Kone Dekha Alo

Kone Dekha Alo ♡First Fanpage of on Zee Bangla❤️
Nandini Dutta Saina Chatterjee Somraj Mainak Dhol
my lomls🌷✨️🫶🤍🍃🫀

11/10/2025

‼️😜 তবে অনুভব, সুদেব ও লাজোর মাঝে বনলতা কিন্তু আঁটি হয়েই থেকে গেল.! 😜‼️

সিরিয়ালটা দেখতে ভালো লাগছে ঠিকই, তবে কেমন যেন এটাকে একতরফা করে দেওয়া হয়েছে। মানে গল্প কিন্তু ঘুরে ফিরে সেই অনুভব, সুদেব ও লাজো এই তিনজনের মাঝেই ঘোরাফেরা করছে। একদিকে যেমন সুদেব ও লাজো এখন ফোনে কথা বলা শুরু করেছে, তাদের সম্পর্কটা আরও ধীরে ধীরে মজবুত হওয়া শুরু হয়েছে। তেমনি উল্টো দিকে অনুভব আবার ধীরে ধীরে লাজোর প্রেমে ডুবেই চলেছে। 😜 মানে হিসেব অনুযায়ী দেখতে গেলে, এখানে এই তিনজনের একটা পারপাস বা লক্ষ কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু উল্টো দিকে যদি দেখা যায়, বনলতার ক্ষেত্রে এই সবকিছুই নেই। না তার সাথে সুদেবের কোন সম্পর্ক গড়ে উঠছে, আর না তার জীবনে নতুন কেউ আসছে। 👀

সত্যি বলতে কি বনলতার ভবিষ্যত কি, আমাদের মহান লীনা মাসি যে তার কপালে কি লিখেছে, একমাত্র সেটা উনিই জানেন.? 🤔😜

💥 দেখুন "কনে দেখা আলো" সোম থেকে শুক্র রাত ৯:৩০ এ, শুধুমাত্র জি বাংলায়..!! 👍

★ এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের পেজটিকে FOLLOW করে নিও..!! 🥰

আর হ্যাঁ এটাই বলবো, যদি পারো তোমরা তোমাদের প্রত্যেকটা ফেবারিট সিরিয়াল অবশ্যই TV'তেই দেখার চেষ্টা করো.! কারণ শেষ অবধি কিন্তু TRP টাই ম্যাটার করে, সে যত বড়ো সিরিয়ালই হোক না কেন.! 😍

★ বি: দ্র: - যারা আমাদের পোস্ট কপি & পেস্ট করছো, তাদের বলছি.! এইভাবে অন্যের পরিশ্রমের ফল না খেয়ে নিজে পরিশ্রম করো.! তাহলে দেখবে একদিন ঠিকই সফল হবে.! জীবনে শর্টকার্ট নেওয়ার চেষ্টা করোনা..!! 🙏🙏

#কনেদেখাআলো

10/10/2025
📍যা হচ্ছে সব পরিস্থিতি অনুযায়ী হচ্ছে। আর বনলতার একটা ভুল সিদ্ধান্তের কারণে সবাইকে সাফার করতে হচ্ছে।  বনলতা নিজেও ভুগছে। ...
10/10/2025

