RK 07

RK 07 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RK 07, Digital creator, Dhaka.

সততা যদি হয় আয়ের উৎস, তাহলে দুর্নীতির প্রয়োজনই বা কোথায়?ডিজিটাল যুগে এখন আয়ের পথ বদলে গেছে। আগে যেখানে মানুষ শুধু প্রচলি...
12/03/2026

সততা যদি হয় আয়ের উৎস, তাহলে দুর্নীতির প্রয়োজনই বা কোথায়?

ডিজিটাল যুগে এখন আয়ের পথ বদলে গেছে। আগে যেখানে মানুষ শুধু প্রচলিত পেশার উপর নির্ভর করত, এখন সেখানে সামাজিক মাধ্যমই হয়ে উঠেছে অনেকের জন্য শক্তিশালী একটি প্ল্যাটফর্ম। বিশেষ করে ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড বা কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আজ লক্ষ লক্ষ মানুষ নিজের পরিশ্রম, মেধা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সম্মানজনক আয় করছেন।

যারা এই বিষয়টি সম্পর্কে সামান্য ধারণাও রাখেন, তারা জানেন—কোনো পেজের ভিউ এবং রিচ (Reach) শুধু সংখ্যা নয়; এর পেছনে থাকে দীর্ঘ সময়ের পরিশ্রম, ধৈর্য, ধারাবাহিকতা এবং মানুষের ভালোবাসা। যখন হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ মানুষের সমর্থন, শুভকামনা এবং ভালোবাসা একজন কনটেন্ট নির্মাতার পাশে থাকে, তখন সেই ভালোবাসাই ধীরে ধীরে আয়ের একটি বৈধ এবং শক্তিশালী উৎসে পরিণত হয়।

ঠিক এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে—যেখানে মানুষের ভালোবাসা এবং নিজের সৎ পরিশ্রম দিয়েই সম্মানজনকভাবে আয় করা সম্ভব, সেখানে দুর্নীতির পথে হাঁটার প্রয়োজনটাই বা কোথায়?

দেবিদ্বারের মানুষ সত্যিই সৌভাগ্যবান যে তারা এমন একজন সেবককে পেয়েছেন, যিনি মানুষের ভালোবাসা, আস্থা এবং সমর্থনকেই তার সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখেন। কারণ প্রকৃত অর্থে একজন মানুষের শক্তি তার সম্পদে নয়, বরং তার সততা, বিশ্বাসযোগ্যতা এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতায়।

গুজব ছড়ানো খুব সহজ—বিশেষ করে এই সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে। কিন্তু সত্যকে চিরদিন চাপা দিয়ে রাখা যায় না। সময়ের সাথে সাথে সত্য নিজেই সামনে এসে দাঁড়ায়, আর তখন মানুষের বিচারও হয়ে যায় স্পষ্ট ও নির্ভুল।

শেষ পর্যন্ত তাই বলা যায়—
যেখানে মানুষের ভালোবাসা আয়ের শক্তিতে পরিণত হয়, সেখানে সততাই হয়ে ওঠে সবচেয়ে বড় পরিচয়।

হাসনাত বলছিলো,"পুলিশ ঢুকলে ক্যাম্পাসে আমরা যাবো সংসদে!"সৃষ্টিকর্তার কি লীলাখেলা, তারা আজকে সংসদে!আজকের সংসদে ক্ষমতাসীন দ...
12/03/2026

হাসনাত বলছিলো,

"পুলিশ ঢুকলে ক্যাম্পাসে আমরা যাবো সংসদে!"

