ADUST Debating Society

ADUST Debating Society || যুক্তির আলোয় খুঁজে,মুক্তির সোপান ||

Official page of Atish Dipankar University of Science & Technology (ADUST) Debating Society - ADS

যুক্তির লড়াইয়ে বেসরকারি Vs সরকারি বিশ্ববিদ্যালয়।।
29/08/2026

যুক্তির লড়াইয়ে বেসরকারি Vs সরকারি বিশ্ববিদ্যালয়।।


*📢 Announcement: Audition for ATN Bangla Debate Tournament 2026*The *ADUST Debating Society* is pleased to announce an *...
01/08/2026

*📢 Announcement: Audition for ATN Bangla Debate Tournament 2026*

The *ADUST Debating Society* is pleased to announce an *Audition for the ATN Bangla Debate Tournament 2026*.

🗓 Date:
*03 August 2026 (Monday)*

*🕥 Time:*
*10:30 AM – 11:30 AM*

📍 Venue: *Room No. 206*

*🎤 Audition Topic:*
*"কর্মমুখী শিক্ষাই যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি করতে সহায়ক।"*

Each participant will be required to deliver a *4-minute speech* on the above topic.

*Interested students are encouraged to participate in the audition with proper preparation for their 4-minute speech.*

Thank you for your cooperation.

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার...
07/02/2026

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে এডাস্ট ডিবেটিং সোসাইটি।

চূড়ান্ত পর্বে আইন বিভাগ ও এগ্রিবিজনেস বিভাগের বিতার্কিক টিম অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও যুক্তিনির্ভর এ বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আরমান এবং এফ এইচ হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ফয়সাল আজম (বাপ্পী)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মোসা. কামরুন নেহার এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চীফ একাডেমিক এডভাইজার প্রফেসর ড. এবিএম শহীদুল ইসলাম এবং রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, যুক্তি উপস্থাপন ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে আরও সমৃদ্ধ করে।”

বিতর্কের ফলাফল ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। আইন বিভাগ চ্যাম্পিয়ন এবং এগ্রিবিজনেস বিভাগ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল পর্বের সেরা বিতার্কিক নির্বাচিত হন আইন বিভাগের শিক্ষার্থী আফসানা মিমি। বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়।

আইন বিভাগের হয়ে বিতর্ক করেন-
আফসানা মিমি
রাফিয়া তাহনিম
নুসরাত জাহান

এগ্রিবিজনেস বিভাগের হয়ে বিতর্ক করেন -
শোয়াইব আদনান শিফাত
তানভীর আহমেদ
মো:শুভ সরকার

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান আ ম মো. সাঈদ, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, এডাস্ট ডিবেটিং সোসাইটির সম্মানিত মডারেটর ও পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান আরিফ উজ জামান খান, এডাস্ট ডিবেটিং সোসাইটির মডারেটর ও বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক ড. রাফাতুল হক রিশাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শেষে এডাস্ট ডিবেটিং সোসাইটির চীফ মডারেটর ও আইন বিভাগের লেকচারার ও কো-অর্ডিনেটর মো. সিফাত হোসেন সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন, চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে অভিনন্দন জানান এবং এডাস্ট ডিবেটিং সোসাইটির কার্যক্রম আরো গতিশীল ও জাতীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Address

Sector# 15 (Near Uttara Passport Office) Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when ADUST Debating Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category