📍যা হচ্ছে সব পরিস্থিতি অনুযায়ী হচ্ছে। আর বনলতার একটা ভুল সিদ্ধান্তের কারণে সবাইকে সাফার করতে হচ্ছে। বনলতা নিজেও ভুগছে। বনলতাও বনলতার পরিস্থিতির কারণেই পালিয়েছে। তাই বলে বনলতা স্বার্থপর নয়।
অনুভব যা করছে সেটাও যুক্তিযুক্ত, কিন্তু বউ হারানো আর অন্য কাউকে ভালোবাসা এই দুটোর,মধ্যে অনেক গ্যাপ থাকে যেটা সিরিয়ালে প্রেজেন্ট করা হয় নি।
* অনুবন্তী, সুলতা,বনলতা,লাজুর ফ্যানদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারা সিরিয়াল টা কে এনজয় করুন। যে জুটিই ভালো লাগুক না কেন তাকে নিয়ে পোস্ট করুন।কিন্তু সেই পোস্ট এর মধ্যে যাতে কারো জন্য পিঞ্চ না থাকে। তাহলে এর সমাধান হবে না। শুধু শুধু ফ্যানরা ঝগড়া করছে। সিরিয়াল দেখবেন ভালো কথা মুখের ভাষা খারাপ করে এভাবে চরিত্র গুলোকে বলার কোনো মানেই হয় না। এটা বরং আপনাদের নিচু মন মানিসিকতার পরিচয় বহন করবে।
তাই দয়া করে বনলতা বেয়াদব, স্বার্থপর আরো কত কি... সুদেব,অনুভব এটা সেটা এসব বলে আর নিজেদের নিচে নামাবেন না। প্লিজ🙏
এমনও তো হতে পারে রাইটার শেষ অবধি সমাজ প্রচলিত নিয়মটাকেই বহাল রেখে সুদেব-লাজু আর অনুভব-বনলতার মিল করিয়ে দিল!! তখন কি করবেন?
আর মনে রাখবেন এই যুক্তিতর্ক যেন কারো পারসোনাল লাইফ অবধি না যায়। আর দয়া করে কেউ সাইনার সাথে নন্দিনী দির মধ্যে তুলনা করবেন না🙏 সাইনা আর নন্দিনী দি ইন্ডাস্ট্রিতেও এক নয়,বয়সেও এক নয়। সুতরাং তাদের,মধ্যে তুলনা করাটা বোকামি।
বনলতার ফ্যানরা অনেকেই অনেক কিছু বলে, লাজুর ফ্যানরাও বলে তাই বলে সব ফ্যানকে এর মধ্যে টানবেন না। সবাই এক হয় না। দু একজন সবসময় বলতেই থাকে,তার জন্য পুরো ফ্যানডমকে জড়ানো উচিত নয়।
সাইনার চরিত্রটার ক্রেজ দেখে সত্যিই ভালো লাগছে,কারণ নন্দু দি ও তার প্র‍্যত্যেকটা ইন্টারভিউতে আলাদা করে সাইনার কথা বলেন, ওকে আর ওর চরিত্রটাকে ভালোবাসা দেওয়ার কথা বলেন। তাই সাইনারএই সাফল্যে একদমই খারাপ লাগার কথা নয় কারো। শুধু খারাপ লাগে তখন যখন কিছু লোক তাদের মুখের ভাষা খারাপ করে চরিত্র গুলোকে অকথ্য ভাষায় গালাগাল করে। তাই ভাষা সংযত করুন এবং সুন্দর শব্দচয়নে সতর্ক হোন। ধন্যবাদ ❤️

যত দোষ নন্দঘোষ বলে একটা কথা আছে না? ঠিক সেরকম কণে দেখা আলো ধারাবাহিকেও এরকম একটা কথা আছে 😌। "যত দোষ বনলতা ঘোষ" 😀। এই পোস...
10/10/2025

