preview tv

preview tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from preview tv, TV Channel, Gulshan/1, Dhaka.

18/07/2026

নিজস্ব প্রতিবেদক | Truth24 News
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬

আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, পাবেন ১০ বিশেষ সুবিধা

প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি এবং আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে সরকারের বহুল প্রত্যাশিত ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে এ কার্ড ইস্যু করা হবে।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকে জানানো হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পর এবার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। এর মূল লক্ষ্য হলো প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা সহজলভ্য করা।

প্রবাসী কার্ডে যেসব সুবিধা মিলবে

কার্ডধারীরা অন্তত ১০টি বিশেষ সুবিধা পাবেন। সেগুলোর মধ্যে রয়েছে—

দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার এবং বিশেষ ইমিগ্রেশন বুথে অগ্রাধিকারভিত্তিক সেবা।

আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিমেন্টারি Meet & Greet সুবিধা।

বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়।

দেশে ও বিদেশে ন্যায্যমূল্যে গাড়ি বুকিং এবং সিগনেচার কার্ডধারীদের জন্য এয়ারপোর্ট Pick & Drop সেবা।

সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ ছাড়।

কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে পরিবহনের সুবিধা।

প্রবাসফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধা।

জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স প্রদান এবং বৈদেশিক বিনিয়োগসংক্রান্ত সেবায় অগ্রাধিকার।

রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা এবং সহজ অর্থ লেনদেনের সুযোগ।

জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট, কনস্যুলার সেবা, ব্যাংকিংসহ বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার।

উদ্বোধন আগস্টে, প্রথম বছরে ২ লাখ কার্ডের লক্ষ্য

বৈঠকে জানানো হয়, আগামী আগস্টের মাঝামাঝি সময়ে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে কার্ড বিতরণ করা হলেও পরবর্তী সময়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ড-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে পর্যায়ক্রমে প্রবাসী কার্ডের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন তিনি।

বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/share/1CrWfHTcvQ/
18/05/2026

https://www.facebook.com/share/1CrWfHTcvQ/

সৌদি আরবে যুদ্ধ সক্ষমতা বাড়াতে সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে পাকিস্তান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে বিপুলসংখ্যক সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় প্রায় ৮ হাজার পাকিস্তানি সেনা, এক স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবে পাঠানো হয়েছে। মোতায়েন করা যুদ্ধবিমানগুলোর বেশিরভাগই চীনের সহায়তায় তৈরি জেএফ-১৭ ফাইটার জেট।

নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বাহিনীটি কেবল প্রশিক্ষণ বা উপদেষ্টা পর্যায়ে সীমাবদ্ধ নয়; প্রয়োজনে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার সক্ষমতাও তাদের রয়েছে। পাশাপাশি পাকিস্তানের পক্ষ থেকে আরও সেনা পাঠানোর প্রস্তুতির কথাও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তান বা সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করা হয়নি।

বিশ্লেষকদের মতে, এ ধরনের বড় পরিসরের সামরিক মোতায়েন আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

#বাংলাদেশ #আন্তর্জাতিক #পাকিস্তান #সৌদি_আরব

Address

Gulshan/1
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when preview tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category