবে বর্ণনা করা হলেও একসময় এই পদাধিকারীরাই ছিলেন রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে রাষ্ট্রপতির ক্ষমতা নেই, আবার অনেক ক্ষমতা। রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী হিসেবে আপদকালীন পরিস্থিতিতে রাষ্ট্রপতিই হয়ে উঠতে পারেন ক্ষমতার মূল উৎস।

১৯৯১ সালে দ্বাদশ সংশোধনীর পর থেকেই বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা চলমান রয়েছে। যেখানে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে এবং রাষ্ট্রপতি হন রাষ্ট্রের প্রধান।

সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে যে, রাষ্ট্রপতি কেবল প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ- এই দুটি কাজ সম্পূর্ণ স্বাধীনভাবে করতে পারেন।

বাকি সব দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ীই তাকে কাজ করতে হয়, যা সংবিধানের ৫৬(৩) অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ সংসদ আহ্বান করা, স্থগিত করা ও ভেঙে দেওয়া, সংসদে পাস হওয়া বিলে সম্মতি দেওয়া, জরুরি অবস্থা ঘোষণা এবং রাষ্ট্রদূত নিয়োগ, যুদ্ধ ঘোষণা, শান্তি চুক্তি অনুমোদন, ক্ষমা প্রদর্শনসহ সব বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ীই কাজ করবেন রাষ্ট্রপতি।

যদিও প্রধানমন্ত্রী আসলেই রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছেন কিনা, তা নিয়ে কোনো আদালত প্রশ্ন তুলতে পারবে না বলেও সংবিধানে উল্লেখ আছে।

অর্থাৎ দুটি ক্ষেত্র ছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা মূলত আনুষ্ঠানিক। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ীই তাকে কাজ করতে হয়।

প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রেও মূলত সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান বা তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন।

সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা একটি নির্দিষ্ট নিয়ম ও সীমার মধ্যেই আবদ্ধ। কিন্তু রাষ্ট্রের বিশেষ পরিস্থিতিতে এ পদের ক্ষমতা ভিন্ন হয়ে উঠতে পারে। যার উদাহরণ বেশ কয়েকবারই বাংলাদেশে দেখা গেছে।

বাংলাদেশের ইতিহাসে বেশ কয়েকটি সংকটময় মুহূর্তে রাষ্ট্রপতিকে একক বা স্বাধীনভাবে ক্ষমতার প্রয়োগও করতে দেখা গেছে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা।

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্...
20/08/2026

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্ত হয়ে বের হন তিনি।

সকাল সাড়ে ৮টার কিছু পর তিনি উত্তর ধানমন্ডির বাসভবনে পৌঁছান। ধানমন্ডির সেই বাসভবনেই তিনি তার প্রয়াত স্বামীর মরদেহে শেষ শ্রদ্ধা জানাবেন।

এর আগে আজ সকাল ৬টার দিকে কড়া পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে তাকে কারাগার থেকে বের করা হয় এবং পরবর্তীতে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন...

আরো পড়ুন কমেন্টে!

মোবাইল অপারেটর এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করেছে বলে ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি। তবে নাম পাল্টাল...
19/08/2026

মোবাইল অপারেটর এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করেছে বলে ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি। তবে নাম পাল্টালেও গ্রাহকদের বর্তমান মোবাইল নম্বর, সার্ভিস, প্যাকেজ, ব্যালেন্স কিংবা মোবাইল ব্যাংকিং সেবায় (এমএফএস) কোনো পরিবর্তন আসবে না।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের ...
19/08/2026

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

গত ১৬ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুর্নীতি দমন কমিশনের এই শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পর আজ সকালে তিনি সেগুনবাগিচায় অবস্থিত দুদক প্রধান কার্যালয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে নিউ মার্কেটের কাছে...
19/08/2026

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটে এ ঘটনা ঘটে। এতে ভবনের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিস্তারিত পড়ুন কমেন্টে!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Index Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share