যত দোষ নন্দঘোষ বলে একটা কথা আছে না? ঠিক সেরকম কণে দেখা আলো ধারাবাহিকেও এরকম একটা কথা আছে 😌। "যত দোষ বনলতা ঘোষ" 😀।
এই পোস্ট টা দেখে হয়তো অনেকেই বলবে আমি বনলতা আর সুদেবের ফ্যান🤓। But no way...! আমি এই পোস্টে সবাইকে নিয়েই বলবো। সবারই দোষ-গুণ থাকে,কিন্তু কেন মানুষ শুধু বনলতাকেই বলবে?? অনুবন্তীর অনেক ফ্যান দেখলাম বলছেন যে বনলতা স্কুল খুলে সেখানে বাচ্চাদের কি শিখাবে! কিভাবে বরকে ঠকিয়ে পালিয়ে গিয়ে অন্যের বরের সাথে থাকতে হয়? তার উত্তরে আমি বলবো,হ্যাঁ বনলতা অবশ্যই শেখাবে তবে আপনাদের মতোন অসুস্থ মস্তিষ্কের মতোন করে নয়🙏। সে শেখাবে কিভাবে ভালোবাসার জন্য শেষ অবধি লড়ে যেতে হয়, সে শেখাবে কিভাবে একজন মানুষকে মন থেকে ভালোবাসতে হয়। সে শেখাবে কিভাবে মানুষ চিনতে হয়, সে শেখাবে হুটহাট সিদ্ধান্ত নেয়া ঠিক নয়। হতে পারে সেই সিদ্ধান্ত নিজের এবং অন্য মানুষের জীবনেও কাল হয়ে আসতে পারে। মনে রাখতে হবে বনলতার কারণেই কিন্তু গ্রামের লোকেরা একটু হলেও শিক্ষার গুরুত্ব টা বুঝতে পারছে। কিছু বাচ্চারা বিনা পয়সায় বা অল্প বেতনে পড়তে পারছে। লাজুর বর শিক্ষিত হওয়ার চেষ্টা করছে। এই বিষয় টা ও তো চোখে পড়ার কথা আপনাদের!! আবার কেউ বলছে বনলতা অন্যের বরের সাথে চিপকে আছে। কেন? আপনারা কি দেখতে পাচ্ছেন না বনলতা আর সুদেরবের সম্পর্ক কেমন? বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে আকাশ পাতাল ফারাক। আর সে তো সুদেবের সাথে চিপকে নেই। বরং সে সুদেবকে শিক্ষিত করতে চাইছে সুদেবের জন্যই কারণ এই সমাজে নিজ যোগ্যতা এবং লেখাপড়ার অনেক গুরুত্ব। বনলতা একটাই ভুল করেছে যে সে সেই মূহুর্তে শুধু নিজের ভালোবাসার কথাই ভেবেছে আর প্রত্যেক মেয়েই তাই করে। ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় এটা তার একটা প্রমাণ। তবে তার ভালোবাসা খাঁটি ছিল।
এবার আসি সুদেবকে নিয়ে। সুদেব শুধু অশিক্ষিতই নয়, তাকে আমরা একপ্রকার মা-বাবার আদুরে সন্তান ও বলতে পারি। আর ছোট থেকেই তো সে সেরকম পরবেশে মানুষ হয়েছে যা তাকে ভীতু করে রেখেছে। কিন্তু সে তো সিদ্ধান্ত নিয়েছে লেখাপড়া শিখে তার বউকে সে আনবেই। (আর সেটাও কিন্তু বনলতার কারণেই!❣️)
এবার আসি লাজুর কথায়।আপনারা বলছেন লাজু কেন তার ভীতু স্বামীর জন্য অপেক্ষা করবে? আমি বলবো কেন করবে না? ভালোবাসলে তো ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতেই হবে,কারণ তুমি তাকে অনেক ভালোবাসো। তাকেই বলে নিঃস্বার্থ ভালোবাসা। (আর বনলতা কিন্তু তার নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ দেখেয়েও দিয়েছে!🤍)
