BKCM Network

BKCM Network official page of Bangladesh Khelafat Chhatra Majlis media wing

সুনামগঞ্জে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী কর্মশালা অনুষ্ঠিতবাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগ...
03/10/2026

সুনামগঞ্জে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২ অক্টোবর) অনুষ্ঠিত কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হাবিবুল্লাহ মিসবাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফেদাউর রহমান তাসাদ্দুক।

এছাড়াও কর্মশালায় স্থানীয় দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মশালায় অগ্রসর কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, কর্মীদের দায়িত্বশীলতা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ক্যারিয়ার গঠনে জ্ঞান, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ের তাগিদবাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে ক্যারিয়ার ...
03/10/2026

ক্যারিয়ার গঠনে জ্ঞান, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ের তাগিদ

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন মজলিস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর মাতুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শুধু সনদ অর্জন করলেই কর্মক্ষেত্রে সফল হওয়া যায় না। অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার পাশাপাশি নিজের যোগ্যতাকে কার্যকরভাবে উপস্থাপন করার সক্ষমতাও অর্জন করতে হবে। শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করে ভাষা, প্রযুক্তি, যোগাযোগ, উপস্থাপন ও গবেষণার মতো প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবা, বিভিন্ন প্রকল্প ও বাস্তব কাজের অভিজ্ঞতা শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে পারে। পরিবর্তনশীল কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত নিজেকে দক্ষ করে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্ঞান, নৈতিকতা ও ব্যবহারিক দক্ষতার সমন্বয়ই শিক্ষার্থীদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে।

ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক আহমাদ মুরসালিন এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলা উত্তরে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী ১ম ও ২য় কর্মী কর্মশালা অনুষ্ঠিতবাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রা...
03/10/2026

চট্টগ্রাম জেলা উত্তরে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী ১ম ও ২য় কর্মী কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী ১ম ও ২য় কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২ অক্টোবর) অনুষ্ঠিত কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা ওজাইর আহমেদ হামীদি।

এছাড়াও কর্মশালায় স্থানীয় দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মশালায় অগ্রসর কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, কর্মীদের দায়িত্বশীলতা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় গ্রুপভিত্তিক দাওয়াতি কাজ অনুষ্ঠিত হয়েছে।
02/10/2026

পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় গ্রুপভিত্তিক দাওয়াতি কাজ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী সাঃ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
02/10/2026

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী সাঃ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার মূল দায়িত্বশীল হাঃ ইকবাল হোসেন তানভীর,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা দক্ষিণ এর সভাপতি আবু বকর,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মাওঃ আবদুর রহিম,
যুব মজলিস নোয়াখালী জেলার সভাপতি মাওঃ হাবিবুর রহমান,
অনুষ্ঠানে মোট ১৫ জনকে পুরস্কৃত করা হয়,

02/10/2026

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা থেকে সরাসরি...

02/10/2026

“পৃথিবীতে অন্য সব কিছুর বিকল্প আছে, জ্ঞান আর ইলমের কোনো বিকল্প নেই।”

01/10/2026

নারায়ণগঞ্জে অতিরিক্ত বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ও নিঃশর্ত হাফ পাশের দাবিতে সংবাদ সম্মেলনে পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্যের পক্ষ থেকে তাদের দাবি সমূহ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হুদা রনি

30/09/2026

নারায়ণগঞ্জে অতিরিক্ত বাস ভাড়া আদায় এর প্রতিবাদে মহানগর ক্রিয়াশীল সাতটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে আগামীকাল কর্মসূচী ঘোষণাসহ সার্বিক বিষয়ে ব্রিফ করছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর নেতৃবৃন্দ।

30/09/2026

“জাতিকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয়, তাহলে অবশ্যই প্রথম সারিতে আসতে হবে।”

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্য

Address

59/3/3, Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when BKCM Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.