Savar news .com

Savar news .com সত্যের সন্ধানে নির্ভীক

27/03/2026

জনতার অনুরোধে গান গাইলেন
ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এবং তার সহধর্মিণী।

15/03/2026

সাভার প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন

11/03/2026
11/03/2026

সাভার বলিয়ারপুর ঢাকা–আরিচা মহাসড়কের পাশে ডিজিটাল বডি বিল্ডার্স ওয়ার্কশপে ভয়াবহ আগুন

07/03/2026

সাভার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা পড়েছে এক ছিনতাইকারী। স্থানীয়দের হাতে আটক ওই ব্যক্তির নাম বাচ্চু। তার বাড়ি সাভারের সয়াবিথি এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
পরে সাভার থানার এসআই সামাদ তাকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

18/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বের হওয়ার মুহূর্ত।

ারআগেবাংলাদেশ

19/01/2026

সাভারে ‘সাইকো সম্রাট’ গ্রেপ্তার: পরপর পাঁচ খুনের ঘটনায় চাঞ্চল্য
সাভারে সিরিয়াল কিলার হিসেবে পরিচিত ভবঘুরে উম্মাদ সাইকো সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে গত দুই থেকে তিন মাসে পরপর পাঁচটি হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।
সম্প্রতি সাভার পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে আগুনে পোড়া আরও দুটি লাশ উদ্ধার করা হলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ নিয়ে একই এলাকায় মোট পাঁচটি লাশ উদ্ধার হলেও এখনো একটি লাশের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার পরপরই তদন্তে নামে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে দীর্ঘ সময় ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই ফুটেজের সূত্র ধরেই অভিযান চালিয়ে ভবঘুরের ছদ্মবেশে থাকা মশিউর রহমান খান সম্রাট ওরফে ‘সাইকো সম্রাট’কে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি পাঁচটি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

Address

এডসাভার বাসস্ট্যান্ড, সাভার
Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when Savar news .com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share