14/10/2025
আমি যদি রিপন মিয়া হতাম আমিও টাকা ছাড়া ইন্টারভিউ বা ভিডিওতে কথা বলতাম না।
এমনকি কাউকে পারমিশন ছাড়া ১ টা ভিডিও ও করতে দিতাম না।
এটা কী স্বাভাবিক নয়?
রিপন মিয়ার ফেস এ ভিস আসে বলেই তারা কেমেরা ধরে, তারা ইনকাম এর ধান্দা করলে সমস্যা নাই! আর রিপন মিয়া করলেই দোষ?
রিপন মিয়া বাবা-মার খবর নেয় না বলে, যেই সাংবাদিক ভিডিও করলো সে কী তার বাবা-মার খবর রাখে? এটা কয়জন প্রশ্ন তুলসেন?
রিপন মিয়া কী পারিবারিক বিষয়ে পাবলিক করসে! যে সে বিয়ে করেছে কী না! তা নিয়ে আপনি কথা বলবেন?
কোনো মিডিয়া ব্যাক্তি তার পারিবারিক বিষয় সামনে না আনলে তা আপনি পাবলিক করার রাইট রাখেন না। বা তার পারিবারিক বিষয়ে সমালোচনা করার অধিকার রাখেন না।
এখন যদি আজাহারী হুজুর এর বউ এর সামনে যেয়ে কেমেরা ধরে? তখন তো বলবেন পার্সোনাল বিষয় সামনে আনলো কেন।
ভাই রিপন মিয়া৷ তার ভিডিওতে মেয়ে আনে না, তার বিয়ে হয়েছে কি না! সেটা আনে না। এখন তার কোনো দুর্বলতা না পেয়ে তার পারিবারিক বিষয়ে প্রশ্নবিত্ত করলেন?
আসলেই সবই ভিউ ব্যবসায়ী সালা বাটপার মিডিয়া।
কেউ উপরে উঠলে তাকে প্রশ্নবিত্ত করার ধান্দায় থাকে একটি মহল।
আর হ্যা রিপন মিয়াকে প্রশ্নবিত্ত করার একটাই কারণ - সে টাকা ছাড়া ভিডিও করতে দেয় না, সবার ইন্টারভিউ দেয় না।
যাকে বারবার দেখবেন সারাদিন দেখবেন তার মুল্য কমে যায় তাই হয়তো সে তার লিমিট অনুযায়ী করেন যাতে তার মার্কেট সব সময় রাখতে পারে।