সৃষ্টিকর্তার কি লীলাখেলা, তারা আজকে সংসদে!
আজকের সংসদে ক্ষমতাসীন দল, বিরোধী দলের মধ্যে যে সিনারি চোখে পড়লো আশার আলো দেখছি।
খুব সম্ভবত এমপি তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মানে সবাই কাজ করবে।

কারণ উনার বিগত অ্যাক্টিভিটি এমনটাই প্রমাণ করছে।
পছন্দের অনেক মানুষ সংসদে আছে ,কিছু যেতে পারে নাই আর কিছু মানুষ মিসিং।

আশা করি সেই দেশপ্রেমিকরা আগামীতে সংসদে যাবে। প্রজম্মের নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে।

সবার জন্য শুভ কামনা! ❤️

শহীদ শরিফ ওসমান বিন হাদি বলেছিলেন, এমপি হতে পারলে বাকি ২৯৯ জনের জান বের করে ফেলবেন।এমপি হওয়ার পর ক্যাপ্টেইন হাসনাত আব্দু...
12/03/2026

শহীদ শরিফ ওসমান বিন হাদি বলেছিলেন, এমপি হতে পারলে বাকি ২৯৯ জনের জান বের করে ফেলবেন।

এমপি হওয়ার পর ক্যাপ্টেইন হাসনাত আব্দুল্লাহ হাদি ভাইকে স্মরণ করলেন।
ঘোষণাও দিলেন হাদি ভাইয়ের মত করেই।
বললেন, বাকিদের ঘুম হারাম করে দেবেন।

রমযান মাসও শেষ হয়ে যেত,
বিগত সময়ের মত খেজুরের কার্টুনের হিসাবও চিপায় পড়ে থাকত।
কিন্তু বিধি বাম— এখন যে হাসনাত আছে! ঘুম তো হারাম হবেই।

মনে রাখবেন,
আমরা শুধু খেজুরের পরিবর্তন চাই না।
আমরা পুরো সিস্টেমের পরিবর্তন চাই।

Big shout out to my newest top fans! 💎 অভিমানী আকাশ, Jahangir Hasan, Tanvir Islam, Ripon Islam, Ravi Thakuri, As Rony, ম...
11/03/2026

Big shout out to my newest top fans! 💎 অভিমানী আকাশ, Jahangir Hasan, Tanvir Islam, Ripon Islam, Ravi Thakuri, As Rony, মোঃ সবুজ বেপারী রাফি, MD Tonmoy

Drop a comment to welcome them to our community,

এই প্রথম Hasnat Abdullah র কারনে জানতে পারলাম সরকার রোজার সময় জনগণ কে খেজুর দেয়! আগে আপনি শুনছেন? আমি নিশ্চিত অধিকাংশ মা...
11/03/2026

এই প্রথম Hasnat Abdullah র কারনে জানতে পারলাম সরকার রোজার সময় জনগণ কে খেজুর দেয়! আগে আপনি শুনছেন? আমি নিশ্চিত অধিকাংশ মানুষ ই শুনে নাই এইটা!
শুধু খেজুর না, কোরবানীর সময়ে উট,দুম্বার মাংস ও পাঠায়! সেইটা জনগন জানেও না,পায় ও না!

গতোকাল হাসনাত আবদুল্লাহ সব জানালো, সে না জানালে আমাদের এমপি রা জীবনে প্রকাশ করতো এটা? আগে প্রকাশ করছে? করে নাই!

ভোট টা ঠিক মানুষ রে দেন, তাহলে আপনার সরকার থেকে পাওনা টা ঠিকঠাক ভাবেই পাবেন।
হাসনাত আবদুল্লাহ'র মতো ছেলেরাই আপনার কাছে এনে দিবে, আগের মুরব্বি গুলা শুধুই মে*রে দিবে!

হাসনাত এর মাধ্যমে অনেক কিছুই জানতে পারতেছি, আরো জানবো ❤️

সস্তা রাশিয়ান Monika kabir খুব ভালো করেই বুঝে গেছে বাংলাদেশের মার্কেটে কি ভাবে ভিউ কামাতে হয়।তার গতকাল প্রথমে একটা ভিডিও...
11/03/2026

সস্তা রাশিয়ান Monika kabir খুব ভালো করেই বুঝে গেছে বাংলাদেশের মার্কেটে কি ভাবে ভিউ কামাতে হয়।

