Creations by NR

Creations by NR Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Creations by NR, Digital creator, Dhaka.
(7)

ফেসবুকে আমি মানুষের অব্যক্ত অনুভূতিগুলোকে শব্দ দেওয়ার চেষ্টা করি। সবকিছু তোমার-আমার সবার মনের গভীরে লুকিয়ে থাকা নীরব কথার প্রতিধ্বনি।তাই পোস্টগুলোকে আমার বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখার দরকার নেই।
এগুলো শুধু অনুভূতির খেলা—কখনো সত্যি, কখনো কল্পনা।

"নব্য-দীক্ষিতের অহংকার"—নামটা শুনলে মনে হয় কোনো ভারী সাইকোলজি টার্ম, কিন্তু আসলে এইটা আমাদের সবার ভেতরেই লুকায় থাকে!মন...
18/09/2026

"নব্য-দীক্ষিতের অহংকার"—নামটা শুনলে মনে হয় কোনো ভারী সাইকোলজি টার্ম, কিন্তু আসলে এইটা আমাদের সবার ভেতরেই লুকায় থাকে!

মনস্তত্ত্বে এইটারে বলে "The Superiority Trap"। মানুষ যখনই নিজের মধ্যে একটা নতুন ভালো অভ্যাস আনার চেষ্টা করে, তখনই ভেতরের ইগোটা চুপিচুপি মাথা তুলে দাঁড়ায়।

দুই দিন জিমে গেলেই মনে হয়, রাস্তার সবাই আনফিট, শুধু আমিই ফিট!
দুই দিন মেডিটেশন করলেই মনে হয়, দুনিয়ার সবাই মাথাগরম, শুধু আমিই পরম শান্তির মালিক!
দুই দিন সালাদ খাইলেই মনে হয়, বাকি সবাই মোটা আর অলস!
আর ভুলে দুইটা বই পড়লে তো কথাই নাই—মনে হয় সক্রেটিস-প্লেটো নিজে বইসা আছেন পাশে, বাকি দুনিয়া মূর্খ!

মজার বিষয় হইলো, এই অহংকারটা আসে ঠিক তখনই, যখন আমরা সবচেয়ে কম যোগ্য থাকি। মাত্র দুইদিনের চেষ্টাতেই নিজেরে বিচারকের চেয়ারে বসাইয়া বাকি সবাইকে রায় দিতে শুরু করি।

কিন্তু আসল সত্যিটা কী জানেন?

দুইদিন জিমে গেলে কেউ ফিট হয় না, দুইদিন বই পড়লে কেউ জ্ঞানী হয় না। আসল পরিবর্তন আসে ধারাবাহিকতা থেকে—আর যার ভেতরে সত্যিকারের ধারাবাহিকতা থাকে, তার মধ্যে অহংকার জন্মায় না, জন্মায় বিনয়। সত্যিকারের জ্ঞানী মানুষের কাছে সবাই শেখার পাত্র, সত্যিকারের সুস্থ মানুষের কাছে সবাই ভালোবাসার পাত্র।

তো নিজের উন্নতিটাকে অন্যকে ছোট করার হাতিয়ার না বানাইয়া, বরং নিজের গতকালের চেয়ে আজ একটু ভালো হওয়ার চেষ্টাটাই আসল বুদ্ধিমত্তা।

দুই দিনের অহংকার নিয়া হাঁটাচলা করার চেয়ে, দুই বছরের ধারাবাহিকতা নিয়া নিরবে এগিয়ে যাওয়াটাই বেশি সুন্দর।

© মোঃ রবিউল ইসলাম

হ্যাঁ ঠিকই পড়ছেন। জাপানে ১ লাখেরও বেশি মানুষ ১০০ বছর পার করছে। আর আমাদের দেশে? হাজারও ছোঁয় নাই।আমাদের মাত্র ৯% মানুষ ৬...
17/09/2026

