21/11/2025
#কোন_সাতটি_শর্ত_না_মানলে ফেসবুক মনিটাইজেশন দেওয়ার পরেও সেটি রেস্ট্রিক্ট করে দিতে পারে বা #মনিটাইজেশন_ব্লক_করতে_পারে?
ফেসবুক তার ৭টি শর্ত তার গাইডলাইনে যুক্ত করেছে এবং না মানলে ওই পেজগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে তাদের মনিটাইজেশন ফিরিয়ে নিচ্ছে......
১) মনিটাইজেশনের #প্রথম শর্ত -- আপনার রিলস ভিডিও ১৫ সেকেন্ডের কম হলে চলবেনা এবং লং ভিডিও তিন মিনিটের কম হলে হবেনা... ভিডিওটি হতে হবে 9:16 ratio ফরম্যাটে অর্থাৎ ফোন লম্বালম্বি ধরে ঠিক যেমন আমরা সেলফি নিই... ছবি ও ভিডিও HD হতে হবে, ক্লিয়ার হতে হবে...
২) #দ্বিতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত -- কপিরাইট কনটেন্ট নিয়ে বর্তমানে ফেসবুক কিন্তু খুব সরব, তাই কপিরাইট মিউজিক, অন্য কারো ভিডিও কোনো সাইট থেকে ডাউনলোড করে পোস্ট করে দেবেন না... অন্য কারো লেখা, বক্তব্য বা অন্যের পোস্ট থেকে নিয়ে কোনো ছবি কপি-পেস্ট করবেন না.. আসলে রি-ইউজ কনটেন্ট ফেসবুক চাইছে না...
৩) #তৃতীয় শর্ত-- যেহেতু পার্টনারশিপ অ্যাড বলে একটা মনিটাইজেশন টুলস ফেসবুক দিয়েছে তাই কোন পণ্যের বা ব্র্যান্ডের প্রমোশনাল ভিডিও করা যাবে না আর...
৪) #চতুর্থ শর্ত-- ভিডিও বা লেখা পোস্টের কন্টেন্টের মধ্যে কোনো জাতি, দেশ, ধর্ম, দল, মানুষের প্রতি গালাগালি, খারাপ ভাষা ব্যবহার করা যাবে না, সম্মানহানি হয় এমন কিছু পোষ্ট করা যাবে না... ধর্মীয়, পলিটিক্যাল ইত্যাদি কনটেন্টে মনিটাইজেশন দেবেনা ফেসবুক
৫) #পঞ্চম শর্ত অন্য কারোও ভিডিও ক্রস পোস্ট করলে বা কোনো ভিডিও বড়ো পেজের সাথে ট্যাগ করে কোলাবরেশন করলে এখন আর ইনকাম দেবেনা ফেসবুক সেটাতে...
৬) #ষষ্ঠ শর্ত-- একবার পেজে কিছু পোষ্ট করলে সেটা ডিলিট করা যাবেনা, একাধিকবার এই কাজ করলে পেজের রেকমেন্ডেশন সাসপেন্ডেড হতে পারে।
৭) #সর্বশেষ-- অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ এর মাধ্যমে এনগেজমেন্ট বাড়ানো বা লাইক কমেন্ট বাড়ানো বা ফলোয়ার বাড়ানো যাবে না তাহলে কিন্তু পেজ পুরোপুরি সাসপেন্ড হয়ে যেতে পারে।
আসলে #ফেসবুক_চায়_নিজস্ব_কনটেন্ট, #অথেন্টিক_কনটেন্ট এবং #নিয়ম মেনে কাজ করা ...
লেখা- মৌ ভট্টাচার্য আপু