তার গতকাল প্রথমে একটা ভিডিও দেখলাম বিনা কারনে সে এক পথচারী মুরুব্বি কে মারছে। মুরুব্বির দোষ হলো সে তার কাছে এসেছে। আমরা ভিডিও তে স্পষ্টত বুঝতে পারছিলাম লোকটার কোন দোষ নাই। ভিডিও টা অনেক পরিমাণ ভাইরাল হয়।( যদিও নেগেটিভ কমেন্ট প্রচুর)

সে এই সস্তা ভিউর লোভটা সামলাতে পারেনি। ঠিক তার পরের আরেটা সেইম ভিডিও, এক হুজুর টাইপ মুরুব্বি তার দোকানের সামনে বোতল দিয়ে পানি দিচ্ছে। MONIKA KABIR তার দোকানের সমানে ভিডিও করছিলো। যদিও পানি তার গায়ে লাগে নাই। তার পরেও সে সামনে ক্যামেরা এগিয়ে নিয়ে জিজ্ঞেস করে আপনি এতো সাহস কই পান? মেয়েদের উপর পানি মারেন কেন? এই লাইটা হলো Women কার্ড খেলা। সে নরমালি ও জিজ্ঞেস করতে পারতো পানি মারেন কেন? কিন্তু সে বল্লো মেয়েদের উপর পানি মারেন কেন? মানে হুজুর টাইপ মুরুব্বি টা হলো মেয়ে বিদ্বেষী। এইটাইপের কাজ করার জন্য আমাদের দেশে বহু শাহাবাগী আছে। আপনার কষ্ট করে রাশিয়া থেকে আসতে হবে না।

আমার বেষ্ট লাগছে মুরুব্বির উত্তরটা, সে বলছে ধুলা তো তাই পানি ছিটাই।
আমি হলে বলতাম সোনা রুপার পানি শয়তান দূরে রাখে।😂

11/03/2026

Me and my Nepali friend making video.... Nepal new Prime Minister 🇳🇵 trending B***n Dance 😎 ***nshah

10/03/2026

জায় বাংলা 😋😋

রাশিয়ান মনিকা আপার কি হইলো আবার বুঝলাম না৷ আপা দেখলাম রাস্তার মাঝে দাঁড়ায়া আছে৷ পাশ দিয়ে এক লোক ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছি...
10/03/2026

রাশিয়ান মনিকা আপার কি হইলো আবার বুঝলাম না৷ আপা দেখলাম রাস্তার মাঝে দাঁড়ায়া আছে৷ পাশ দিয়ে এক লোক ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিল৷ এরপর দেখলাম মনিকা আপা দুমদাম ঐ লোকরে কি-ল ঘু-ষি মারতেছিল৷

আমি আসলে বুঝলাম না লোকটা কি করছে! লোকটা মনিকারে খারাপ কিছু বলছে কি না জানিনা বাট সে যে মনিকার গায়ে টাচ করে নাই এটা ভিডিওতেই দেখা যাচ্ছে৷

এরপর দেখলাম আপা সবাইকে একটা ফ্লাইয়িং কিস ছুইড়া দিলো৷ এখন এটা কি স্ক্রিপ্ট ভিডিও নাকি সত্যি ঘটনা এটা নিয়েও কনফিউজড :)

Follow me
#বাংলাদেশ

সময় বদলাচ্ছে, বদলাচ্ছে সম্পর্কের ধরণও…সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক, উইচ্যাট বা ইনস্টাগ্রামের মাধ্যমে অনেক সময় বিদেশি নাগর...
10/03/2026

সময় বদলাচ্ছে, বদলাচ্ছে সম্পর্কের ধরণও…
সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক, উইচ্যাট বা ইনস্টাগ্রামের মাধ্যমে অনেক সময় বিদেশি নাগরিকদের সাথে পরিচয় হচ্ছে। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, ভালোবাসা এমনকি বিয়েও হচ্ছে। অনেক পরিবারও মেয়ের পছন্দকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত মেনে নিচ্ছে। 🇧🇩🤝🌏
তবে সব গল্প একরকম নয়। কোথাও সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়, আবার কোথাও প্রতারণা বা ভুল সিদ্ধান্তের ঘটনাও দেখা যায়।
তাই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা জরুরি।
✔️ অপরিচিত মানুষের সাথে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া
✔️ বিদেশে যাওয়ার আগে কাগজপত্র ও তথ্য যাচাই করা
✔️ পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া
❤️ ভালোবাসা সুন্দর, কিন্তু সচেতনতা ও নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ।
📌 সম্পর্ক হোক সত্যিকারের, আর সিদ্ধান্ত হোক বুঝে শুনে।

