The Dissent

The Dissent Visit our website: www.thedissent.news

The Dissent is a digital investigative media outlet based in Dhaka focusing on combating disinformation, influence operations, investigating information manipulation, digital crimes and more.

নিহত দুই ব্যক্তি হিন্দু ছিলেন না। তারা দুজনই মুসলিম।  বিস্তারিত দেখুন কমেন্টে।
01/09/2026

নিহত দুই ব্যক্তি হিন্দু ছিলেন না। তারা দুজনই মুসলিম।

বিস্তারিত দেখুন কমেন্টে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. রাশেদুল হক দ্য ডিসেন্টকে বলেছেন, “এমফিটামিন (স...
31/08/2026

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. রাশেদুল হক দ্য ডিসেন্টকে বলেছেন, “এমফিটামিন (স্নায়ুতন্ত্র উত্তেজক বা স্টিমুলেন্ট ওষুধ যা ইয়াবা নামক মাদকে থাকে) অনেকদিন পর্যন্ত রক্তে বা মূত্রে থাকে না, প্রস্রাবে সাধারণত পাঁচ থেকে সাত দিন থাকে, এরপরে আর পাওয়া যায় না। বিধায় যেহেতু এরা সাত দিনের বেশি সময় ধরে আটক অবস্থায় আছে, তাই মাদক গ্রহণ করতে পারে নাই। বিধায় এই টেস্টটা নেগেটিভ আসছে। এটা আসাটাই স্বাভাবিক, কারণ সাত দিনের বেশি হলে এটা প্রস্রাবের ভেতরে পাওয়া যায় না।”

তিনি আরও বলেন, “উচিত ছিল আটকের পরপরই নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা।”

ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী দ্য ডিসেন্টকে বলছেন, “এত দিন পর প্রস্রাব পরীক্ষায় আগে সেবন করা মাদকের উপস্থিতি সাধারণত শনাক্ত হয় না। ফলে পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার অর্থ এই নয় যে, অভিযুক্তরা হত্যাকাণ্ডের আগে বা পরে মাদক সেবন করেননি।”

সংবাদমাধ্যমগুলোতে আংশিক খবর প্রচারের পর ফেসবুকে অনেকে গ্রেফতার হওয়া দুজনের ঘটনাকেও ‘সাজানো নাটক’ ও ‘জুলুম’ বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

বিস্তারিত দেখুন কমেন্টে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে প্রকাশিত সংবাদে প্রথম আলোর ‘দে’ বলে সম্বোধন করার দাবিটি সঠিক নয়। মূলত, শিরোনাম বড় হওয়ার কা...
31/08/2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে প্রকাশিত সংবাদে প্রথম আলোর ‘দে’ বলে সম্বোধন করার দাবিটি সঠিক নয়। মূলত, শিরোনাম বড় হওয়ার কারণে ফেসবুকে থাম্ব প্রিভিউয়ে পুরো শিরোনাম দেখা যায়নি।

বিস্তারিত দেখুন কমেন্টে।

31/08/2026

প্রচারিত ভিডিওটি বাংলাদেশেরও নয়। এটি ইথিওপিয়ার সন্ত্রাসীগোষ্ঠী ওরোমো লিবারেশন আর্মির সংঘাতের ভিডিও।

এই প্রতিবেদনের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তত ৩০ জন অভিভাবকের সঙ্গে কথা বলেছে দ্য ডিসেন্ট। তাদের প্রায় সবাই সরকা...
30/08/2026

এই প্রতিবেদনের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তত ৩০ জন অভিভাবকের সঙ্গে কথা বলেছে দ্য ডিসেন্ট। তাদের প্রায় সবাই সরকারি সেবা নেওয়ার ক্ষেত্রে এক বা একাধিক সমস্যার কথা বলেছেন। এর মধ্যে রয়েছে সেবাকেন্দ্রের দূরত্ব, দীর্ঘ অপেক্ষা, ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা, চিকিৎসকের কাছ থেকে পর্যাপ্ত সময় না পাওয়া এবং নিয়মিত থেরাপির সীমিত সুযোগ।

বিস্তারিত দেখুন কমেন্টে।

বেলজিয়ামভিত্তিক ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’ আয়োজিত ওই অনুষ্ঠানে ভারতের সাবেক কূটনীতিক, সাংবাদিক ও ইউরোপীয় রাজনীতিবিদে...
30/08/2026

বেলজিয়ামভিত্তিক ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’ আয়োজিত ওই অনুষ্ঠানে ভারতের সাবেক কূটনীতিক, সাংবাদিক ও ইউরোপীয় রাজনীতিবিদের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির অংশগ্রহণ করার কথা ছিল।

বিস্তারিত দেখুন কমেন্টে।

30/08/2026

টকশোতে ব্র্যাক এর এসোসিয়েট ডিরেক্টর ও কলামিস্ট শরিফুল হাসান দাবি করেন, দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকার কাউকে গ্রেপ্তার করেনি।

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল।

বিস্তারিত দেখুন কমেন্টে।

কীভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানতে চাইলে নাগরিক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটো বলেন, “কিভাবে দেখ...
30/08/2026

কীভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানতে চাইলে নাগরিক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটো বলেন, “কিভাবে দেখছি সেটা আমি আপনাকে বলবো না। তবে আমরা বিষয়টা নীতিগত জায়গা থেকে খতিয়ে দেখছি।”

বিস্তারিত দেখুন কমেন্টে।

30/08/2026

মাহেরা আতিক ইমরান হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২০২৫ সালের ২২ এপ্রিল মৃতুবরণ করেন। ফলে তাকে ৩৯ বছর আগে হত্যা করা হয়েছিল এমন দাবির সঙ্গে বাস্তব তথ্যের কোনো মিল পাওয়া যায় না।

বিস্তারিত দেখুন কমেন্টে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের হাবিলদার মং থোয়াই চিং  মারমার দায়ের করা মামলার এজাহারে লেখা হয়েছে, ‘‘তল্লাশিকালে পরিহিত লুঙ্গির ক...
30/08/2026

বিজিবি-৫২ ব্যাটালিয়নের হাবিলদার মং থোয়াই চিং মারমার দায়ের করা মামলার এজাহারে লেখা হয়েছে, ‘‘তল্লাশিকালে পরিহিত লুঙ্গির কোমরের পিছনে গোজা অবস্থায় ০১টি পিস্তল সদৃশ্য ইয়ারগান, যাহার গায়ে ইংরেজিতে RHINO ΤΟΥ Air Pistol লেখা আছে ও ০২রাউন্ড শিশা গুলি, অস্ত্রগুলির মূল্য অনুমান ১০,০০০/- টাকা উদ্ধার''

বিস্তারিত দেখুন কমেন্টে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Dissent posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share