হ্যাঁ ঠিকই পড়ছেন। জাপানে ১ লাখেরও বেশি মানুষ ১০০ বছর পার করছে। আর আমাদের দেশে? হাজারও ছোঁয় নাই।
আমাদের মাত্র ৯% মানুষ ৬০ পার করে। জাপানে ৮০ পার করে ১০%-এর বেশি মানুষ।
মানে হিসাবটা এমন—ওরা যখন নাতি-নাতনির বিয়ে দেখে, আমরা তখন কিডনি ডায়ালাইসিসের সিরিয়াল ধরি।
মজার ব্যাপার হইলো, দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন, তারপরও কেউ বেশিদিন বাঁচে না! এত টাকা মাইরা কানাডার বেগমপাড়ায় প্রাসাদ বানাইলেন, শেষমেশ শরীরটা গেল ক্যান্সারে, নাহয় স্ট্রোকে, নাহয় কিডনি ফেইলিউরে। টাকা দিয়া সময় কেনা যায় না, ভাই।
কারণটা খুঁজতে বেশি দূর যাওয়া লাগে না—
বিচারহীনতার একটা মচমচে সংস্কৃতি এইখানে বহুদিন ধইরা চলতেছে। নিয়ম-নীতি আছে খাতায়, বাস্তবে জিরো।
যে লোকটা ভেজাল মিশাইয়া অন্যরে বিষ খাওয়ায়, সেও বাজার থেইকা কিনা খায় আরেকজনের মেশানো বিষ। এক হাতে বিষ বেচে, আরেক হাতে বিষ কেনে—এই হইলো জাতীয় সার্কেল অফ লাইফ।
১০% মুনাফালোভী চক্র সম্পদের ৯০% খায়, বাকি ৯০% মানুষ কাড়াকাড়ি করে ১০%-এ। পুষ্টি জোটে না, নিরাপদ খাবারের জন্যও লড়াই করা লাগে।
দুঃখের বিষয়, আফ্রিকার গরিব দেশগুলাও এত অসচেতন না, যতটা আমরা।
লজ্জা বইলা একটা জিনিস আছে, সেইটা যেন সবাই কোথাও বন্ধক রাইখা আসছে।
আসল প্রশ্নটা হইলো—এই বিষ খাইয়া বড় হওয়া প্রজন্মটার কী হবে? এই নিয়া কারো কোনো হুঁশ নাই।
দেশপ্রেমিক বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, ডাক্তার—সচেতন মানুষের বড় অভাব এই দেশে।

সুফিয়ানীর আগমন‌ কি তাহলে হয়ে গেছে?
16/09/2026

সুফিয়ানীর আগমন‌ কি তাহলে হয়ে গেছে?

দেখতে শান্ত মনে হলেও প্রচন্ড জ্বালায় এমন মানুষ গুলোকে ম্যানশন করতে পারেন...
16/09/2026

দেখতে শান্ত মনে হলেও প্রচন্ড জ্বালায় এমন মানুষ গুলোকে ম্যানশন করতে পারেন...

চুপ করে ছবি তোলায় ধরা পরার যে ব্যাপারটা😂😂ম্যাও ম্যাও 🙀😸😾
06/09/2026

চুপ করে ছবি তোলায় ধরা পরার যে ব্যাপারটা😂😂
ম্যাও ম্যাও 🙀😸😾

04/09/2026

পৃথিবীর অন্যতম বৃহৎ স্থলচর স্তন্যপায়ী প্রাণী 😱



একটা সময় আমি খুব মেহেদী পড়তাম 🥰 এখন আর সময় বের করে পড়া হয়ে ওঠে না🥺
04/09/2026

একটা সময় আমি খুব মেহেদী পড়তাম 🥰 এখন আর সময় বের করে পড়া হয়ে ওঠে না🥺


আসসালামুয়ালাইকুম?বলেন তো এটা কি?
03/09/2026

আসসালামুয়ালাইকুম?
বলেন তো এটা কি?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creations by NR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share