এই চক্রটির কাজ হলো সোজা-সরল মানুষদের বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলা। তারা প্রথমে আকর্ষণ দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে নির্দিষ্ট...
10/03/2026

এই চক্রটির কাজ হলো সোজা-সরল মানুষদের বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলা। তারা প্রথমে আকর্ষণ দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে নির্দিষ্ট বাসা বা রুমে নিয়ে যায়। এরপর সেখানে গিয়ে ভয় দেখিয়ে এবং শারীরিকভাবে হেনস্তা করে টাকা আদায় করার চেষ্টা করে।
ভুক্তভোগী ওই ব্যক্তির কাছেও প্রায় ১৫ হাজার টাকা দাবি করা হয়েছিল। তিনি টাকা দিতে অস্বীকার করলে ওই দুই নারী তাকে মারধর ও হেনস্তা করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটিতে আরও একজন যুবক জড়িত থাকার কথাও জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, এই চক্রের মূল কৌশলই হলো মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রলোভন দেখানো, পরে নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা।
⚠️ সবাইকে সতর্ক থাকা জরুরি—অপরিচিত কারও প্রলোভনে পড়ে কোথাও যাওয়ার আগে ভালোভাবে ভাবুন।

মূল ঘটনাটি যা ঘটেছিল: ওষুধ নিয়ে ফেরার পথে তিনি ভুলবশত ৪ তলায় নেমে পড়েন। সেখানে গিয়ে দেখেন তার বাচ্চা নেই (যেহেতু বাচ্চাট...
10/03/2026

মূল ঘটনাটি যা ঘটেছিল: ওষুধ নিয়ে ফেরার পথে তিনি ভুলবশত ৪ তলায় নেমে পড়েন। সেখানে গিয়ে দেখেন তার বাচ্চা নেই (যেহেতু বাচ্চাটি ছিল ৫ তলায়)। সন্তানকে না দেখে ব্যাকুল হয়ে তিনি দ্রুত ৫ তলায় যাওয়ার জন্য লিফটের দরজায় টান দেন। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, লিফট তখন ৫ তলায় অবস্থান করলেও ৪ তলার দরজাটি অনায়াসেই খুলে যায়। মা মনে করেছিলেন লিফট সামনেই আছে, কিন্তু পা বাড়াতেই তিনি ৪ তলা থেকে সরাসরি নিচে পড়ে যান। ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদর হাসপাতালে।

একটি হৃদয়বিদারক ঘটনা যা আমাদের সদর হাসপাতালগুলোর অব্যবস্থাপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ৫ তলায় চিকিৎসাধীন নিজের অসুস্থ সন্তানকে রেখে ওষুধ আনতে গিয়েছিলেন এক মা। কে জানত, সন্তানের জন্য আনা সেই ওষুধ আর কোনোদিন তার হাতে পৌঁছাবে না?

কর্তৃপক্ষের চরম উদাসীনতা:
১. একটি মানুষ সন্তান রেখে ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, থানায় জিডিও করা হলো, অথচ দীর্ঘ তিন দিন পার হয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখার প্রয়োজনবোধ করেনি।
২. লিফট উপরে থাকলে নিচের তলার দরজা কোনোভাবেই খোলার কথা নয়। কিন্তু জানা গেছে, এই লিফটের দরজা নাকি সব সময় এমনিতেই খুলে যেত। এই মরণফাঁদ জেনেশুনে ঠিক না করা কি অপরাধ নয়?
​আজ এই অবহেলার কারণে একটি শিশু তার মাকে হারালো। হাসপাতালের এমন দায়িত্বজ্ঞানহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

#হাসপাতাল #সদরহাসপাতাল #বাংলাদেশ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when RK 07 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share