এবার আসি অনুভবের কথায়। সে যখন লাজুকে নিয়ে আসছিল তখন একবারও ঘোমটা কেন তুলে নি? অথচ তার কোনো চেতনা ছিল না। এটা ভাবলো না সে তো অসুস্থ এই মুহুর্তে ঘোমটা থাকলে তো আরো খারাপ লাগে মানুষের। হ্যাঁ সে জানে তার বউ মৃত তাই সে এখন অন্য কাউকে ভালোবাসতেই পারে। কোনো অন্যায় নেই। কিন্তু অনুভব জানে, লাজুর বর আছে,সে একদিন না একদিন ফেরত যাবেই,এবং লাজুও সুদেবকে ভালোবাসে। তো ঘুরে ফিরে সেই লাজুকেই ভালোবাসতে হলো? অন্য কোনো মেয়ে হলে তো তাও মানা যেত। অনুভবের বউ নেই কিন্তু লাজুর তো বর আছে! প্রতিশ্রুতি ও দিয়েছে। তারপরেও কেন অনুভব আবার লাজুর প্রেমে পড়লো? বড়জোর বন্ধুত্ব করতে পারতো। আবার আপনারাই বলুন অনুভব তার বউ এর জন্য কয়দিন শোক পালন করেছে? তার বউ হারিয়ে যাওয়ায় সে কয়দিন তার কথা ভেবেছে? কয়দিন তার বিয়ের দিনের কথা কল্পনা করেছে? অথচ বিয়ের দিন বউকে নিয়ে জেগে জেগে স্বপ্ন ও দেখেছে👏। বউ হারিয়ে যাওয়ার পর সে কি নিজে পুলিশের কাছে গেছে? সময়ের কি এতই অভাব ছিল?তারপর আসি মৃত ঘোষণা করার পরের কাহিনি নিয়ে। বউ এর মৃত্যুর খবর শুনে সে কি একবারও কেঁদেছে? তারপদিনই তো অষ্টমঙ্গলায় চলে গেল। সেখানে গিয়েও তো একবার ও মনে করে নি তার বউ এর কথা। হ্যাঁ অনুভব শুধু একটা কাজই করেছে সেটা হচ্ছে শুধুই লাজুকে ঝাড়ি মারা🙃। গ্রামে গিয়েই গ্রামের দখিনা বাতাসের সাথে অনুভবের বুকেও যেন দখিনা হাওয়ার দোলা লাগলো🥰।
সুলতার সম্পর্ক টা তো বন্ধুত্বের দেখাচ্ছে কিন্তু অনুভব যেটা করছে সেটাকে বন্ধুত্ব বলে না🫠। শাড়ি এনেছে ভালো কথা, সেটাকে এভাবে দেওয়ার কি আছে? কেন বন্ধু কি বন্ধুকে শাড়ি দিতে লুকিয়ে দিতে হয়? লুকিয়ে দিচ্ছে কারণ এটা বন্ধুত্ব না।
তবুও আপনার বলবেন বনলতা বেহায়া ও নাকি সুদেবের সাথে চিপকে আছে।
ও আচ্ছা লাজু তো অনুভবের হাঁটুর বয়সী,তাকে ভালোবাসলে দোষ নেই। আর বনলতা ভালোবেসে পালিয়ে গেলেই দোষ?
কিছু দিন আগেও তো বলতেন এগুলো পরকীয়া কিন্তু এখন যখন অনুভব করছে সেটা পরকীয়া না? আপনারা এমন কেন? একবার এক কথা বলেন। নিজেরাই বলেন আবার নিজেরাই সেই কথায় জ্বলে পুড়ে মরেন!
দোষ ধরতে গেলে কম বেশি সবারই আছে,প্রত্যেকটা চরিত্রের। প্রথমেই তো দোষ ধরা যায় লাজু এবং সুদেবের সমাজের, তাদের বাবা-মায়ের। কি একটা সমাজ এক রাত কোথাও থেকেছে বলে তাকে আর ঘরে নিতে পারবে না কেউ। অথচ কেউ এটা দেখল না মেয়েটা সেখানে কেমন পরিস্থিতিতে গেল,কিভাবে ছিল। যে সমাজে সিঁথির সিঁদুরের অনেক গুরুত্ব সেই সমাজটাকে তারা ভূলে গেল। এখন মন্ত্র আর সিঁদূর ছাড়াই বউ আর জামাই করে নিচ্ছে🫠। লাজুকে যখন হাসপাতালে নেয়া হয়েছিল সেখানে ও দোষ আছে। ডাক্তাররা জানে সে অসুস্থ এরপরেও লাজুর ঘোমটা তুলে দেয় নি। এতবার স্ট্রেচারে করে আনা নেওয়া করছে তবুও তাদের মাথায় আসে,নি ঘোমটা টা তুলে দিলে মেয়ে আরো আরাম পাবে😀।
যাই হোক,আমি কিন্তু এই পোস্টে সবার ভালো খারাপ মিলিয়ে বলেছি। কারণ দোষ-গুণ মিলিয়েই মানুষ হয়। কিন্তু আপনারা শুধু একজনেরই দোষ ধরবেন সেটি তো হবে না!! ভালো লাগলে পাশে থাকবেন আর না ভালো লাগলে এড়িয়ে যাবেন। ধন্যবাদ ❤️🙏

