G, FACT

G, FACT * সত্য সব খবর, সবার আগে *

04/09/2026

রূপগঞ্জের ছনি এলাকায় সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন, রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরনবী ভুঁইয়া।
#রূপগঞ্জ #

25/08/2026

হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ প্র‌তি‌নি‌ধিঃ
হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের কুরুচিপূর্ণ মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে এবং সদস্যদের জানমালের নিরাপত্তা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন নারায়ণগঞ্জ জেলা হেযবুত তওহীদ এর সভাপতি মোঃ আরিফ উদ্দিন। সভাপতিত্ব করে জেলার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাজু । আরও বক্তব্য রাখেন নারী সম্পাদক কিরণ ইসলাম ।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। ওই সমাবেশে বক্তারা হেযবুত তওহীদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে অগণতান্ত্রিক এবং হিংসাত্মক বক্তব্য দিয়েছেন। তারা হেযবুত তওহীদের আস্তানা গুঁড়িয়ে দিয়ে দেশ থেকে উৎখাত করা এবং সমাবেশে অংশগ্রহণকারী নারীদের অবমাননাকর ভাষায় ‘পতিতা’ বলার মতো নজিরবিহীন হুমকি দেন। প্রশাসনের সুনির্দিষ্ট শর্তের কোনোটিই তারা রক্ষা করেনি।
বক্তারা আরও বলেন, এই উগ্রগোষ্ঠীটি হেযবুত তওহীদের সদস্যদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি অরাজক পরিস্থিতি সৃষ্টির নীলনকশা করছে। আহত উন্নয়ন প্রকল্প চরম গত ৩১ বছরে তাদের কোনো সদস্যই আদালতের রায়ে দোষী সাব্যস্ত হননি, বরং সবাই খালাস পেয়েছেন। তাদের আকিদা ও বিশ্বাস ইসলামের মৌলিক বিধানের ওপর প্রতিষ্ঠিত। দেশের সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা নিশ্চিত করেছে। মূলত হেফাজতে ইসলাম নিজেদের উগ্র এজেন্ডা হাসিল করতে সরকারের ওপর ভর করে এই অপতৎপরতা চালাচ্ছে। হেফাজতের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়ার দাবি করেন।
#

21/08/2026
পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া রূপগ‌ঞ্জের চনপাড়া পূণর্বাসন কেন্দ্র এলাকার বহিস্কৃত যুবদল নেতা শামীম মিয়াকে কক্সবাজ...
09/05/2026

পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া রূপগ‌ঞ্জের চনপাড়া পূণর্বাসন কেন্দ্র এলাকার বহিস্কৃত যুবদল নেতা শামীম মিয়াকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে শামীম মিয়াকে গ্রেফতারের সময় তার সহযোগী মানিক ঢালী ও করিমকে ও গ্রেফতার করা হয়।
অপরদিকে, শামীম মিয়াকে গ্রেফতার করা হলেও তার প্রধান সেনাপতি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আমির, বশির, রশিদ ও নয়নকে গ্রেফতার না করায় তারা এখনও রয়েছে বহাল তবিয়তে। চনপাড়া পূণর্বাসন কেন্দ্রের ৩ নং ওয়ার্ডে কাদিরের দোকানে ও কাদিরের ঘরে বস্তায় ভরে ফেন্সিডিল ও ইয়াবা রেখে বিক্রি করছে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আমির, বশির, রশিদ ও নয়ন। কাদিরের ঘরেই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আমির, বশির, রশিদ ও নয়ন থাকে।
#রূপগঞ্জ #

Address

Narayanganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when G, FACT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share