Bou ante pari ni ko.....😭😭
04/10/2025

Bou ante pari ni ko.....😭😭



Their pure friendship, যে সম্পর্কে বিশ্বাস আছে। মনের দুঃখ যে বন্ধুর সাথে ভাগ করে নেওয়া যায়। যে বন্ধুর কাছে কোনো সংকোচ না...
27/09/2025

Their pure friendship,
যে সম্পর্কে বিশ্বাস আছে। মনের দুঃখ যে বন্ধুর সাথে ভাগ করে নেওয়া যায়। যে বন্ধুর কাছে কোনো সংকোচ না করে সবটা বলা যায়। এমনই এক মিষ্টি বন্ধুত্ত্ব সুদেব এবং বনলতার, যার সাক্ষী হতে চলেছি আমরা 🥹🫶🌷🧿

🌷দেখুন কণে দেখা আলো সোম-শুক্র রাত ৯:৩০ মিনিটে শুধু মাত্র জী বাংলায়।

🌷
🌷Tags...

কাউকে personal attack করা যদিও আমাদের শোভা পায় না,কিন্তু জল এখন অনেক দূর গড়িয়েছে। কত খেঁটেছে তারা অতীত খুঁজে বের করতে😵। ...
24/09/2025

কাউকে personal attack করা যদিও আমাদের শোভা পায় না,কিন্তু জল এখন অনেক দূর গড়িয়েছে। কত খেঁটেছে তারা অতীত খুঁজে বের করতে😵। সেই সব ইন্টারভিউ খুঁজে বের করেছে যেগুলো নন্দিনী দত্তের নাম সার্চ করলেও সহজে আসে না🙌। তাদের এই পরিশ্রমকে আমি সম্মান করি🫡। মিথ্যে আর মনগড়া গল্প সাজাতে তারা ব্যাস্ত হয়ে পড়েছে। কাজ নিয়ে খারাপ মন্তব্য না করতে পেরে ব্যাক্তিগত জীবনে গিয়ে হানা দিয়েছে। অনেকেই দেখলাম দিদির ইউটিউব চ্যানেলে সদ্য পোস্ট করা একটি ভিডিওতে personal attack সম্পর্কে বলেছে। অথচ তারা আদৌ personal attack এর মানে জানে না বলে আমার মনে হয় 😀।

📌 যাই হোক তাদের উদ্দেশ্য আমি শেষ এই একটা কথাই বলবো, তারা যদি আমাদের ব্ল্যাকমেইল করে দিদির ভিডিও ভাইরাল করার তাদের যেন মাথায় থাকে এর বিরুদ্ধে step নিলে কিন্তু কারো জন্যই খুব একটা ভালো হবে না। সুতরাং বাড়াবাড়ি আর এসব মিথ্যে ভিডিও ভাইরাল এর হুমকি দেওয়া বন্ধ দাও,কারণ এরপরের বার আর কোনো পোস্ট হবে না 🫵🧿। Mind it🫵.
Best of luck and be careful 🫵

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kone Dekha Alo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.